বর্ধমানে‘ডেলিভারি-ইন-মিনিটস ’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন

বর্ধমানে ‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করল অ্যামাজন। ফল-সবজি, দুধ, পাউরুটি, মুদিখানার সামগ্রী, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার, ফ্যাশন ও বিউটি পণ্য-সহ হাজার হাজার প্রয়োজনীয় সামগ্রী এবার কয়েক মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন গ্রাহকরা।

সংস্থার তরফে জানানো হয়েছে, বর্ধমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি প্রিমিয়াম চকোলেট, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার সামগ্রীর চাহিদাও রয়েছে। অ্যামাজন-এর নিত্যদিনের প্রয়োজনীয় বিভাগের শ্রীকান্ত শ্রী রাম জানান, ভারতে অ্যামাজন নাও -এর বার্ষিকীকৃত মোট বিক্রি ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং পরিষেবা চালুর পর থেকে প্রতি ত্রৈমাসিকে অর্ডার দ্বিগুণ হয়েছে।

বর্তমানে ৬০টিরও বেশি শহরে ৭৫০টির বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট ও আরবান ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে পরিষেবা চালু রয়েছে। দীপাবলির মধ্যে ১০০টি শহরে পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে এগোচ্ছে অ্যামাজন।

এদিকে, ৮ই অক্টোবর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ইএমআই লেনদেনে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড়ের পাশাপাশি প্রাইম সদস্যরা অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন।