শিলিগুড়ির ঐতিহ্যবাহী উপকার অ্যাথলেটিক ক্লাবের ৫৮তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বাসুদেব ঘোষ, ক্লাবের সদস্য-সদস্যা এবং এলাকার বহু বাসিন্দা।
এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ির আদলে নির্মিত থিম মণ্ডপ। ঐতিহ্য ও শিল্পকলার মেলবন্ধনে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোকে ঘিরে শুধুমাত্র থিম বা মণ্ডপ নয়, বিভিন্ন সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
পাশাপাশি থাকছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা উৎসবের আবহকে আরও আকর্ষণীয় করে তুলবে।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সকলের সহযোগিতা ও অংশগ্রহণে দুর্গাপুজোকে সফল করে তুলতে তারা বদ্ধপরিকর।
