শিলিগুড়ি

আধুনিক শিক্ষার প্রসারে শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের অনন্য উদ্যোগ

আধুনিক শিক্ষার প্রসারে শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের অনন্য উদ্যোগ

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সরকারি বিদ্যালয়ের পড়াশোনাকে আরও সমৃদ্ধ করে তুলতে অনন্য উদ্যোগ নিল শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন ‘আমরা প্রাক্তনী’। শুক্রবার দেশবন্ধুপাড়ার তরাই তারাপদ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রোজেক্টর প্রদান করে সংগঠনটি। এই উপহার আগামী দিনে বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। ‘আমরা প্রাক্তনী’-র সদস্যারা জানান, বর্তমান সময়ে শুধু বইভিত্তিক শিক্ষা নয়, অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে পড়াশোনা ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ বাড়ায়। সেই ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে সরকারি বিদ্যালয়গুলিতে বিভিন্ন আধুনিক শিক্ষা-সহায়ক সামগ্রী তুলে দিয়ে আসছে সংগঠনটি। শিক্ষার মানোন্নয়নই তাদের মূল লক্ষ্য। এদিনের এই প্রোজেক্টরটি প্রদান করা হয় শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ও শিক্ষিকা প্রবাসিনী সান্যালের উদ্যোগে। তাঁর প্রয়াত…
Read More
পৃথক শিলিগুড়ি জেলার দাবিতে সাংবাদিক সম্মেলন নাগরিক মঞ্চের

পৃথক শিলিগুড়ি জেলার দাবিতে সাংবাদিক সম্মেলন নাগরিক মঞ্চের

শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবিতে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই শিলিগুড়ির রামকিঙ্কর হলে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। ওই সভায় পৃথক জেলার দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। নাগরিক মঞ্চের দাবি, শিলিগুড়ি শহর, শিলিগুড়ি মহকুমা, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং বিন্নাগুড়ি মৌজা এলাকাকে নিয়ে নতুন শিলিগুড়ি জেলা গঠন করা হোক। সংগঠনের সদস্যদের বক্তব্য, প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা, দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই পৃথক জেলার প্রয়োজন রয়েছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের কাছে শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে…
Read More
ভক্তদের ঢলে মুখর শিলিগুড়ি, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো ইসকনের ৩৭তম রথযাত্রা

ভক্তদের ঢলে মুখর শিলিগুড়ি, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো ইসকনের ৩৭তম রথযাত্রা

শিলিগুড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে অনুষ্ঠিত হলো ইসকনের ৩৭তম রথযাত্রা। এদিন ভক্তদের ঢল নামে রথযাত্রাকে ঘিরে।রথযাত্রার শুভ সূচনায় রথের রশিতে টান দেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী-সহ ইসকনের সন্ন্যাসী, ভক্তবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা।এবার শিলিগুড়ির ইসকনের রথযাত্রা ৩৭তম বর্ষে পদার্পণ করেছে। হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়। রথের রশিতে টান দিতে এবং শ্রীজগন্নাথদেবের দর্শন করতে বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Read More
ঐতিহ্য ও শিল্পকলায় সাজছে উপকার অ্যাথলেটিক ক্লাবের পুজো

ঐতিহ্য ও শিল্পকলায় সাজছে উপকার অ্যাথলেটিক ক্লাবের পুজো

শিলিগুড়ির ঐতিহ্যবাহী উপকার অ্যাথলেটিক ক্লাবের ৫৮তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বাসুদেব ঘোষ, ক্লাবের সদস্য-সদস্যা এবং এলাকার বহু বাসিন্দা। এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ির আদলে নির্মিত থিম মণ্ডপ। ঐতিহ্য ও শিল্পকলার মেলবন্ধনে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোকে ঘিরে শুধুমাত্র থিম বা মণ্ডপ নয়, বিভিন্ন সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা উৎসবের আবহকে আরও আকর্ষণীয় করে তুলবে।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সকলের সহযোগিতা ও অংশগ্রহণে দুর্গাপুজোকে…
Read More
মিত্র সম্মেলনীর ১০০তম দুর্গাপুজোর মহাপ্রস্তুতি শুরু

মিত্র সম্মেলনীর ১০০তম দুর্গাপুজোর মহাপ্রস্তুতি শুরু

শিলিগুড়ির ঐতিহাসিক 'মিত্র সম্মেলনী'-র ১০০তম দুর্গাপুজোর মহাপ্রস্তুতি; রথযাত্রার পুণ্যলগ্নে সম্পন্ন হল ঐতিহ্যবাহী কাঠামো পুজো শিলিগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত ক্লাব 'মিত্র সম্মেলনী'-তে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শারদোৎসবের মহাপ্রস্তুতি। রথযাত্রার পুণ্য তিথিতে আজ ক্লাব প্রাঙ্গণে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হল ক্লাবের ঐতিহাসিক ১০০তম বর্ষের দুর্গাপুজোর মহিমান্বিত 'কাঠামো পুজো'।শতাব্দী প্রাচীন পুজো ঘিরে আবেগের জোয়ারশিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন 'মিত্র সম্মেলনী' ক্লাবের দুর্গাপুজো এবার শতাব্দী প্রাচীন অর্থাৎ গৌরবময় ১০০তম বর্ষে পদার্পণ করছে। আজ সকাল থেকেই এই বিশেষ কাঠামো পুজো চাক্ষুষ করতে এবং মা দুর্গার আশীর্বাদ নিতে ক্লাব প্রাঙ্গণে ভিড় জমান ক্লাবের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ। শঙ্খধ্বনি,…
Read More
দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ, নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ, নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার

সামাজিক মাধ্যমে বিদেশে মডেলিংয়ের সুযোগের প্রলোভনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মালদা জেলার দুই নাবালিকা। তবে এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই নাবালিকাই মালদা জেলার বাসিন্দা এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযোগ, সামাজিক মাধ্যমে কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের শিলিগুড়িতে আসতে বলা হয়। দুই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তে পুলিশ জানতে পারে, তারা বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তেনজিং নোরগে বাস টার্মিনালে কয়েকজনের সঙ্গে দেখা…
Read More
যৌথ অভিযানে ধৃত দুই মাদক কারবারি, শুরু তদন্ত

যৌথ অভিযানে ধৃত দুই মাদক কারবারি, শুরু তদন্ত

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মামন রাজা ও খোরিবুল আলম। তাঁদের বাড়ি ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ইসলামপুর থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে একটি বাসে করে শিলিগুড়িতে আসে। পরে তিনবাত্তি মোড়ে বাস থেকে নেমে মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকাকালীন এসওজি ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে তারা ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের ৭…
Read More
চু*রি যাওয়া স্কুটি উদ্ধার করল পুলিশ, ধৃ*ত ১

চু*রি যাওয়া স্কুটি উদ্ধার করল পুলিশ, ধৃ*ত ১

কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গণেশ ঘোষ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। ধৃতের বাড়ি ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছটপুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ এপ্রিল কাওয়াখালি এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। এ ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিশ। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ এবং তদন্তের ভিত্তিতে মঙ্গলবার এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয় এবং ওই ব্যক্তিকে আটক করা হয়। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে…
Read More
রথযাত্রা ঘিরে শৃঙ্খলা ও ভক্তির বার্তা শক্তিগড় মঠের

রথযাত্রা ঘিরে শৃঙ্খলা ও ভক্তির বার্তা শক্তিগড় মঠের

আসন্ন ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠ, শক্তিগড়। সাংবাদিক বৈঠকে মঠের পক্ষ থেকে জানানো হয়, এবারের রথযাত্রায় সকল ভক্ত ও সাধারণ মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানানোর পাশাপাশি মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, রথযাত্রা উপলক্ষে রথের চারপাশের ১০০ মিটারের মধ্যে কোনও ধরনের আমিষ খাদ্যের দোকান বসতে দেওয়া হবে না। পাশাপাশি মেলায় কোনও ধরনের সিন্ডিকেট চলবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। এবছর মেলায় যাঁরা দোকান বসাবেন, তাঁদের কাছ থেকে কোনও রকম অর্থ নেওয়া হবে না। এছাড়াও, পরিবর্তনের পর রাজ্যে অনুষ্ঠিত প্রথম রথযাত্রাকে সামনে রেখে ঐতিহ্যবাহী রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় মঠ…
Read More
বারবার চুরির চেষ্টায় শিলিগুড়ি পোস্ট অফিসে আতঙ্ক

বারবার চুরির চেষ্টায় শিলিগুড়ি পোস্ট অফিসে আতঙ্ক

শিলিগুড়ি বাজার পোস্ট অফিসে সপ্তাহখানেক আগেই চুরির ঘটনা ঘটেছে তারপর আবারো সোমবার রাতে দরজা ভেঙে চুরির চেষ্টা, যা ঘিরে কর্মীদের মধ্যে ভয়ে সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে তাই সাত দশ দিন আগে এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে, খাওয়া যায় বেশ কিছু জিনিস। আবারো চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি থানার পুলিশ এসে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করে। পোস্ট অফিস ইনচার্জ মৌসুমী সাহা জানান বেশ কিছুদিন আগে আমাদের এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে কিন্তু তদন্তে অগ্রগতির আগেই আবারো এই পোস্ট অফিসে পুরীর চেষ্টায় অফিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন…
Read More