Blog

ইস্টবেঙ্গলের ১০৭তম প্রতিষ্ঠা দিবসে আবেগ-উচ্ছ্বাসে মাতল শিলিগুড়ির লাল-হলুদ সমর্থকেরা

ইস্টবেঙ্গলের ১০৭তম প্রতিষ্ঠা দিবসে আবেগ-উচ্ছ্বাসে মাতল শিলিগুড়ির লাল-হলুদ সমর্থকেরা

পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে পতাকা উত্তোলন, কেক কাটিংয়ের মাধ্যমে আজকে শিলিগুড়িতে পালিত হলো ইস্টবেঙ্গল দিবস । তিনি শিলিগুড়ির ঐতিহ্যবাহী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থান থেকে তাঁকে নতুন রূপ দেওয়ার আশ্বাস দেন এবং কর্পোরেশনের হাত থেকে তা ক্রীড়া দপ্তরের হাতে তুলে দেওয়া কথা জানান। তার সাথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্রীড়াদীপ্তি স্পোর্টস মিউজিয়ামকে সাজিয়ে তোলার কথা জানান।নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার বার্তা দেন । ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই শতাব্দীপ্রাচীন ক্লাব এবার পদার্পণ করল ১০৭তম প্রতিষ্ঠা দিবসে। সেই বিশেষ দিনকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসে মেতে উঠলেন শিলিগুড়ির লাল-হলুদ সমর্থকেরা। শহরের শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব এদিন উদযাপন করল একসঙ্গে দুটি…
Read More
পড়ুয়াদের পাতে এবার ইসকনের খাবার, শুভ সূচনা আজ থেকেই

পড়ুয়াদের পাতে এবার ইসকনের খাবার, শুভ সূচনা আজ থেকেই

এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পড়বে ইসকনের খাবার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের পাইলট প্রকল্প শুরু হল আজ থেকেই। ইসকনের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে যজ্ঞে অংশ নেওয়ার পর মেগা কিচেন পরিদর্শন করেন তিনি এবং প্রতীকীভাবে রান্নার কাজেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। ইসকনের মেগা কিচেন থেকে বিশেষ গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছাবে। খাবারের মান ও নিরাপত্তা বজায় রাখতে সিল করা কনটেনারে খাবার পাঠানো হবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন মাসে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য…
Read More
ডিজিটাল পদ্ধতিতে শুরু জনগণনা

ডিজিটাল পদ্ধতিতে শুরু জনগণনা

২০১১ সালের পর দেশে শুরু হয়েছে নতুন জনগণনা প্রক্রিয়া। এবার নাগরিকরা নিজেরাই অনলাইনে জনগণনার ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে প্রথম দিন বিধায়ক শংকর ঘোষের বাড়ি থেকে এই প্রক্রিয়ার সূচনা হয়। তিনি নিজেই মোবাইলের মাধ্যমে নিজের তথ্য আপলোড করে সাধারণ মানুষকে স্বনির্ভরভাবে তথ্য দেওয়ার আহ্বান জানান। বিধায়ক বলেন, অনলাইনে তথ্য জমা দেওয়ার পদ্ধতি খুবই সহজ। এতে সরকারি আধিকারিকদের কাজও সহজ হবে এবং জনগণনার তথ্য আরও নির্ভুল হবে। আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে এই তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।
Read More
তিন-চার প্রজন্মের বসবাসের স্বীকৃতি চেয়ে পুনর্বাসনের দাবি জোরালো

তিন-চার প্রজন্মের বসবাসের স্বীকৃতি চেয়ে পুনর্বাসনের দাবি জোরালো

রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দেওয়ার সময় দীর্ঘ লাইনে দাঁড়ালেন বহু বাসিন্দা। বৃদ্ধ থেকে যুবক—সব বয়সের মানুষ নিজেদের বসবাস সংক্রান্ত নথিপত্র জমা দেন। তাঁদের পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। বাসিন্দাদের দাবি, তিন-চার প্রজন্ম ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। তাই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাঁরা চরম সমস্যায় পড়বেন। এদিকে, সিপিআই(এম) এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Read More
‘প্যাড চেঞ্জ অ্যালার্ট’ ফিচার নিয়ে এলো Stayfree®️ Secure XL

‘প্যাড চেঞ্জ অ্যালার্ট’ ফিচার নিয়ে এলো Stayfree®️ Secure XL

পিরিয়ডের টেনশন থেকে মুক্তি দিতে বাজারে এল নতুন ও উন্নত Stayfree®️ Secure XL, যাতে রয়েছে অভিনব 'প্যাড চেঞ্জ অ্যালার্ট' ফিচার। "জিরো টেনশন, ডাবল প্রোটেকশন" স্লোগানের এই নতুন ক্যাম্পেইনের মুখ হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী।পিরিয়ডের সময় লিক হওয়ার ভয়ে বারবার প্যাড চেক করা মেয়েদের কাছে একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধান করতেই Stayfree®️ নিয়ে এসেছে 'ডাবল লিক লক' প্রযুক্তি। প্যাডের দুই পাশের ডুয়েল ব্যারিয়ার বা আউটার লেয়ারটি এই প্রযুক্তির মূল ভিত্তি। প্রথম লকে ভেতরের ব্যারিয়ার রক্ত আটকে রাখে এবং যখন বাইরের ব্যারিয়ার লাল হতে শুরু করে, তখন বুঝতে হবে প্যাড বদলানোর সময় হয়েছে। এর ফলে দীর্ঘ ১২ ঘণ্টা…
Read More
১ আগস্ট থেকে শুরু জনগণনা ২০২৭-এর স্ব-গণনা প্রক্রিয়া

১ আগস্ট থেকে শুরু জনগণনা ২০২৭-এর স্ব-গণনা প্রক্রিয়া

জনগণনা ২০২৭-এর স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়াকে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ি মহকুমাশাসকের (এসডিও) কার্যালয়ে বিশেষ প্রচারমূলক ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দার্জিলিংয়ের জেলাশাসক। আগামী ১ আগস্ট থেকে সরকারি পোর্টালের মাধ্যমে স্ব-গণনা প্রক্রিয়া শুরু হবে। সেই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্ব-গণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পোর্টালের মাধ্যমে অংশগ্রহণে উৎসাহিত করতেই এই প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণনা ২০২৭-কে সফলভাবে সম্পন্ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের আশা, এই প্রচার কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ স্ব-গণনা প্রক্রিয়া সম্পর্কে অবগত হবেন এবং নির্ধারিত সময়ে সরকারি পোর্টালে নিজেদের তথ্য নথিভুক্ত করবেন।
Read More
প্রধাননগর থানার তৎপরতায় ফিরল হারানো ৪৫ মোবাইল

প্রধাননগর থানার তৎপরতায় ফিরল হারানো ৪৫ মোবাইল

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। প্রযুক্তিগত তদন্ত ও ধারাবাহিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ। প্রয়োজনীয় নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে আবেদন জানানো…
Read More
বাড়িতে খুবই সহজে তৈরি করে নিন বাজারের মত রোজমেরি হেয়ার স্প্রে।গজাবে নতুন চুল

বাড়িতে খুবই সহজে তৈরি করে নিন বাজারের মত রোজমেরি হেয়ার স্প্রে।গজাবে নতুন চুল

চুলে হাত দিলেই হাতে উঠে আসছে চুল। ঘুম থেকে উঠে বালিশেও দেখা দিছে ঝরা চুল। নানা শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও কমছে না এই সমস্যা। তবে বর্তমানে রোজমেরি ওয়াটারের হেয়ার স্প্রে খুবই জনপ্রিয়।এটি বাবহারে কমছে চুল পড়া। গজাচ্ছে নতুন চুলও। খুব সহজেই আপনিও বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই রোজমেরি হেয়ার স্প্রে। রোজমেরি পাতায় থাকে কার্নোসিক অ্যাসিড।এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর নিরাময় করে। তাই রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়া মজবুত হয়। চুল ঝরে পরা বন্ধ হয়। বাড়িতেই কীভাবে তৈরি করবেন রোজমেরি হেয়ার স্প্রে? জেনে নিন পদ্ধতি- একটি পাত্রে ফুটিয়ে রাখা জল নিয়ে তাতে…
Read More
কারগিল বিজয় দিবসে দ্রাসে জাওয়া-ইয়েজদির ‘শৌর্য বিজয় যাত্রা’

কারগিল বিজয় দিবসে দ্রাসে জাওয়া-ইয়েজদির ‘শৌর্য বিজয় যাত্রা’

কারগিল বিজয় দিবস উপলক্ষে দ্রাসের কারগিল ওয়ার মেমোরিয়ালে সমাপ্ত হলো ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় আয়োজিত জাওয়া ইয়েজদি মোটরসাইকেলসের ‘শৌর্য বিজয় যাত্রা’। নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হয়ে ১,৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই অভিযান। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের বীর সেনানীদের সাহসিকতা, নিষ্ঠা এবং পরম আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এতে অংশ নেন বর্তমান ও অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা, বীর নারীরা, শহিদ পরিবার এবং সাধারণ বাইক চালকরা। জাতীয় যুদ্ধ স্মারক থেকে কারগিল যুদ্ধ স্মারকে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অভিযান। হিমাচল প্রদেশ ও লাদাখের দুর্গম পথ পেরিয়ে বিভিন্ন সামরিক স্মারকে শ্রদ্ধা জানিয়ে দ্রাসে এসে শেষ হয় এই যাত্রা। ২০২১ সাল থেকে জাওয়া ইয়েজদি…
Read More
শ্রাবণের সকালে জলখাবারের জন্য সাবুদানা দিয়ে বানিয়ে নিন ৫ টি মুখরোচক খাবার।

শ্রাবণের সকালে জলখাবারের জন্য সাবুদানা দিয়ে বানিয়ে নিন ৫ টি মুখরোচক খাবার।

শ্রাবণ মাস এলেই সাবুদানার নিয়মিত চাহিদা বেরে যায়। ব্রত পালনের ক্ষেত্রে অনেকেই সাবুদানা খেয়ে থাকে।তবে এর তেমন নিজস্ব স্বাদ নেই। ফলে অনেকেই এটি এড়িয়ে চলে।বানাতে জানলে শ্রাবণের সকালে জলখাবারে সাবুদানা দিয়ে  নানান মুখরোচক খাবার বানিয়ে নেওয়া যায়।  রইল ৫টি সহজ রেসিপি। ১। সাবুদানার স্মুদি - লাগবে ছোট কাপের অর্ধেক পরিমাণ ভিজিয়ে সেদ্ধ করা সাবুদানা, ১টি কলা, ১ কাপ  দুধ, কয়েকটি খেজুর, আর লাগবে এলাচ গুঁড়ো।সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ভরে  ব্লেন্ড করে নিন। গ্লাসে বরফ দিয়ে তাতে  এই মিস্রন ডেলে দিলেই তৈরি। ২। সাবুদানার দোসা- লাগবে ১ কাপ ভেজানো সাবুদানা, ১টি সেদ্ধ আলু, অর্ধেক কাপ টক দই, কাঁচলঙ্কা, লবণ ও জিরে।সব…
Read More