টানা দ্বিতীয় বছর ডেথ ক্লেইম মেটাতে শীর্ষে আইসিআইসিআই প্রুডেনশিয়াল

২০২৬ অর্থবর্ষে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স পরিবারগুলিকে গড়ে ১৫ লক্ষ টাকার পার্সোনাল ডেথ ক্লেইম প্রদান করেছে। এর মাধ্যমে সংস্থাটি টানা দ্বিতীয় বছরের জন্য শীর্ষস্থান ধরে রেখেছে এবং যথাসময়ে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করছে।

গত ছয়টি অর্থবর্ষে সংস্থার গড় ব্যক্তিগত মৃত্যুর দাবি ১০ লক্ষ থেকে বেড়ে ১৫ লক্ষ টাকায় পৌঁছেছে এবং শেষ চার বছর তা ১৪–১৫ লক্ষের ঘরে স্থিতিশীল রয়েছে। মানুষের আয়, ঋণ ও পারিবারিক দায়িত্ব প্রতিনিয়ত বদলায়; তাই সেই চাহিদার সঙ্গে মিল রেখে গ্রাহকদের নিয়মিত নিজেদের বিমা কভার পর্যালোচনা করা জরুরি।

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ – আন্ডাররাইটিং অ্যান্ড রিটেইল ক্লেইমস, শ্রী সারং গোখলে বলেন, “জীবন বিমা গড়ে ওঠে একটি সহজ প্রতিশ্রুতির ওপর, যা পরিবারের চরম বিপদের সময়ে তাদের আর্থিক সুরক্ষা দেয়। ২০২৬ অর্থবর্ষে আমরা মোট ৫,১৪৯ কোটি টাকার ডেথ ক্লেইম সেটল করেছি। এছাড়াও, ২০২৬ অর্থবর্ষে আমাদের ৯৯.৩% ক্লেইম সেটলমেন্ট রেশিও রয়েছে এবং শেষ নথিপত্র পাওয়ার পর তদন্তহীন ব্যক্তিগত দাবির ক্ষেত্রে গড়ে মাত্র ১.১ দিনে তা সেটল করা হয়েছে। এক্ষেত্রে আমরা গ্রাহক ও তাঁদের পরিবারের প্রতি সর্বদা দায়বদ্ধ। আমরা দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে ক্রমাগত সহজ করছি এবং প্রযুক্তিভিত্তিক পরিষেবা দিচ্ছি, যাতে পরিবারগুলি দ্রুত সাহায্য পায়। গ্রাহকদের জীবনের বিভিন্ন ধাপে লক্ষ্য পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেদের বিমা কভারকে মানানসই রাখতে, আমরা তাঁদের নিয়মিত পলিসি পর্যালোচনার পরামর্শ দিই।”

পলিসি পর্যালোচনা বা যেকোনো সহায়তার জন্য গ্রাহকেরা www.iciciprulife.com দেখতে পারেন অথবা কাস্টমার কেয়ার নম্বরে ফোন করতে পারেন।

আইআরডিএআই ও বিভিন্ন বিমা সংস্থার তথ্য অনুযায়ী, বছরে ১০ হাজারের বেশি ডেথ ক্লেইম পাওয়া সংস্থাগুলির মধ্যে গত ছয়টি অর্থবর্ষে অর্থাৎ FY2021 থেকে FY2026 পর্যন্ত অ্যাভারেজ পার্সোনাল ক্লেইম-এ শীর্ষস্থান ধরে রেখেছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ যা ০.১০ কোটি থেকে বেড়ে হয়েছে ০.১৫ কোটি টাকা।

এই সময়ে এইচডিএফসি লাইফের গড় দাবি ০.০৬ কোটি থেকে বেড়ে ০.১১ কোটি হয়েছে, অ্যাক্সিস ম্যাক্স লাইফের ০.০৪ থেকে ০.০৮ কোটি এবং বাজাজ আলিয়াঞ্জ লাইফ ০.০৩ থেকে ০.০৭ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে, এসবিআই লাইফের ক্ষেত্রে এই অঙ্ক ০.০৪ থেকে বেড়ে ০.০৬ কোটি এবং ভারতী অ্যাক্সা লাইফ ০.০৭ কোটি টাকায় দাঁড়িয়ে রয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি-র গড় দাবির পরিমাণ পুরো টাইমলাইন জুড়েই ০.০২ কোটি টাকায় অপরিবর্তিত রয়েছে।