মুর্শিদাবাদ

বহরমপুরের হস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ বহু ছাত্রী, বিষ মেশানোর অভিযোগ অভিভাবকদের

বহরমপুরের হস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ বহু ছাত্রী, বিষ মেশানোর অভিযোগ অভিভাবকদের

মুর্শিদাবাদের বহরমপুরের একটি সরকারি এসসি গার্লস হস্টেলে রাতের খাবার খেয়ে প্রায় ৫০ জন আবাসিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার মহালয়ার রাতে হস্টেলের ৬০ জনের মধ্যে ৫০ জন অসুস্থ বোধ করলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও পরে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটায় কয়েকজনকে আজকে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়।ছাত্রীদের মাথা ঘোরা ও মুখ দিয়ে ফেনা ওঠার মতো উপসর্গ দেখে খাবারে মাদক বা বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ তুলেছেন অভিভাবকরা। হস্টেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগে শেষমেশ ছাত্রীরা নিজেরাই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হস্টেলের রাঁধুনি বানি হাজরাকে আটক করে…
Read More