মণিপাল হসপিটাল মুকুন্দপুরের আয়োজনে আগরতলায় ‘অন্বেষণা’

উত্তর-পূর্ব ভারতে স্বাস্থ্যসচেতনতা ও সঠিক জনস্বাস্থ্য বার্তা প্রচারের লক্ষ্যে আজ আগরতলায় ‘অন্বেষণা – মিডিয়ার জন্য চিকিৎসা শিক্ষা’ অনুষ্ঠানের আয়োজন করে মণিপাল হসপিটাল, মুকুন্দপুর। ড. সুকল্যাণ পুরকায়স্থ ও ড. অনিন্দ্য বসুর উপস্থিতিতে আয়োজিত এই সভায় ক্রমবর্ধমান স্নায়বিক ও মেরুদণ্ডের রোগের মোকাবিলা, দ্রুত রোগ নির্ণয় এবং সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আগরতলা সহ উত্তর-পূর্বাঞ্চলে স্নায়বিক, কিডনি ও হাড়ের সমস্যার মতো জটিল রোগ বাড়ায় উন্নত চিকিৎসার চাহিদা বাড়ছে। ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হলেও, গত বছর প্রায় ৭০০ রোগীকে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হয়েছে। তবে বর্তমানে কলকাতায় মণিপাল হসপিটালের উপস্থিতিতে আগরতলার রোগীরা বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক পরিষেবা পাচ্ছেন। এর ফলে চেন্নাই বা দিল্লির মতো দূরবর্তী শহরে না গিয়েও দ্রুত উন্নত চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে।
স্ট্রোক এবং স্নায়বিক জরুরি অবস্থার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে বলতে গিয়ে ড. সুকল্যাণ পুরকায়স্থ বলেন, “গত এক দশকে ভারতে স্নায়বিক রোগের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগরতলা ও উত্তর-পূর্বাঞ্চলেও স্ট্রোক এবং ডিমেনশিয়া প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো রোগ শনাক্ত না করা এবং হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়া সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে সঠিক চিকিৎসা শুরু হলে পঙ্গুত্ব রোধ করা এবং জীবন বাঁচানো সম্ভব। মণিপাল হসপিটালের অভিজ্ঞ নিউরো টিমে নিউরোলজিস্ট, নিউরোসার্জন, নিউরো-ইন্টারভেনশনাল বিশেষজ্ঞ এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞরা একযোগে কাজ করেন। কলকাতা ও আগরতলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় রোগীরা এখন বাড়ির কাছেই গুণমানসম্মত চিকিৎসা পাচ্ছেন।”
মেরুদণ্ডের সমস্যা ও পিঠের ব্যথা প্রসঙ্গে ডঃ অনিন্দ্য বসু যোগ করেন, “ভারতে মেরুদণ্ডের সমস্যা এখন একটি প্রধান স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৬০–৮০% প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবনের কোনও না কোনও পর্যায়ে পিঠের ব্যথায় ভোগেন। অলস জীবনযাপন, ভুল ভঙ্গিতে বসা, স্থূলতা এবং বয়সের কারণে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় এই সমস্যার মূল কারণ। আগরতলা ও উত্তর-পূর্বাঞ্চলে তরুণ পেশাজীবীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে। মণিপাল হসপিটালস কলকাতায় আমরা উন্নত ইমেজিং, মিনিমালি ইনভেসিভ পদ্ধতি এবং রিহ্যাবিলিটেশন সহায়তার মাধ্যমে রোগীদের দ্রুত সুস্থ করে তোলার কাজ করছি।”