Blog

পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান, ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা

পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান, ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা

শিলিগুড়িতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। বুধবার গভীর রাতে শিলিগুড়ির হিমাচল কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেখানে ১১ থেকে ১২ জনের একটি দল জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। "পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। তবে অভিযানের সময় পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই…
Read More
গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, তদন্তে পুলিশ

গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, তদন্তে পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মালদায় যাওয়ার পথে সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জিসহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল রয়েছে। আটক দুই যুবকের একজনের বাড়ি বৈষ্ণবনগরের বিরগর গ্রামে এবং অন্যজনের বাড়ি কালিয়াচকের সাহাবাজপুরে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Read More
প্রতিরক্ষা ইস্পাত সরবরাহে আরও শক্তিশালী এএম/এনএস

প্রতিরক্ষা ইস্পাত সরবরাহে আরও শক্তিশালী এএম/এনএস

অ্যাক্রেলরমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) ভারতীয় নৌবাহিনীর নবনিযুক্ত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস মালবান নির্মাণে ব্যবহৃত ১০০% বিশেষ নৌ-গ্রেড ইস্পাত সরবরাহ করেছে। ২২শে জুলাই ২০২৬ কর্ণাটকের কারওয়ারে জাহাজটি কমিশন করা হয়। গুজরাটের হাজিরায় সংস্থার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে এই ইস্পাত তৈরি হয়েছে। এএম/এনএস ইন্ডিয়ার ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) রঞ্জন ধর বলেন, আইএনএস মালবানের কমিশনিং দেশীয় ইস্পাত শিল্পের সক্ষমতার বড় প্রমাণ। আধুনিক নৌবাহিনীর জাহাজ নির্মাণে সংস্থার অবদান ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনকে আরও শক্তিশালী করছে। কোচিন শিপইয়ার্ড নির্মিত আইএনএস মালবান মাহে-শ্রেণির আটটি এ ASW-SWC জাহাজের মধ্যে দ্বিতীয়। ৮০ শতাংশের বেশি দেশীয় উপাদানে তৈরি এই জাহাজ জলতলের নজরদারি, সাবমেরিন-বিরোধী অভিযান,…
Read More
মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন, তদন্তে পুলিশ

মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন, তদন্তে পুলিশ

মালদার কালিয়াচকে বিস্ফোরণে একই পরিবারের চার নাবালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Read More
সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ আদালতের তরফে

সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ আদালতের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে বড় আপডেট মিলল কলকাতা হাইকোর্ট থেকে। শুভেন্দু সরকারের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ নয়। ফলে বর্তমানে ওবিসি তালিকা থেকে বাদের খাতাতেই থাকল ৭৪টি জনগোষ্ঠী, আর অন্তর্ভুক্ত রইল ৬৬টি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে উঠেছিল ওবিসি মামলাটি। আগামী ৬ সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলায় ওবিসি তালিকা থেকে ৭৪টি সম্প্রদায়কে বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন মিজানুল কবির। এমনকি প্রাক্তন সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ…
Read More
বাড়তে চলেছে প্রকল্পের টাকা

বাড়তে চলেছে প্রকল্পের টাকা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। সেই মতো চালু থাকছে যুবসাথীও। নাম পরিবর্তন করে করা হয়েছে যুবশক্তি। বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য আগামী অক্টোবর মাস থেকে নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হবে। জানানো হয়েছে, যুবশক্তি প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যাঁরা এখনও স্নাতক পাশ করেননি, তাঁদেরকে মাসিক ২,০০০ টাকা করে আর্থিক…
Read More
জাওয়া ইয়েজদি মোটর সাইকেল শুরু করল 2026-এর উৎসবের মরসুম নতুন ইয়েজদি রেঞ্জ নিয়ে এসে, কেরল থেকে শুরু করে অবশিষ্ট ভারত পর্যন্ত ব্যাপক মাত্রায় ডিলারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা 

জাওয়া ইয়েজদি মোটর সাইকেল শুরু করল 2026-এর উৎসবের মরসুম নতুন ইয়েজদি রেঞ্জ নিয়ে এসে, কেরল থেকে শুরু করে অবশিষ্ট ভারত পর্যন্ত ব্যাপক মাত্রায় ডিলারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা 

জাওয়া ইয়েজদি মোটর সাইকেল পেশ করল ইয়েজদি-র 2026 রেঞ্জ ঠিক ভারতের উত্সবের মরসুমের সময়। এই রেঞ্জের নাম 'আনটেমড ট্রিনিটি'। এর মধ্যে আছে তিনটি পারপাজ-বিল্ট মোটর সাইকেল— ইয়েলো ফ্যালকন অ্যাডভেঞ্চার, গ্রিন ম্যাম্বা রোডস্টার ও গ্রে প্যান্থার স্ক্র্যাম্বলার। এগুলোর মাধ্যমেই ইয়েজদি-র বিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকছে। এখানে প্রতিটি নতুন অভিব্যক্তি বাইক-চালকের প্রকৃত চাহিদাকে পূরণ করে। সারা দেশের জন্য এই তিনটি বাইকে পেশ করা হচ্ছে কেরল থেকে। কেননা, ভারতে উত্সবের মরসুম শুরু হয়ে যাচ্ছে এখানকার ওনাম থেকে।  নতুন রেঞ্জের মধ্যে প্রথম সারির আছে ইয়েলো ফ্যালকন অ্যাডভেঞ্চার। এতে দেওয়া হয়েছে ক্রস-স্পোক হুইল। যার মধ্যে একই সঙ্গে আছে প্রচলিত স্পোক হুইলের শক্তি এবং টিউব ছাড়া টায়ারের…
Read More
ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া খো খো সেন্টারে দুই বছরের সাফল্য উদযাপন

ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া খো খো সেন্টারে দুই বছরের সাফল্য উদযাপন

পুরীর ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া খো খো হাই পারফরম্যান্স সেন্টারে অত্যন্ত জাঁকজমক আয়োজনে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল অ্যাথলেটদের সংবর্ধনা জানানো হয় এবং খো খো সিলেকশন ট্রায়ালস ২০২৬-এর মাধ্যমে নতুন প্রতিশ্রুতিবান অ্যাথলেটদের বরণ করে নেওয়া হয়। ভারতের ভবিষ্যৎ খো খো চ্যাম্পিয়ন তৈরিতে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। আর্সেলরমিত্তেল নিপ্পন স্টিল ইন্ডিয়া এবং ওড়িশা সরকারের যৌথ উদ্যোগে এই সেন্টারটি গড়ে উঠেছে, যা দেশে খো খো খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি বিচারকদেরও প্রশিক্ষণ দেয়। গত দুই বছরে সেন্টারের অ্যাথলেটরা খো খো বিশ্বকাপ ২০২৫, জাতীয় গেমস ২০২৫ এবং বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ সহ ৩০টিরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪৮টি…
Read More
অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান: সন্তানদের চলাফেরায় নজর রাখার আবেদন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান: সন্তানদের চলাফেরায় নজর রাখার আবেদন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

শহরে যে হারে পাব ও বার কালর্চার বেরে চলেছে তা থেকে যুবক যুবতীতের বেরিয়ে আনতে সরব বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের সদস‍্যরা।এক সাংবাদিক সন্মেলনে ঐ সকল পাব মালিকদের কঠিন থেকে কঠিন তম শাস্তির দাবি তুলে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান বিক্রমাদিত্য মন্ডল।শহর বড় হবার সাথে সাথে অসামাজিক কর্মে লিপ্ত হয়ে যায় শহরবাসী।একি সাথে আধুনিকতার সাথে পাল্লা দিয়ে যুব সমাজ বিভিন্ন নেশায় আশক্ত হয়ে পরে।নুতন প্রজন্মের যুবক যুবতীদের এই নেশা হাত ফিরিয়ে আনতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ প্রতিবাদে সামিল হয়েছে।একি সাথে শহরের নানান প্রান্তে একের পর এক বেআইনি পাব গজিয়ে উঠেছে।এই পাব ব‍্যবসার সাথে যুক্ত ব‍্যবসায়ীরা সমাজের কিট এদের উপযুক্ত শাস্তি দেবার দাবি…
Read More
শিলিগুড়িতে মদ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

শিলিগুড়িতে মদ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

শিলিগুড়ি শহরের প্রধাননগর থানার অন্তর্গত জংশন এলাকাতে এক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে সাদা পোশাকের পুলিশের একটি বিশেষ দল শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ টেট্রা প্যাক মদ উদ্ধার করে। পুলিশের এই অভিযানে বিহারে পাচারের একটি বড় পরিকল্পনা ভেস্তে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি সুটকেসের ভিতর থেকে আনুমানিক ১৫০ থেকে ২০০টি টেট্রা প্যাক মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। তবে তদন্তকারীদের দাবি, এই মদ বিহারে নিয়ে গিয়ে অবৈধভাবে বিক্রি করলে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা…
Read More