‘হর কাল আসান’ নতুন ট্যাগলাইন নিয়ে হাজির আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স

আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (পূর্বতন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড) আজ তাদের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি এবং নতুন ট্যাগলাইন— ‘হর কাল আসান’ লঞ্চ করেছে।

নতুন এই ব্র্যান্ড পরিচয় ও ট্যাগলাইন সম্পর্কে আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ অফ মার্কেটিং, ডিজিটাল অ্যান্ড ব্যাঙ্ক এশিওরেন্স, শ্রী শ্রীনিবাস বালাসুব্রহ্মণ্যম বলেন, “আইসিআইসিআই নামটি লক্ষ লক্ষ ভারতীয়ের জীবনে এক অবিচ্ছেদ্য স্থান দখল করে আছে; এটি আস্থা, শক্তি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রতীক। গত ২৫ বছরে আমরা ২০ কোটিরও বেশি ভারতীয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে পেরে সম্মানিত বোধ করছি। এই দীর্ঘ যাত্রায় আমরা ভারতের অভূতপূর্ব রূপান্তর এবং একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার এক অভাবনীয় বিবর্তন প্রত্যক্ষ করেছি।

বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চারপাশ ক্রমশ জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। পেশাগত পরিবর্তন, পারিবারিক কাঠামোর রূপান্তর, দীর্ঘায়ু এবং পরিবর্তনশীল আর্থিক অগ্রাধিকারের কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এখন আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। এই সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে জীবন বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার চিরাচরিত অভিজ্ঞতাকে প্রায়শই জটিল বলে মনে করা হতো।

আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্সে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার অর্থ জীবনের জটিলতা বাড়িয়ে তোলার পরিবর্তে স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি প্রদান। আমাদের এই নতুন ব্র্যান্ড আইডেন্টিটি কেবল একটি নাম পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়; নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রক্রিয়াকে আরও সহজ, আরও স্বচ্ছ, আরও ফ্লেক্সিবল ও স্বাচ্ছন্দ্যময় করার প্রতি এটি আমাদের সামগ্রিক অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের ২৫ বছরের মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখব, শিল্পক্ষেত্রে উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপন করব এবং ২০৪৭ সালের মধ্যে ‘সবার জন্য বীমা’ বা Insurance for All by 2047 —এই জাতীয় লক্ষ্য পূরণে সক্রিয় অবদান রাখব।”

নতুন এই ব্র্যান্ড প্রতিশ্রুতির মাধ্যমে সংস্থাটি জীবন বীমার ধারণাকে কেবল কোনো বিপদের ঝুঁকি মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না; বরং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে পারেন, সেই পথ তৈরি করাই তাদের লক্ষ্য। এভাবেই সংস্থাটি তাদের সমস্ত অংশীদারদের জন্য ‘হর কাল আসান’ বা প্রতিটি আগামীকে সহজ করে তুলছে।