Blog

কবে হবে মিছিল

কবে হবে মিছিল

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। ভোটের ফল বেরোনোর পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা বাড়তে শুরু করেছে। সেই কারণেই শুরুতে পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল বিজয় মিছিল। পরে কিছুটা ছাড় দেওয়া হলেও এখন কড়া নিয়ম মেনে তবেই মিছিল করা যাবে। এর মধ্যেই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী কর্মীদের জানিয়েছেন, ৯ তারিখের পর থানার অনুমতি নিয়ে মিছিল করতে। আর পরিস্থিতি সামলাতে রাজ্যজুড়ে সতর্ক রয়েছে পুলিশ। ভোটের ফল ঘোষণার পর পরিস্থিতি সামাল দিতে প্রথমে কঠোর পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে সব ধরনের বিজয় মিছিল ও জমায়েত…
Read More
দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা: এক বছর সোনা কেনায় লাগাম টানার আহ্বান

দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা: এক বছর সোনা কেনায় লাগাম টানার আহ্বান

ভারতবাসীর কাছে সোনা কেবল একটি অলঙ্কার নয়, এটি আবেগ এবং সামাজিক আভিজাত্যের প্রতীক। বিয়ে হোক বা উৎসব—সোনা ছাড়া যেন শুভ কাজ সম্পন্ন হয় না। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বিবেচনা করে দেশবাসীর প্রতি এক বিশেষ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী এক বছর নতুন কোনো সোনার গয়না না কেনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। হঠাৎ শুনলে এই অনুরোধ কিছুটা অদ্ভুত মনে হলেও, এর পেছনে রয়েছে দেশের অর্থনীতির গভীর উদ্বেগ। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেল যেমন বিদেশ থেকে আমদানি করে, তেমনই সোনার বড় একটি অংশও বিদেশ থেকেই আসে। আন্তর্জাতিক বাজারে এই লেনদেন করতে হয় মার্কিন ডলারে। সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার মধ্যে…
Read More
ডালের স্বাদে নতুন চমক, বানিয়ে ফেলুন সুস্বাদু তিনরত্ন ডাল

ডালের স্বাদে নতুন চমক, বানিয়ে ফেলুন সুস্বাদু তিনরত্ন ডাল

শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে মাছ, মাংস, ডিম। কিন্তু আপনি কি নিরামিশাষী? প্রোটিনের ঘাটতি মেটাতে রোজের খাদ্যতালিকায় থাকে ডাল। তবে এক রকমের ডাল খাওয়ার একঘেয়েমি কাটাতে বানিয়ে দেখুন তিনরত্ন ডাল। স্বাদ ও পুষ্টিতে ভরপুর এই ডাল দারুণ তৃপ্তি দেবে। রেসিপিও সহজ।   কী কী লাগবে   ছোলা, সবুজ মুগ এবং অড়হর ডালের মিশ্রণ ১ কাপ হলুদগুঁড়ো ১ চা চামচ কাঁচালঙ্কা ৩-৪টি পেঁয়াজকুচি ২ টেবিল চামচ আদাকুচি আধ চা চামচ রসুনকুচি আধ চা চামচ গোটা জিরে ১ চা চামচ আস্ত শুকনো লঙ্কা ২টি হিং ১ চা চামচ গুঁড়ো গরমমশলা আধ চা চামচ সর্ষের তেল ১ টেবিল চামচ ঘি ১ চা…
Read More
চলবে সব সামাজিক প্রকল্প, বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার: মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

চলবে সব সামাজিক প্রকল্প, বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার: মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করেছেন। আগের সরকারের চালু করা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে এই সুবিধা বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে আয়োজিত প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের—জনহিতকর কোনো প্রকল্পই বন্ধ করবে না নতুন সরকার। তৃণমূলের করা প্রচারের বিপরীতে দাঁড়িয়ে তিনি নিশ্চিত করেছেন যে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘যুবসাথী’-র মতো প্রকল্পগুলো আগের মতোই চালু থাকবে। তবে এখন থেকে এই সুবিধাগুলি সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ‘ডিরেক্ট বেনিফিট…
Read More
ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে সিন্ডিকেটের অভিযোগ! বি*ক্ষোভ

ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে সিন্ডিকেটের অভিযোগ! বি*ক্ষোভ

ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আড়ালে সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ তুলে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় বিক্ষোভে সামিল হল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অবৈধ কাগজ দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি চালানো হচ্ছে। বিজেপি নেতৃত্বদের দাবি, রাজ্যে পরিবর্তনের পর আর কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না। “তোলাবাজি মুক্ত সমাজ গড়াই লক্ষ্য,” বলে জানান বিজেপি নেতারা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে ভোটের কারণে কিছু নথির রিনিউয়াল সময়মতো করা সম্ভব হয়নি। এছাড়াও তারা জানান, কোনও তোলাবাজি নয়, ব্যবসায়িক নিয়ম…
Read More
শক্তি সাশ্রয়: পশ্চিম এশিয়ার সংঘাত থেকে অর্থনীতিকে রক্ষায় প্রধানমন্ত্রী মোদী পুনরায় চালু করলেন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ও ভ্রমণ নিষেধাজ্ঞা

শক্তি সাশ্রয়: পশ্চিম এশিয়ার সংঘাত থেকে অর্থনীতিকে রক্ষায় প্রধানমন্ত্রী মোদী পুনরায় চালু করলেন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ও ভ্রমণ নিষেধাজ্ঞা

১০ মে, ২০২৬ তারিখে সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী "জাতীয় দায়িত্বের" এক জোরালো আহ্বান জানান। তিনি নাগরিকদের 'ওয়ার্ক ফ্রম হোম' (WFH) বা বাড়ি থেকে কাজ করার পদ্ধতি গ্রহণ করতে এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বাতিল করার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তৃতীয় মাসে পদার্পণ করায় এবং হরমুজ প্রণালী টানা ৭৫ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকায়, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী এই কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপগুলোকে দেশপ্রেমের এক আধুনিক নিদর্শন হিসেবে অভিহিত করেন; তাঁর মতে, মহামারীর পরবর্তী সময়ে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় (supply chain) সৃষ্ট সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে…
Read More
পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণে উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ শিলিগুড়িতে

পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণে উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ শিলিগুড়িতে

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা গেল শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় শক্তিকেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় ঝালমুড়ি বিতরণের। কলকাতায় মূল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিলিগুড়িতেও। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝালমুড়ির প্যাকেট। অনেককেই রাস্তার ধারে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায়। কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। আয়োজকদের বক্তব্য, নতুন সরকারের শপথ গ্রহণকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
Read More
ব্রিগেডে শুভেন্দুর শপথ, উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা

ব্রিগেডে শুভেন্দুর শপথ, উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইসলামপুর শহরেও দেখা গেল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে বড় প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। শপথ গ্রহণের মুহূর্তে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ জাতীয় পতাকা হাতে স্লোগান দেন, কেউ আবার আনন্দে একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। এদিন ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে লাড্ডু বিতরণ সব মিলিয়ে উৎসবের…
Read More
মনোহরপুর মুচিয়া স্কুলে রবীন্দ্রজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ ছাত্রছাত্রীরা

মনোহরপুর মুচিয়া স্কুলে রবীন্দ্রজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ ছাত্রছাত্রীরা

১৬৫ তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হল পুরাতন মালদার মচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক  নতুন আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরাজ সরকার সম্পূর্ণভাবে তার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন রবীন্দ্রনাথের এই আবক্ষ মূর্তি স্থাপনে। এইদিন অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ভারত ঘোষ। তিনি আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও…
Read More
জঙ্গলমহলে গেরুয়া ঝড়: ঝাড়গ্রামের চার আসনেই বিজেপির জয়, উৎসবের মেজাজে সমর্থকেরা

জঙ্গলমহলে গেরুয়া ঝড়: ঝাড়গ্রামের চার আসনেই বিজেপির জয়, উৎসবের মেজাজে সমর্থকেরা

সারা বাংলার মতো এবার বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলেও বইল গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। ফল প্রকাশের পর থেকেই ঝাড়গ্রামসহ গোটা জঙ্গলমহলে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আনন্দে মেতে ওঠেন জঙ্গলমহলের সাধারণ মানুষও। আজ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঝাড়গ্রাম শহরেও দেখা গেল উৎসবের আবহ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশিতে বিজেপি কর্মী সমর্থকেরা ঝাড়গ্রাম মেন রোড এলাকায় প্রায় ছয় হাজার লাড্ডু ও ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন পথচলতি মানুষের মধ্যে। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য,  ঘরের ছেলে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত। দীর্ঘদিন জঙ্গলমহল…
Read More