Blog

কুমোরটুলিতে দুর্গা প্রতিমা গড়ার ব্যস্ততা, পুজোর অপেক্ষায় বাঙালি

কুমোরটুলিতে দুর্গা প্রতিমা গড়ার ব্যস্ততা, পুজোর অপেক্ষায় বাঙালি

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলিতে এখন জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। খড়ের কাঠামো তৈরি, মাটির প্রলেপ, সূক্ষ্ম কারুকাজ এবং রঙের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে গোটা কুমোরটুলি। শিল্পীদের আশা, এ বছর দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীর আগমন ঘটবে। বিভিন্ন পুজো কমিটির অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। প্রতি বছরের মতো এবারও কুমোরটুলির শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের দুর্গা প্রতিমা। উৎসবের আবহে এখন থেকেই জমে উঠেছে কুমোরটুলি, আর…
Read More
ওষুধের দোকানে দুঃসা*হসিক চু*রি, উধাও লক্ষাধিক টাকা

ওষুধের দোকানে দুঃসা*হসিক চু*রি, উধাও লক্ষাধিক টাকা

শিলিগুড়ির নিবেদিতা রোডের একটি ওষুধের দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় পাঁচজনের একটি চোরের দল টোটো করে এসে দোকানে চুরি চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোরেরা প্রথমে দোকানের শাটার ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে শাটার খুলে ভিতরে ঢোকে। চারজন বাইরে পাহারায় থাকলেও একজন দোকানের ভিতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে দোকানের মালিক অনিত রাঠোর দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনি প্রধাননগর থানায় খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকান মালিকের দাবি, এর আগেও ২০২৩ সালে একই দোকানে চুরির…
Read More
শুরু হলো সুপারিশপত্র দেয়ার প্রক্রিয়া

শুরু হলো সুপারিশপত্র দেয়ার প্রক্রিয়া

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রায় ১০ বছরের অপেক্ষার অবসান। অবশেষে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসস। কেন্দ্রীয় অফিস থেকে সুপারিশপত্র দেওয়া শুরু হয়েছে। বাংলা, হিন্দি ও নেপালি মাধ্যমের বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক পদপ্রার্থীদের সুপারিশপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, ৭৭ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে ৫৮ জন সুপারিশপত্র নিয়েছেন। একজন উপস্থিত থাকলেও সুপারিশপত্র নেননি। কমিশন সূত্রে খবর, ২০১৬ সালের নিয়ম অনুসারে নিয়োগকর্তা ছিল স্কুল। সেই কারণে এই উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা কয়েকদিন পর স্কুল থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। এদিকে ২০১৫ সালে টেট পাশের পর ২০১৬…
Read More
শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শুরু ‘বনাঞ্চল উৎসব ২০২৬’

শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শুরু ‘বনাঞ্চল উৎসব ২০২৬’

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ‘বনাঞ্চল উৎসব ২০২৬’। বুধবার সকাল ১১টায় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসব উপলক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে। ফলজ, ঔষধি, বনজ ও ছায়াদায়ী বিভিন্ন প্রজাতির চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, “গাছ বাঁচান, জীবন বাঁচান, সবুজে ভরুক ভবিষ্যৎ”। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে বাসিন্দারা উপস্থিত ছিলেন…
Read More
নয়া ঘোষণা সরকারের তরফে

নয়া ঘোষণা সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে এবার এক বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ তথা রাজ্যের সমস্ত চা শ্রমিকদের জন্য বড় আর্থিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে এবার চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। চা শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন পরিকাঠামোর ভোল বদলাতে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, প্রকল্পের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে রাজ্য স্তরের কমিটি পিএমসিএসপিওয়াই চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চা শ্রমিকদের জীবনযাত্রায় পুরোপুরি পরিবর্তন আনতে চলেছে এই প্রকল্প। মূলত তিনটি…
Read More
টাটা মোটরস পাটনায় Re.Wi.Re – উন্নত যানবাহনগুলিকে বাতিলকরণ কেন্দ্রের উদ্বোধন করল

টাটা মোটরস পাটনায় Re.Wi.Re – উন্নত যানবাহনগুলিকে বাতিলকরণ কেন্দ্রের উদ্বোধন করল

ভারতের টেকসই যাতায়াত এবং চক্রাকার অর্থনীতির দিকে অগ্রসর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক টাটা মোটরস আজ পাটনা, বিহারে তার অত্যাধুনিক Re.Wi.Re (রিসাইকেল উইথ রেসপেক্ট) সুবিধার উদ্বোধন ঘোষণা করেছে। মাননীয় বিহার সরকারের পরিবহন মন্ত্রী শ্রী দামোদর রাওয়াত দ্বারা উদ্বোধন করা এই নিবন্ধিত ভেহিক্যাল স্ক্র্যাপেজ ফ্যাসিলিটি (আরভিএসএফ) দুই ও তিন চাকার যান সহ সকল ব্র্যান্ড এবং সকল বিভাগের মেয়াদোত্তীর্ণ যানবাহন নিরাপদে এবং দায়িত্বের সাথে ডিসম্যান্টেল করার জন্য ডিজাইন করা হয়েছে। পাটনা আরভিএসএফ ৫.৫ একর জায়গায় বিস্তৃত এবং এটি কালাহানা বথরা গ্রুপ দ্বারা পরিচালিত হয়। এর ক্ষমতা বছরে সর্বোচ্চ ১৫,০০০টি গাড়ি নিরাপদভাবে ডিসম্যান্টেল করার সক্ষমতা রয়েছে। এই সুবিধার…
Read More
নতুন টার্ম কভার নিয়ে এল আইসিআইসিআই প্রুডেনশিয়াল

নতুন টার্ম কভার নিয়ে এল আইসিআইসিআই প্রুডেনশিয়াল

হোম লোন, সন্তানের পড়াশোনা ও ব্যবসায়িক ঋণের মতো স্বল্পমেয়াদি আর্থিক দায়বদ্ধতার জন্য সাশ্রয়ী সুরক্ষা দিতে আইসিআইসিআই প্রুডেনশিয়াল আইপ্রোটেক্ট স্মার্ট প্লাস পরিকল্পনায় নতুন ১০ বছরের লাইফ কভার চালু করেছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। সংস্থার দাবি, এই নতুন বিকল্পের মাধ্যমে গ্রাহকরা জীবনের গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বের সময় তুলনামূলক কম প্রিমিয়ামে বেশি লাইফ কভার বেছে নিতে পারবেন। এছাড়া, এই পরিকল্পনায় ৬৭,১০০ টাকা পর্যন্ত মূল্যের স্বাস্থ্য ও ওয়েলনেস পরিষেবা, ৩ লক্ষের তাৎক্ষণিক ক্লেম পেআউট এবং টার্মিনাল অসুস্থতা ধরা পড়লে ১০০ শতাংশ পেআউটের সুবিধাও রয়েছে। এই প্রসঙ্গে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ অব ডিস্ট্রিবিউশন মানিকন্দন রাজামণিবলেন, জীবনযাত্রার লক্ষ্য ও আর্থিক চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে গ্রাহকদের সুরক্ষা…
Read More
কথাশিল্পীর স্মরণে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

কথাশিল্পীর স্মরণে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি রেলস্টেশনের নাম তাঁর নামে করার দীর্ঘদিনের দাবিতে নতুন করে গতি এসেছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রায় ১৫ বছর হাওড়ার সামতায় রূপনারায়ণ নদীর তীরে নিজ হাতে নির্মিত বাড়িতে বসবাস করেছিলেন। এই সময়েই তিনি ‘রামের সুমতি’, ‘মেজ দিদি’, ‘বিপ্রদাস’সহ বাংলা সাহিত্যের একাধিক কালজয়ী গল্প ও উপন্যাস রচনা করেন। সামতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের দেউলটি স্টেশন ছিল তাঁর নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম। পাশাপাশি, তাঁর স্মৃতিকে বহন করে আজও এলাকার একটি গ্রাম পঞ্চায়েতের নাম ‘শরৎ গ্রাম পঞ্চায়েত’। আমতা ও বাগনান এলাকার…
Read More
সেবক রোডে গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, একই পরিবারের একাধিক সদস্য আহত

সেবক রোডে গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, একই পরিবারের একাধিক সদস্য আহত

গভীর রাতে একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন একই পরিবারের একাধিক সদস্য। ঘটনাটি ঘটে শিলিগুড়ির সেবক রোডের পায়েল সিনেমা হল সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় পরিবারের প্রায় সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি সেবক রোড দিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি বিহার নম্বরের চারচাকা গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আতঙ্কের মধ্যে পড়েন। অভিযোগ, দুর্ঘটনা ঘটানোর পর অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থলে না থেমেই দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা…
Read More
নিশ্চিত বিশুদ্ধতা ও মানদণ্ডে আয়োডিনের পুষ্টিগুণে এগিয়ে টাটা সল্ট

নিশ্চিত বিশুদ্ধতা ও মানদণ্ডে আয়োডিনের পুষ্টিগুণে এগিয়ে টাটা সল্ট

ভারতে আয়োডিনযুক্ত লবণের বাজারের পথিকৃৎ এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড টাটা সল্ট, ধারাবাহিক বিশুদ্ধতা ও নির্ধারিত মাত্রার আয়োডিন সরবরাহের মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করে চলেছে। একটি ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত হয়েছে যে, পরীক্ষায় ১০০টি লবণের মধ্যে টাটা সল্টের বিশুদ্ধতা সর্বাধিক। যা মানসম্মত লবণের সন্ধানে থাকা প্রতিটি পরিবারের কাছে টাটা সল্টের নির্ভরযোগ্যতাকে আরও বাড়িয়ে দেয়।গ্রাহকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে টাটা সল্ট কঠোর অভ্যন্তরীণ এবং নিয়ন্ত্রক মানদণ্ডের অধীনে নিয়মিত তার পণ্যের পরীক্ষা চালিয়ে যায়। এটি কেবল উচ্চ মানের বিশুদ্ধতাই নিশ্চিত করে না, বরং প্রতিটি প্যাকে পর্যাপ্ত পরিমাণ আয়োডিনের উপস্থিতিও নিশ্চিত করে। নির্ভরযোগ্য মান বজায় রেখে প্রতিদিনের পুষ্টি জোগানোই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।স্বাধীন ল্যাবরেটরি পরীক্ষায়…
Read More