Blog

সামশেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষ এর নেতৃত্বে আবারো বড়সড় সাফল্য পেল পুলিশ

সামশেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষ এর নেতৃত্বে আবারো বড়সড় সাফল্য পেল পুলিশ

মধ্যরাত্রে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বড়সড় সাফল্য মিলল। একটি অভিযানে জুয়ার ঠেক থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য একটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে হাতে-নাতে ধরেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সামশেরগঞ্জের *চাঁদনিদোহা* এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইতাব আলী,  নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ, বাপন সরকার ।ধৃতদের কাছ থেকে নগদ *৪,৫০০ টাকা* উদ্ধার হয়েছে। অন্যদিকে, সামশেরগঞ্জের *কলাবাগান ঘাট* এলাকায় পাচারের আগেই উদ্ধার হলো জাল নোট। একটি স্কুলব্যাগে করে বিপুল পরিমাণ জালনোট নিয়ে আসার…
Read More
বদল আসতে চলেছে বেশ কিছু নিয়মে

বদল আসতে চলেছে বেশ কিছু নিয়মে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। আগামী ১ মে থেকে নতুন এক নিয়ম আছে পারে প্যান কার্ড হোল্ডারদের জন্য। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে। পাশাপাশি গত ১ মে থেকে প্যান কার্ডের একাধিক বদল এসেছে। তাছাড়া বর্তমানে আপনি…
Read More
গুজরাতে নিম্নমানের সেচখাল ভাঙলেন বিধায়ক, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের

গুজরাতে নিম্নমানের সেচখাল ভাঙলেন বিধায়ক, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের

সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ, অথচ কাজের মান এতটাই নিম্নমানের যে হাতুড়ির সামান্য আঘাতেই তা ঝুরঝুর করে ভেঙে পড়ল। গুজরাতের খেড়া জেলায় এক সেচখাল নির্মাণকে কেন্দ্র করে দুর্নীতির এমনই এক নজিরবিহীন ছবি সামনে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে খোদ বিধায়ক হাতুড়ি হাতে তুলে নিতেই ফাঁস হয়ে গেল ঠিকাদার ও প্রশাসনের একাংশের যোগসাজশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেড়া জেলার কৃষকদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি সেচখাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এর জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল ২ কোটি টাকা। কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। তাঁদের অভিযোগ…
Read More
ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত। ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ৯৭ বছরের এই প্রবীণ নেতাকে মঞ্চে প্রণাম ও আলিঙ্গনও করেন প্রধানমন্ত্রী। সেই দৃশ্য দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিজেপির আদর্শ ও সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাখনলাল সরকার। ভারত কেশরী ও আদি বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। শ্যামাপ্রসাদের জীবনের শেষ সময়েও তাঁর সঙ্গী ছিলেন মাখনলাল সরকার। কাশ্মীরে শ্যামাপ্রসাদের রহস্যমৃত্যুর সময়ও পাশে ছিলেন তিনি। একসময় দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি…
Read More
বাংলায় গেরুয়া যুগের সূচনা! বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলায় গেরুয়া যুগের সূচনা! বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। সেই ঐতিহাসিক জয়ের পর শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এনডিএ জোটের শীর্ষ নেতৃত্ব সহ দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক মহলে বড় চমক দেন শুভেন্দু অধিকারী। এরপর…
Read More
শ্রদ্ধার এক বিরল মুহূর্ত: ৯৭ বছর বয়সি মাখন লাল সরকারের চরণ স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদী

শ্রদ্ধার এক বিরল মুহূর্ত: ৯৭ বছর বয়সি মাখন লাল সরকারের চরণ স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ। মঞ্চে উপস্থিত প্রবীণ সমাজসেবী ও প্রাক্তন বিপ্লবী ৯৭ বছর বয়সি মাখন লাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড়ে কে এই মাখন লাল সরকার, তা নিয়ে দেশজুড়ে এখন প্রবল কৌতূহল। মাখন লাল মূলত অবিভক্ত বাংলার একজন স্বাধীনতা সংগ্রামী এবং পরবর্তী জীবনে একজন নিভৃতচারী কৃষক নেতা হিসেবে পরিচিত। দেশভাগের যন্ত্রণাকে সঙ্গী করে জীবন অতিবাহিত করা এই মানুষটি পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলন এবং প্রান্তিক মানুষের অধিকার আদায়ে দীর্ঘ সাত দশক ধরে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর এই বিনম্র আচরণ কেবল বয়োজ্যেষ্ঠর প্রতি…
Read More
পশ্চিমবঙ্গের নতুন নেতৃত্ব নিয়োগের বিজেপির ঐতিহাসিক পদক্ষেপের তত্ত্বাবধান করলেন অমিত শাহ

পশ্চিমবঙ্গের নতুন নেতৃত্ব নিয়োগের বিজেপির ঐতিহাসিক পদক্ষেপের তত্ত্বাবধান করলেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার, ৮ই মে, ২০২৬ তারিখে কলকাতায় এসে পৌঁছেছেন নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার জন্য। ৪ঠা মে বিজেপির ভূমিধস বিজয়ের পর এই সমাবেশটি রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে দলটি ২০৭টি আসন পেয়ে দুই-তৃতীয়াংশের নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মনোনীত কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে শাহের উপস্থিতি এই ক্ষমতা হস্তান্তরের জাতীয় গুরুত্বকে তুলে ধরে, কারণ দলটি পশ্চিমবঙ্গে তাদের প্রথম সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই অধিবেশনের প্রধান উদ্দেশ্য হলো বিধায়ক নেতার আনুষ্ঠানিক নির্বাচন, যেখানে সম্প্রতি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদের জন্য চূড়ান্তভাবে এগিয়ে রয়েছেন।…
Read More
আর্থিক বছর ২০২৬: শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধির কথা জানালো এয়ারটেল আফ্রিকা

আর্থিক বছর ২০২৬: শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধির কথা জানালো এয়ারটেল আফ্রিকা

আফ্রিকান বাজারে নিজেদের ব্যবসায়িক আধিপত্য আরও শক্তিশালী করে ২০২৬ আর্থিক বছরে দুর্দান্ত প্রবৃদ্ধির খবর দিয়েছে এয়ারটেল আফ্রিকা। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে তাদের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৮১৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে কোম্পানির সামগ্রিক রাজস্ব গত বছরের তুলনায় ২৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মূলত মহাদেশজুড়ে ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদার প্রতিফলন। কোম্পানির এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ডেটা বা ইন্টারনেট সেবা এবং মোবাইল মানি প্ল্যাটফর্মের অভাবনীয় উন্নতি। আফ্রিকার বিভিন্ন দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং সাশ্রয়ী ইন্টারনেট প্যাকের কারণে ডেটা থেকে আয় অনেক বেড়েছে। পাশাপাশি, ব্যাংকিং সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীর কাছে মোবাইল আর্থিক…
Read More
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হোয়াটস্যাপে বিজনেস এআই

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হোয়াটস্যাপে বিজনেস এআই

ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপ আজ 'বিজনেস এআই' লঞ্চ করার কথা ঘোষণা করেছে। ভারতের সমস্ত আঞ্চলিক ভাষায় উপলব্ধ এই এআই ফিচারটি ব্যবসায়ীদের ২৪/৭ গ্রাহক সহায়তা প্রদান, লিড সংগ্রহ এবং সরাসরি বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে। এক্ষেত্রে ব্যবসায়ীরা উপস্থিত না থাকলেও এআই এজেন্ট গ্রাহকদের প্রশ্নের উত্তর দেবে। কোনও কোডিং বা জটিল সফটওয়্যার ছাড়াই ব্যবসার তথ্য ও ক্যাটালগ আপলোড করে এটি চালু করা সম্ভব। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই সরাসরি পেমেন্ট নেওয়ার সুবিধা যুক্ত হবে। জটিল প্রশ্নের ক্ষেত্রে ব্যবসার মালিক যেকোনও সময় এআই-এর থেকে চ্যাটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। মেটা ইন্ডিয়ার ডিরেক্টর রবি গার্গ জানান, "সীমিত সংস্থান দিয়ে…
Read More
শপথের আগেই কলকাতায় অমিত শাহ, আজই চূড়ান্ত হতে পারে মুখ্যমন্ত্রীর নাম

শপথের আগেই কলকাতায় অমিত শাহ, আজই চূড়ান্ত হতে পারে মুখ্যমন্ত্রীর নাম

বাংলায় নতুন সরকার গঠন এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই শুক্রবার কলকাতায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নামার পর সেখান থেকে সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান অমিত শাহ। সেখানে বিশেষ পুজো দেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও নব নির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা আজই চূড়ান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দিনভর সেই সিদ্ধান্তের দিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
Read More