সোজা থেকে ঢেউ খেলানো চুল, সাজ বদলাবে নিমেষেই

সোজা চুলকে ঢেউ খেলানো কিংবা কোঁকড়া চুলকে মসৃণ করতে চান? এখন ঘরে বসেই সহজে বদলে নেওয়া যায় চুলের সাজ। এ ক্ষেত্রে কাজে আসতে পারে হেয়ার স্ট্রেটনার। তবে কেনার আগে চুলের ধরন ও যন্ত্রের গুণমান দেখে নেওয়া জরুরি।

কেনার আগে কী দেখবেন?

পাতলা চুলের জন্য কম তাপমাত্রায় কাজ করে এমন স্ট্রেটনার উপযুক্ত। ঘন চুলের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত যন্ত্র বেছে নেওয়া ভালো। সিরামিক প্লেট তাপ সমানভাবে ছড়াতে সাহায্য করে। লম্বা ও ঘন চুলের জন্য চওড়া প্লেট, আর ছোট চুলের জন্য সরু প্লেট বেশি সুবিধাজনক। নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার সুবিধা রয়েছে কি না, সেটিও দেখে নিন।

ব্যবহারে সতর্কতা

ভেজা চুলে স্ট্রেটনার ব্যবহার করবেন না। চুল শুকিয়ে নিয়ে তাপ থেকে সুরক্ষা দেয় এমন স্প্রে বা সিরাম লাগিয়ে তবেই যন্ত্রটি ব্যবহার করুন। অতিরিক্ত তাপে চুলের ক্ষতি হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বেছে নেওয়া জরুরি।

কোন স্ট্রেটনার কিনবেন?

রেমিংটন শাইন থেরাপি ওয়াইড স্টাইলিং প্লেটস: ৪৫ মিলিমিটার চওড়া প্লেট থাকায় একবারে বেশি চুল সোজা করা যায়। আর্গন অয়েল ও ভিটামিন ই যুক্ত মাইক্রো-কন্ডিশনারের বৈশিষ্ট্যও রয়েছে। দাম প্রায় ৮৫০০ টাকা।

আইকনিক প্রফেশনাল গ্ল্যাম হেয়ার স্ট্রেটনার: তাপমাত্রা নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় বন্ধ হওয়ার সুবিধা রয়েছে। ৬০ মিনিট ব্যবহার না হলে যন্ত্রটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। লম্বা সুইভেল কর্ড ব্যবহারে সুবিধা দেয়। দাম প্রায় ২৫২৬ টাকা।

ফিলিপ্‌স সিরামিক এইচপি ৮৩০৩/০৬: সিরামিক প্রলেপযুক্ত প্লেট এবং দ্রুত গরম হওয়ার সুবিধা রয়েছে। হালকা গড়নের হওয়ায় সঙ্গে নিয়ে যাওয়া সহজ। দাম প্রায় ১৫০০ টাকার মধ্যে।