Blog

খড়িবাড়ীতে পুলিশের নাকা চেকিংয়ে বড় সাফল্য

খড়িবাড়ীতে পুলিশের নাকা চেকিংয়ে বড় সাফল্য

নাকা চেকিংয়ের সময় খড়িবাড়ী থানার পুলিশের বড়সড় সাফল্য। আলু বহনের আড়ালে বেআইনিভাবে গরু-মহিষ পাচারের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে খড়িবাড়ী থানার অন্তর্গত চেকারমারি এলাকায় একটি সন্দেহভাজন দশ চাকার ট্রাক (নম্বর WB 73 U 0863) আটক করে তল্লাশি চালাতেই উন্মোচিত হয় এই পাচার চক্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে চেকারমারি নাকা পয়েন্টে রুটিন চেকিং চালাচ্ছিল খড়িবাড়ী থানার একটি বিশেষ টিম। সেই সময় ওই ট্রাকটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক গাড়ি থামিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। চালক পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এর পর ট্রাাকে উঠে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। ট্রাকের ওপরের অংশে সার সার…
Read More
ফেলে দেওয়া জিনিসেই দিয়েই অভিনব রাখি তৈরি স্বনির্ভর গোষ্ঠীর

ফেলে দেওয়া জিনিসেই দিয়েই অভিনব রাখি তৈরি স্বনির্ভর গোষ্ঠীর

গাছের পাতা ও কাণ্ড, কচুরিপানা, ধানের শিষ থেকে শুরু করে কুমড়োর বীজ, শসার বীজ ও পেস্তার খোসা—ফেলে দেওয়া কিংবা সহজলভ্য এসব উপকরণ দিয়েই তৈরি হচ্ছে অভিনব রাখি। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি এই পরিবেশবান্ধব রাখি এবারও নজর কাড়ছে। কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রতিবছরের মতো এবারও রাখির সম্ভার নিয়ে বাজারে এসেছেন। প্রকৃতিকে সুরক্ষিত রাখার বার্তা দিতেই এবারের রাখিতে ব্যবহার করা হয়েছে কলাগাছ, বট ও অশ্বত্থের পাতা ও কাণ্ডের মতো প্রাকৃতিক উপকরণ। পাশাপাশি রয়েছে উলের তৈরি রাখিও। এই রাখিগুলির দাম রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে—৫, ১০ ও ২০ টাকা। আগের বছরগুলিতে তৈরি রাখির বিভিন্ন নকশাও…
Read More
বাঁকুড়ায় মুসলিম সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাঁকুড়ায় মুসলিম সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা

এই বিশেষ দিনটি উপলক্ষে বুধবার বাঁকুড়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে সদর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বাঁকুড়ার কেঠারডাঙ্গা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে স্টেশন মোড়, নতুনগঞ্জ, চকবাজার ও মাচানতলা সহ বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় কেঠারডাঙ্গায় গিয়ে শেষ হয়। দিনটিকে কেন্দ্র করে এ দিন পদযাত্রায় অংশগ্রহণকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ।
Read More
বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো ঝালঝাল ‘সাওজি মটন’

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো ঝালঝাল ‘সাওজি মটন’

খাসির কষা মাংসের পরিচিত স্বাদে একটু ভিন্নতা আনতে পারেন ‘সাওজি মটন’ দিয়ে। গাঢ় লাল রঙের রগরগে, নরম মাংস, মশলার তীব্র ঝাঁঝ ও মাংসের উপরে ভেসে থাকা তেলের পুরু আস্তরণ—এই পদটির অন্যতম বৈশিষ্ট্য। রইল সহজ রেসিপি। কী কী লাগবে ১ কেজি (হাড় ও চর্বিসহ) খাসির মাংস ৪টি বড় পেঁয়াজ ৩ চামচ আদা-রসুন বাটা সাওজি বিশেষ মশলা ২-৩ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ হলুদগুঁড়ো আধকাপ সর্ষের তেল স্বাদমতো নুন পরিমাণমতো জল ধনেপাতাকুচি কীভাবে বানাবেন প্রথমে মাংস ধুয়ে হলুদ, সামান্য নুন ও আদা-রসুন বাটা মাখিয়ে ৩০–৪০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে…
Read More
চিনির মূল্যবৃদ্ধি রুখতে মাটিয়ায় প্রশাসন-কৃষি দপ্তরের যৌথ অভিযান

চিনির মূল্যবৃদ্ধি রুখতে মাটিয়ায় প্রশাসন-কৃষি দপ্তরের যৌথ অভিযান

দেশজুড়ে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে বসিরহাটে অভিযান চালাল প্রশাসন। মঙ্গলবার মাটিয়া থানার পুলিশ ও কৃষি দপ্তরের আধিকারিকেরা যৌথভাবে বসিরহাট-২ ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর বাজারে অভিযান চালান। মাটিয়া থানার আইসি দীনেশ চন্দ্র পালের নেতৃত্বে প্রথমে একটি চিনির গুদামে তল্লাশি চালানো হয়। সেখানে মজুত চিনির পরিমাণ, বৈধ নথিপত্র ও ব্যবসায়িক লাইসেন্স খতিয়ে দেখেন আধিকারিকেরা। গুদামের নথিতে উল্লেখ করা মজুতের সঙ্গে বাস্তব মজুতেরও মিল পরীক্ষা করা হয়। এরপর একটি বেসরকারি অয়েল মিলের গোডাউনেও অভিযান চালানো হয়। সেখানে মজুতের পরিমাণ, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করার পাশাপাশি গোডাউন কর্তৃপক্ষের কাছ থেকে মজুতসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আধিকারিকেরা। চিনির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে…
Read More
বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় উদ্ধার, মৃত্যু মনু পালের; ময়নাতদন্তে পাঠাল পুলিশ

বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় উদ্ধার, মৃত্যু মনু পালের; ময়নাতদন্তে পাঠাল পুলিশ

শিলিগুড়ি জংশনের এনবিএসটিসি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাসস্ট্যান্ড চত্বরে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনু পাল। তিনি ফালাকাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাসস্ট্যান্ডে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। অসুস্থতাজনিত কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য…
Read More
এনজেপি স্টেশন থেকে ১৭কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই মহিলা

এনজেপি স্টেশন থেকে ১৭কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই মহিলা

ভিনরাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রায় ১৭কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম ফুলমালা দেববর্মা অফমানু (প্রায় ২০) ও রিয়া দেববর্মা (প্রায় ২৬)। দু’জনেই ত্রিপুরার বাসিন্দা।সোমবার গোপন সূত্রে খবর আসে,ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনের AC B2 কামরায় তল্লাশি চালান জিআরপি SOG ও এনজেপি পুলিশের আধিকারিকরা। তল্লাশির সময় দুই মহিলাকে আটক করে তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ ও একটি পিঠ ব্যাগে তল্লাশি চালানো হয়।সেখান…
Read More
রাখির রঙে সাজছে শিলিগুড়ির বাজার

রাখির রঙে সাজছে শিলিগুড়ির বাজার

ভাই-বোনের ভালোবাসার উৎসব রাখি বন্ধন আসন্ন। আর উৎসবের আগে শিলিগুড়ির বাজারে জমে উঠেছে রাখির কেনাকাটা। বাজারজুড়ে দেখা মিলছে নানা রঙ, ডিজাইন ও অভিনব কারুকাজের রাখির। ছোটদের পছন্দের কার্টুন ও আকর্ষণীয় ডিজাইন থেকে শুরু করে বড়দের জন্য ট্রেন্ডি ও নজরকাড়া রাখি—ক্রেতাদের মন টানতে দোকানগুলিতে সাজানো হয়েছে হরেক রকমের সম্ভার। উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বাজারের ব্যস্ততা। ভাইয়ের হাতে ভালোবাসার বন্ধন পরিয়ে দিতে পছন্দের রাখি বেছে নিচ্ছেন বোনেরা। দোকানদারদের মুখেও উৎসবের মরশুমে ভালো বিক্রির প্রত্যাশা।   শিলিগুড়ি বাজারে তাই এখন উৎসবের আমেজ—রঙিন রাখি, কেনাকাটার ভিড়।
Read More
বাড়ানো হলো পরিষেবার সময়সীমা

বাড়ানো হলো পরিষেবার সময়সীমা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বড় ঘোষণা মেট্রো রেলের। এবার থেকে রাত ১০.৩০টা পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গ্রিন লাইন ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, শুধু সময় বাড়ানোই নয়, যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার ৮টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৩টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হবে। বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০…
Read More
অ্যাকোয়া ফিডে বাড়ছে গোদরেজের বিনিয়োগ

অ্যাকোয়া ফিডে বাড়ছে গোদরেজের বিনিয়োগ

ভারতে অন্যতম শীর্ষ মাছের খাদ্য উৎপাদক হয়ে ওঠতে অ্যাকোয়া ফিড ব্যবসায় আরও জোর দিচ্ছে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড। সংস্থার লক্ষ্য, এই ব্যবসায় দ্বি-অঙ্কের হারে বৃদ্ধি করা। উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নতমানের ফিড তৈরিতে উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করবে সংস্থা। বিশেষ করে ফিড কনভার্সন রেশিও উন্নত করে মাছ চাষিদের উৎপাদন খরচ কমানো, ফলন ও লাভ বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। গোদরেজ অ্যাগ্রোভেটের এমডি ও সিইও সুনীল কাটারিয়া জানান, অ্যাকোয়া ফিড ব্যবসা সংস্থার অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। একইসঙ্গে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক শক্তিশালী করতে সম্প্রতি দৃষ্টিকোণ অ্যাপের উন্নত সংস্করণ চালু করা হয়েছে। অ্যানিম্যাল নিউট্রিশন বিজনেসের সিইও ক্যাপ্টেন এ.ওয়াই. রাজেন্দ্র বলেন, গুণমান, পরিষেবা…
Read More