Blog

‘অপারেশন সিন্দূর’-এর সময় পাকিস্তানকে কৌশলগত সহায়তা প্রদানের দায়ে বেইজিংকে কঠোর হুঁশিয়ারি দিল নয়াদিল্লি

‘অপারেশন সিন্দূর’-এর সময় পাকিস্তানকে কৌশলগত সহায়তা প্রদানের দায়ে বেইজিংকে কঠোর হুঁশিয়ারি দিল নয়াদিল্লি

ভারত চীনের প্রতি একটি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক তিরস্কার বার্তা পাঠিয়েছে; এতে সতর্ক করা হয়েছে যে, পাকিস্তানকে চীনের অব্যাহত কৌশলগত ও গোয়েন্দা সহায়তা সরাসরি আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক "শান্তি ও স্থিতি" বিষয়ক চুক্তিগুলোর মূল চেতনাকে ক্ষুণ্ণ করছে। এই কঠোর বার্তাটি এমন এক বিস্তারিত গোয়েন্দা মূল্যায়নের পরিপ্রেক্ষিতে এসেছে, যা চলতি বছরের শুরুর দিকে 'অপারেশন সিন্দুর' চলাকালীন সংকলিত হয়েছিল। 'অপারেশন সিন্দুর' ছিল নিয়ন্ত্রণ রেখা (Line of Control) বরাবর জঙ্গিদের অনুপ্রবেশ পথগুলো অকার্যকর করার লক্ষ্যে ভারতের একটি বড় ধরনের জঙ্গিবিরোধী ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক উদ্যোগ। ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে যে, এই অভিযানের সময় জঙ্গিদের নির্মূলকৃত আস্তানাগুলো থেকে চীনা-নির্মিত অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম ও ড্রোন উদ্ধার করা…
Read More
মিষ্টি ফল যখন শক্তির উৎস: ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি

মিষ্টি ফল যখন শক্তির উৎস: ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি

স্বাদে মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর ফল খেজুর। ক্যালোরি ও খনিজে সমৃদ্ধ এই ফল শরীরচর্চা কিংবা তাৎক্ষণিক শক্তির প্রয়োজনে অত্যন্ত কার্যকর। তবে এর প্রাকৃতিক মিষ্টত্ব বা গ্লুকোজের উপস্থিতির কারণে ডায়াবেটিস রোগীরা সাধারণত খেজুর এড়িয়ে চলেন। পুষ্টিবিদদের মতে, খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা ডায়াবেটিকদের জন্য চিন্তার কারণ। তবে আধুনিক গবেষণা ও পুষ্টিবিজ্ঞান বলছে, সঠিক কৌশল মেনে চললে ডায়াবেটিস রোগীরাও খাদ্যতালিকায় খেজুর রাখতে পারেন। গুরুগ্রামের বিশিষ্ট পুষ্টিবিদ অনশূল সিংহের মতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খেজুর এককভাবে না খেয়ে বাদামের সঙ্গে খাওয়া উচিত। কাঠবাদাম, চিনেবাদাম বা আখরোটে থাকা প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট খেজুরের শর্করাকে সরাসরি রক্তে মিশতে বাধা…
Read More
প্লেব্যাক কমিয়ে এবার পরিচালনায় মন অরিজিতের! ইঙ্গিত প্রীতমের

প্লেব্যাক কমিয়ে এবার পরিচালনায় মন অরিজিতের! ইঙ্গিত প্রীতমের

চলতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সেই সিদ্ধান্ত ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম জানান, দীর্ঘদিন ধরে একের পর এক বাণিজ্যিক ছবিতে গান গাওয়ার চাপ সামলাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তাঁর কথায়, “হাঁপিয়ে উঠছিল ও। একসময় বলেছিল, ‘আমি আর গান গাইতেই চাই না।’” তবে এই সিদ্ধান্তকে অবসর হিসেবে দেখতে নারাজ প্রীতম। তিনি বলেন, প্রত্যেক শিল্পীরই মাঝে মাঝে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। তাঁর মতে, অরিজিৎ এখন কিছুটা সময় নিজের মতো কাটাতে চান এবং নিজের পছন্দের কাজ…
Read More
নজির গড়তে চলেছে ভারতীয় রেল

নজির গড়তে চলেছে ভারতীয় রেল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে রাজ্যের দীর্ঘতম রেল টানেল, যা ইন্দোর-বুধনি রেল প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দেওয়াস জেলার কমলাপুরের কাছে এই সুরঙ্গ নির্মাণের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে এগোচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে নির্মিত এই প্রকল্প রাজ্যের পরিবহণ ও শিল্পক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল ৮.৬৪ কিলোমিটার দীর্ঘ টানেলটি। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সুরঙ্গের উপর দিয়ে একটি ন্যাশনাল হাইওয়ে চলবে, আর তার নিচ দিয়ে পাহাড়ের…
Read More
শুকদেবপুরে সংঘর্ষের পর সীমান্তে কাঁটাতার নিয়ে নতুন আশা

শুকদেবপুরে সংঘর্ষের পর সীমান্তে কাঁটাতার নিয়ে নতুন আশা

মালদা জেলায় বিএসএফের মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামন গোলা থানা এলাকা দিয়ে দীর্ঘ লম্বা ভারত বাংলাদেশ সীমান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফসল কাটাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর থানার শুকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফকে কাঁটাতার লাগাতেই বাধা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। সেই বছরই শুকদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তের ধারে জানুয়ারি মাসের ২৫ তারিখ সভা করেন তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে…
Read More
ফাফরি জঙ্গল থেকে মিলল চুরি যাওয়া মোটরসাইকেল

ফাফরি জঙ্গল থেকে মিলল চুরি যাওয়া মোটরসাইকেল

সেবক রোডের আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত হিসেবে রাকেশ মিস্ত্রি (৩০)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানা এলাকায় ডাকাতির একটি মামলায় রাকেশ মিস্ত্রি বর্তমানে জেলে ছিল। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ জানতে পারে, সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া মোটরসাইকেলটির সঙ্গে রাকেশ মিস্ত্রির যোগ রয়েছে। ধৃত রাকেশ মিস্ত্রির বাড়ি খোলাচাঁদ ফাফরি এলাকায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য একটি ডাকাতি মামলায় রাকেশ মিস্ত্রি শিলিগুড়ি জেলে বন্দি রয়েছে। এরপর ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি আদালতের নির্দেশে তাকে পাঁচ…
Read More
পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

১৩, ১৪ এবং ১৬ই এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকার ভোটকর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোটকর্মীরা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তাঁরা। ভোটকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা…
Read More
মণিপাল হসপিটাল মুকুন্দপুরের আয়োজনে আগরতলায় ‘অন্বেষণা’

মণিপাল হসপিটাল মুকুন্দপুরের আয়োজনে আগরতলায় ‘অন্বেষণা’

উত্তর-পূর্ব ভারতে স্বাস্থ্যসচেতনতা ও সঠিক জনস্বাস্থ্য বার্তা প্রচারের লক্ষ্যে আজ আগরতলায় ‘অন্বেষণা – মিডিয়ার জন্য চিকিৎসা শিক্ষা’ অনুষ্ঠানের আয়োজন করে মণিপাল হসপিটাল, মুকুন্দপুর। ড. সুকল্যাণ পুরকায়স্থ ও ড. অনিন্দ্য বসুর উপস্থিতিতে আয়োজিত এই সভায় ক্রমবর্ধমান স্নায়বিক ও মেরুদণ্ডের রোগের মোকাবিলা, দ্রুত রোগ নির্ণয় এবং সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।আগরতলা সহ উত্তর-পূর্বাঞ্চলে স্নায়বিক, কিডনি ও হাড়ের সমস্যার মতো জটিল রোগ বাড়ায় উন্নত চিকিৎসার চাহিদা বাড়ছে। ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হলেও, গত বছর প্রায় ৭০০ রোগীকে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হয়েছে। তবে বর্তমানে কলকাতায় মণিপাল হসপিটালের উপস্থিতিতে আগরতলার রোগীরা বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক পরিষেবা পাচ্ছেন। এর ফলে চেন্নাই…
Read More
পঞ্চায়েত অফিসের তালা খুলে পরিষেবা সচল করার দাবি বিজেপি প্রার্থীর, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

পঞ্চায়েত অফিসের তালা খুলে পরিষেবা সচল করার দাবি বিজেপি প্রার্থীর, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

২০২৬শে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের এক শ্রেণীর হারমাদ রা রাতারাতি ভোল বদলে ফেলে। কপালে গেরুয়া তিলক মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূলের নেতাকর্মীদের  ঘরবাড়ি ভাঙছে, বিভিন্ন সরকারি অফিস, পঞ্চায়েত অফিসে মারছে তালা। সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। বন্ধ আছে পঞ্চায়েতের কাজকর্ম। মানুষের যাতে অসুবিধে না হয় রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মত সমস্ত অফিসে গিয়ে অফিসের কর্মচারীদের দিয়ে তালা ভেঙ্গে তাদের অফিসের মধ্যে ঢোকালেন ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী দীপক হালদার। পঞ্চায়েতের তালা খুলে দেওয়ায় খুশি এলাকার মানুষ।
Read More
বড় আপডেট সরকারি কর্মীদের জন্য

বড় আপডেট সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার জন্য একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। তবে সুপ্রিম কোর্টে যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এদিন কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নয়া নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, জাস্টিস করোল ও মিশ্রের স্পেশাল বেঞ্চ বাতিল করা…
Read More