শুকদেবপুরে সংঘর্ষের পর সীমান্তে কাঁটাতার নিয়ে নতুন আশা

মালদা জেলায় বিএসএফের মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামন গোলা থানা এলাকা দিয়ে দীর্ঘ লম্বা ভারত বাংলাদেশ সীমান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ।

২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফসল কাটাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর থানার শুকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফকে কাঁটাতার লাগাতেই বাধা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। সেই বছরই শুকদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তের ধারে জানুয়ারি মাসের ২৫ তারিখ সভা করেন তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন বিজেপি সরকার আসলেই কাঁটাতার লাগানোর কাজ হবে। আজকে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ এই এলাকা দিয়ে অনুপ্রবেশ, স্মাগলিং ,চোরাচালান এর মত অপরাধ হয়। দিনে দুপুরে বাংলাদেশীরা এসে ফসল কেটে নিয়ে চলে যায় ভারতীয় জমি থেকে। কাঁটাতার লাগালে তা বন্ধ হবে।