আদিত্য বিড়লা গ্রুপের গ্রাসিম ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান বিড়লা ওপাস পেইন্টস তাদের নতুন দুর্গোৎসব ক্যাম্পেইন লঞ্চ করেছে। ব্র্যান্ডের ‘Duniya Ko Rang Do’ দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিজ্ঞাপনটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে উৎসবের ঐতিহ্য পরিবার ও সংস্কৃতির প্রতি একাত্মবোধ তৈরি করে এবং আমাদের শিকড়ের সঙ্গে পুনরায় যুক্ত করে।
বিজ্ঞাপনের মূল কাহিনী এক প্রবাসফেরত তরুণীকে ঘিরে। দীর্ঘদিন পর ভারতে ফিরে সে প্রথমে পরিবারের পুজোয় যোগ দিতে কিছুটা অনিচ্ছুক ছিল। কিন্তু পুজোর আনন্দে বাড়ি মুখরিত হয়ে উঠলে পরিবারের সবাই তাকে ভালোবাসায় কাছে টেনে নেয়। আলপনা দেওয়া, নাড়ু খাওয়া আর ভাইবোনদের সঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সে ধীরে ধীরে পুজোর আনন্দ উপভোগ করতে শুরু করে। পরিবারের এই উষ্ণতা ও ভালোবাসায় সে ঘরের টান নতুন করে অনুভব করে এবং পরের বছর আবার ফিরে আসার জন্য এখনই অপেক্ষা শুরু করে দেয়।
এই তরুণীর গল্পটি দেখায় কীভাবে উৎসব অপরিচিত মানুষকে আপন করে নেয় এবং পুরোনো ঐতিহ্যকে সুন্দর স্মৃতিতে বদলে দেয়। এটি বিড়লা ওপাস পেইন্টসের বিশ্বাসকে তুলে ধরে—রং হয়তো ঘরের দেওয়াল সাজাতে পারে, কিন্তু ঘরের মানুষ আর তাদের স্মৃতিগুলোই আসল অর্থে একটি বাড়িকে সত্যিকারের ‘বাড়ি’ করে তোলে।
বিড়লা ওপাস পেইন্টস-এর মার্কেটিং প্রধান ইন্দরপ্রীত সিং বলেছেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি কীভাবে উৎসব মানুষকে কাছাকাছি আনে এবং এক গভীর একাত্মবোধ তৈরি করে। বাড়ি আধুনিক হতে পারে, তবে স্মৃতি, ঐতিহ্য ও সম্পর্কগুলোই বাড়িকে চিরন্তন করে তোলে।”
লিও ইন্ডিয়ার চিফ ক্রিয়েটিভ অফিসার সচিন কাম্বলে বলেছেন, “দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, এটি আবেগ। ছোটো ছোটো অভ্যাসের মধ্য দিয়ে আমাদের শিকড়কে আগামী প্রজন্মে পৌঁছে দেওয়াই এই চলচ্চিত্রের মূল বার্তা, যেখানে রং হয়ে ওঠে সেই একাত্মবোধের সুন্দর প্রকাশ।”লিও ইন্ডিয়া কর্তৃক পরিকল্পিত এই ক্যাম্পেইনটি দুর্গোৎসবের আবেগপূর্ণ তাৎপর্য এবং পরিবারগুলোকে একত্র করার ক্ষেত্রে বাড়ির ভূমিকাকে উদযাপন করে। ভিডিওটি বিভিন্ন ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ।
