Blog

গড়িয়াহাটে পথচলতি মানুষ ও শিশুদের রাখি পরালেন অগ্নিমিত্র পাল

গড়িয়াহাটে পথচলতি মানুষ ও শিশুদের রাখি পরালেন অগ্নিমিত্র পাল

গড়িহাট মোড়ে সাধারণ পথচলতি মানুষ এবং খুদে শিশুদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে শামিল হলেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। রাখি উৎসবের আবহে তিনি রাস্তায় নেমে স্থানীয় নাগরিক ও শিশুদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে পুরমন্ত্রী স্বয়ং সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশ কর্মীদের হাতেও তিনি রাখি পরিয়ে তাঁদের কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। ভাই-বোনের পারস্পরিক বন্ধন এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই গড়িহাটের মতো ব্যস্ত মোড়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পুরমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষ ও শিশুদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
Read More
স্থানীয় মহিলাদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে শংকর ঘোষ

স্থানীয় মহিলাদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে শংকর ঘোষ

রাখি বন্ধন উৎসব উপলক্ষে শিলিগুড়িতে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শুক্রবার শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত রাখি বন্ধন উৎসবে শামিল হন তিনি। এদিন অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার স্থানীয় মহিলারাও উপস্থিত ছিলেন। উৎসবের আবহে স্থানীয় মহিলাদের কাছ থেকে রাখি পরেন মন্ত্রী শংকর ঘোষ। একইসঙ্গে সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান তিনি। ভাই-বোনের ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের বার্তা বহনকারী রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এদিন ২৪ নম্বর ওয়ার্ডে ছিল উৎসবের আমেজ। স্থানীয় মহিলাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছুটা সময় কাটান শংকর ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাখি বন্ধনের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তার কথা তুলে ধরেন…
Read More
নেপাল বিপর্যয়ে নিখোঁজ বসিরহাটের দম্পতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ বসিরহাটের দম্পতি

নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের পর একের পর এক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে নিখোঁজ রয়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। পরিবারের দাবি, নেপালে যাওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডল দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন। বর্তমানে তাঁরা অবসরপ্রাপ্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে যান। সেখান থেকে তাঁদের কৈলাস যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের খবর আসার পর থেকেই স্বপন ও মৌয়ের সঙ্গে পরিবারের যোগাযোগ…
Read More
উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে ফুলবাড়িতে নতুন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে ফুলবাড়িতে নতুন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

স্থানীয় বাসিন্দাদের উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পাথরঘাটা অঞ্চলের ফুলবাড়ি পতনে এক নতুন স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হলো। বৃহস্পতিবার আয়োজিত এই আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), মাটিগাড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক (BMOH) সহ জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য আধিকারিকেরা জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য আর দূরে ছুটতে হবে না। ঘরের কাছেই তাঁরা আধুনিক ও প্রাথমিক চিকিৎসার সুযোগ পাবেন। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
Read More
এনজেপি গেটবাজারে যৌথ অভিযানে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ সামগ্রী

এনজেপি গেটবাজারে যৌথ অভিযানে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ সামগ্রী

মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড, ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগে বৃহস্পতিবার এনজেপি থানার গেটবাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযানে এনজেপি থানার পুলিশ ছাড়াও কৃষি দফতর, খাদ্য দফতর এবং এডি-র আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক ক্রেতা বেবি ফুড কিনতে গিয়ে সেটির মেয়াদ উত্তীর্ণ রয়েছে বলে লক্ষ্য করেন। এরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালানো হয়। দোকানে থাকা বেবি ফুড, ওষুধ এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যায়। এরপর গেটবাজার সংলগ্ন এলাকার আরও কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। সেখানে বিক্রি হওয়া বিভিন্ন সামগ্রীর মেয়াদ ও বৈধতা…
Read More
অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজারে খুশি, ধামসা-মাদলে ধন্যবাদ মিছিল

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজারে খুশি, ধামসা-মাদলে ধন্যবাদ মিছিল

অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা পেয়ে খুশি বাংলার মা বোনেরা। সেই আনন্দেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন মহিলারা। বাজল ধামসা মাদল, আর তার তালে তালে নাচে মেতে উঠলেন তাঁরা। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা - ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির নাগরাকাটা মণ্ডল ২ এর উদ্যোগে আয়োজন করা হয় এই ধন্যবাদ মিছিল। মিছিলে অংশ নেন এলাকার বহু মহিলা। ধামসা মাদলের তালে নাচ গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা তাঁদের সংসারের খরচ সামলাতে আর্থিক স্বস্তি দিচ্ছে। এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতেই তাঁদের এই আনন্দ মিছিল।
Read More
মিটতে চলেছে সমস্যা

মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।…
Read More
বাড়তে চলেছে পর্যটকের সংখ্যা

বাড়তে চলেছে পর্যটকের সংখ্যা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাংলায় এবার বাড়তে চলেছে বিদেশী পর্যটকদের সংখ্যা। এই উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এবার দেশ-বিদেশের একাধিক সংস্থার সাথে আলোচনায় বসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। একইসাথে জোর দেওয়া হচ্ছে পর্যটন খাতে নতুন বিনিয়োগ আনার দিকেও। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। পর্যটনমন্ত্রীর কথায়, ‘অস্ট্রেলিয়া-ভিত্তিক একটি কোম্পানি আমাদের সঙ্গে দেখা করেছে এবং তারা হসপিটালিটি তথা আতিথেয়াতার খাতে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। তারা মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হোটেল গড়তে আগ্রহ দেখিয়েছেন।’  আগামী দিনে বাংলায় যদি এই ধরনের বিনিয়োগ সত্যিই হয়ে থাকে তাহলে তা…
Read More
তোলাবাজি ও যানজট রুখতে কড়া মন্ত্রী, কোর্ট মোড়ে অবৈধ টোটো স্ট্যান্ড তুলে দেওয়ার হুঁশিয়ারি

তোলাবাজি ও যানজট রুখতে কড়া মন্ত্রী, কোর্ট মোড়ে অবৈধ টোটো স্ট্যান্ড তুলে দেওয়ার হুঁশিয়ারি

শিলিগুড়ি কোর্ট মোড়ে টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ঘিরে বুধবার সরেজমিনে পথে নামলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। হাতে মাইক নিয়ে এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তোলাবাজির অভিযোগ পাওয়ার পরই বিষয়টিতে হস্তক্ষেপ করে কড়া বার্তা দেন মন্ত্রী। বিগত কয়েকদিন ধরে বিধায়ক তথা মন্ত্রীর কাছে অভিযোগ আসছিল, কোর্ট মোড় এলাকায় কয়েকজন অসাধু ব্যক্তি টোটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা তুলছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনাস্থলে পৌঁছন শংকর ঘোষ। সেখানে টোটো চালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি যারা তোলাবাজির সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। শুধু টাকা নেওয়া নয়, টোটো…
Read More
কালোবাজারি রুখতে নাগেরবাজারে পুলিশি অভিযান

কালোবাজারি রুখতে নাগেরবাজারে পুলিশি অভিযান

খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বুধবার সকাল থেকে নাগেরবাজার এলাকার বিভিন্ন বাজারে নজরদারি চালাল পুলিশ। কালোবাজারি ও বেআইনি মজুতদারি রুখে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিন নাগেরবাজার থানা এলাকার একাধিক খুচরো ও পাইকারি বাজারে আচমকা পরিদর্শনে যান পুলিশ আধিকারিকরা। তাঁরা আলু, পেঁয়াজ, বিভিন্ন সবজি, মাছ ও মাংসের বাজারদর খতিয়ে দেখেন। পাশাপাশি, সরকার নির্ধারিত বা ন্যায্য দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কৃত্রিমভাবে পণ্যের ঘাটতি তৈরি করে দাম বাড়ানো হচ্ছে কি না এবং গুদামে বেআইনিভাবে খাদ্যপণ্য মজুত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন গুদামেও তল্লাশি চালানো…
Read More