Blog

এবার বাস যাত্রা হবে আরও মসৃণ

এবার বাস যাত্রা হবে আরও মসৃণ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। নতুন সরকার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। সেই ধারাবাহিকতায় ৫০টি নতুন সরকারি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের বাসযাত্রা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দেন। রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করে সরকার। অনেক কর্মজীবী মহিলা জানান, তাঁরা নিয়ম মেনে ভাড়া দিয়েই যাতায়াত করতে চান। সেই বিষয়টি মাথায় রেখেই এবার শুভেন্দু অধিকারী বলেন, “যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা…
Read More
মেটানো হবে সমস্ত বকেয়া ডিএ

মেটানো হবে সমস্ত বকেয়া ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এরই মাঝে বদল হয়েছে সরকার। এই পরিস্থিতিতে বকেয়া ডিএইস্যুতে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ও পে কমিশন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়েও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ”২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ আগের সরকার শুরু করেছিল। আমি তা আরও অনেকটা দিয়ে দিয়েছি। বাকি ২০১৫ থেকে ২০১৯ সালের, সেটাও আমরা দিয়ে দেব।” শুভেন্দু অধিকারী জানান,…
Read More
বর্ষাকালে এই সবজিগুলি কিনলে হতে পারে পেটের সমস্যা , জেনে নিন কী সেই সবজি

বর্ষাকালে এই সবজিগুলি কিনলে হতে পারে পেটের সমস্যা , জেনে নিন কী সেই সবজি

বর্ষার বাজার মানেই নানা ধরনের টাটকা শাকসবজি। যেদিকে চোখ যায় সবুজ সবজিতে ভরা। তবে বর্ষায় যেসব সবজি খাওা উচিত নয়। জেনে নিন এই বর্ষায় কী খাওয়া উচিত নয়। বর্ষায় পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই ভুলেও পালং শাক খাওয়া ঠীক নয়। ভালো করে ধুয়ে এই শাক খাওয়া উচিত, নইলে পেটের সমস্যা দেখা দিতে পারে। ফুলকপি ও বাঁধাকপি- ফুলকপি ও বাঁধাকপির মধ্যে ছোট ছোট পোকা দেখা যায়। তাই বর্ষায় ভুলেও এই দু’টি  সবজি একেবারেই খাবেন না। মাশরুম- মাশরুম অনেকেই খেতে ভালোবাসে। তবে বর্ষায় মাশরুম শরীরের জন্য খুবই  ক্ষতিকারক, না খাওয়াই ভালো। আলু- বর্ষায় আলুতে অঙ্কুর বা শিকড় বেরিয়ে আসে, এমন আলুতে সোলানিন নামক…
Read More
বিছানায় বসে ওয়ার্ক ফ্রম হোমে অফিসের কাজ করলে কেরিয়ারের উন্নতি নাকি অবনতি ?

বিছানায় বসে ওয়ার্ক ফ্রম হোমে অফিসের কাজ করলে কেরিয়ারের উন্নতি নাকি অবনতি ?

করোনা মহামারির পর থেকে ক্রমশ বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতা।বাড়িতে বসেই অফিসের কাজ  করছেন অনেকে তবে কাজের জায়গা আলাদা না রেখে  বিছানাতেই করছেন অফিসের কাজ।বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাস মোটেই ভালো নয়। হতে পারে কেরিয়ারের চরম ক্ষতি। বিছানায় বসে কাজের  অভ্যাস খুবই ক্ষতিকারক।বিছানা হল আরামের জায়গা। অফিসের কাজ বিছানায় বসে করলে কাজে আলস্য আসতে পারে। আর তা থেকে কাজের মান খারাপ হয়। বাস্তুশাস্ত্র মতে, বিছানায় বসে কাজের ফলে রাহু ও কেতুর নজরে পরতে পারেন আপনিও।তাই বিছানায় বসে কাজ না করে নিচের  এই অভ্যাসগুলো পালন করুন । বাস্তুশাস্ত্র মতে কেরিয়ারের উন্নতি চাইলে কী করতে হবে? ১. ওয়ার্ক ফ্রম হোম করলে আদর্শ একটি…
Read More
ফের রাজ্যে টাকা উদ্ধার! মালদহে মিলল ২.৪০ কোটি

ফের রাজ্যে টাকা উদ্ধার! মালদহে মিলল ২.৪০ কোটি

ফের রাজ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ ২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে। টাকা গোনার জন্য তিনটি মেশিন ব্যবহার করা হয় এবং সোমবার ভোর পর্যন্ত গণনার কাজ চলে। একইসঙ্গে খইহট্টা এলাকার একটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তাঁদের সকলের বাড়ি মালদহ থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত মাসে দক্ষিণ দিনাজপুরে প্রায় ১,৫০০…
Read More
যুব সমাজ রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা

যুব সমাজ রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা

উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদকের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যুব সমাজকে নেশার কবলে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, "যুব সমাজকে যদি নেশার মাধ্যমে ভেঙে দেওয়া যায়, তাহলে দেশও দুর্বল হয়ে পড়বে। তাই মাদকের বিরুদ্ধে কোনও রকম আপস করা হবে না। প্রশাসন এই বিষয়ে অত্যন্ত কড়া অবস্থান নেবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।" তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অভিযান চালালেই হবে না, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান…
Read More
আর বাধা নয় মানিব্যাগ, জেনে নিন ফ্লিপকার্ট, মিনত্রার নতুন অফার

আর বাধা নয় মানিব্যাগ, জেনে নিন ফ্লিপকার্ট, মিনত্রার নতুন অফার

পকেটে টাকা না থাকলেও ফ্লিপকার্টে এবার কেনাকাটা সম্ভব। ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ফ্লিপকার্ট মিনিটসে পাওয়া যাবে এই সুবিধা। মাসের শেষে আর্থিক সমস্যার কারণে অনেকেরই পণ্য কেনা হয়ে ওঠে না, এই সমস্যার কারনে স্টক ফুরিয়ে যায়, তাই পেইউ ফিনান্সের সঙ্গে জোট বেঁধে এই পরিষেবা শুরু করা হয়েছে। ফ্লিপকার্ট  কেনাকাটির ক্ষেত্রে ক্রেতাদের আরও স্বাচ্ছন্দ্য দিতেই এই নতুন পরিষেবা চালু করেছে।‘পে লেটার’ এর সাহায্যে দাম মেটানোর জন্য ক্রেতারা ৩০ দিন পর্যন্ত সময় পান।নিত্যপ্রয়োজনীয় পণ্য   কেনার জন্য এই পরিষেবা খুবই উপযোগী। ক্রেতারা মূল্য পরিশোধের তিনটি ভিন্ন পদ্ধতির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। ‘পে ইন ৩’ - এটিতে বিলের মোট অঙ্ককে তিনটি সমান কিস্তিতে…
Read More
পার্ক সার্কাসে উদ্বোধন ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’

পার্ক সার্কাসে উদ্বোধন ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’

পথ দুর্ঘটনা কমানো এবং ট্র্যাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। কলকাতা ট্র্যাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। সাদা ও গেরুয়া রঙের বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ট্র্যাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছরই রোড সেফটি সংক্রান্ত কর্মসূচি চলে, তবে এই বিশেষ সপ্তাহে আরও বেশি করে…
Read More
প্রিয়জনের এই জিনিসগুলো আজই ফিরিয়ে দিন নইলে রয়েছে অর্থকষ্টের আশঙ্কা

প্রিয়জনের এই জিনিসগুলো আজই ফিরিয়ে দিন নইলে রয়েছে অর্থকষ্টের আশঙ্কা

হিন্দুবিশ্বাস অনুযায়ী লক্ষ্মীই হলেন ধনসম্পদের দেবী। তাই তাঁকে যত্ন করে আগলে রাখলে আপনাকে জীবনে আর্থিক সমস্যায় পড়তে হবে না। বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের কিছু ব্যক্তিগত জিনিস ব্যবহার করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই। জেনে নিন কোন কোন জিনিস এড়িয়ে চলবেন। পোশাকঃ অনেকেই আত্মীয় বা বন্ধুদের থেকে পোশাক নিয়ে থাকেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের পোশাক নিলে ইতিবাচক শক্তির বদলে নেতিবাচক শক্তি আসতে পারে। তার ফলে আপনার ক্ষতি হতে পারে। আর্থিক সংকট এড়াতে এই কাজ না করাই ভালো। গয়নাঃ বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে অন্যের গয়না ব্যবহার করা মটেই শুভ নয়। বিশেষ করে মধুচন্দ্রিমায় যাওয়ার সময় এই কাজ করা একদমই উচিত…
Read More
পুষ্টিহীনতা রুখতে ইসকন অন্নদাতা ফাউন্ডেশনের বড় পদক্ষেপ, কলকাতায় শুরু উচ্চাভিলাষী মধ্যাহ্নভোজন প্রকল্প

পুষ্টিহীনতা রুখতে ইসকন অন্নদাতা ফাউন্ডেশনের বড় পদক্ষেপ, কলকাতায় শুরু উচ্চাভিলাষী মধ্যাহ্নভোজন প্রকল্প

ইসকন অন্নদাতা ফাউন্ডেশন পরিচালিত উচ্চাভিলাষী মধ্যাহ্নভোজন প্রকল্পটি কলকাতার আলিপুর এবং তারাতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন। এই বিশেষ উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো স্কুলছাত্রছাত্রী এবং অভাবী মানুষদের কাছে পরিষ্কার, পুষ্টিকর এবং উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া। পুষ্টিহীনতার বিরুদ্ধে ইসকনের নতুন উদ্যোগ: উদ্বোধনী অনুষ্ঠানে ইসকন এবং অন্নদাতা ফাউন্ডেশনের এই সামাজিক উদ্যোগটি প্রশংসিত হয়। একটি অত্যাধুনিক রান্নাঘর এবং বিতরণ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার শিশুকে তাজা ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যোগের প্রশংসা করে বলেন যে, এই ধরনের মধ্যাহ্নভোজ প্রকল্প শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে একটি…
Read More