শিলিগুড়ি

এনজেপি স্টেশনে এসওজি ও জিআরপি-র যৌথ অভিযান, বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার

এনজেপি স্টেশনে এসওজি ও জিআরপি-র যৌথ অভিযান, বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার

গোপন সূত্রের খরবের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি হেডকোয়ার্টার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।যৌথ অভিযানে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়।ঘটনায় ত্রিপুরার বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ৩নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালানো হয়। জেনারেল কোচে তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়।ধৃতদের নাম মোহাম্মদ সোসাজ ও নাহিমুদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ ও দুটি পিঠের ব্যাগ থেকে কার্টুনে ভরা ১৫৯বোতল কাফ সিরাপ উদ্ধার হয়।তদন্তে পুলিশ জানতে পেরেছে,ধৃতরা কলকাতা…
Read More
যানজট মুক্ত শহরের লক্ষ্যে বাম লেন সচল রাখার উদ্যোগ: ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও মাইকিং

যানজট মুক্ত শহরের লক্ষ্যে বাম লেন সচল রাখার উদ্যোগ: ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও মাইকিং

শিলিগুড়ি শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণে আনতে এবং সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক পুলিশ ও পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। মূলত, সড়ক দুর্ঘটনা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে যানবাহন চালকদের বাঁ দিক ঘেঁষে বা 'বাম লেন' (Left Lane) ধরে যাতায়াত নিশ্চিত করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। পুলিশ সূত্রে খবর, শহরের ব্যস্ততম পথগুলোতে প্রায়শই লেনে শৃঙ্খলা না মানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চারচাকা ও টু-হুইলার চালকরা ভুল লেনে গাড়ি চালানোর ফলে অন্য যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এই সমস্যা দূর করতেই এ দিন…
Read More
শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নির্ধারিত শুনানির স্থান কাটিহার হওয়ায় আপত্তি জানিয়ে শুক্রবার শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ২৪ ও ২৭ জুলাই শুনানির দিন নির্ধারণ করে। তবে শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণায় সমস্যায় পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি, এত দূরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়েই আয়োজন করার দাবি তোলা হয়। শুক্রবার প্রাক্তন সিপিআই(এম) কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল এডিআরএম কার্যালয়ে গিয়ে…
Read More
উল্টোরথে খুঁটি পুজো, শুরু পুজোর প্রস্তুতি

উল্টোরথে খুঁটি পুজো, শুরু পুজোর প্রস্তুতি

পবিত্র উল্টোরথের শুভ লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো কমিটি সুব্রত সংঘ। এবার তাদের দুর্গাপুজোর ৬৯তম বর্ষ। ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুক্রবার সকালে সম্পন্ন হয় খুঁটি পুজো। এবারের পুজোর থিম ‘আদি শক্তি’। উদ্যোক্তাদের কথায়, সৃষ্টির আদিতে যে অনন্ত, অবিনাশী ও নিরাকার শক্তির অস্তিত্ব ছিল, সেই চিরন্তন শক্তির দর্শনই এবারের মণ্ডপ ও শিল্পসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। দর্শনার্থীদের কাছে এক ভিন্নধর্মী আধ্যাত্মিক অনুভূতি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ দিক হল, এবারের মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে শিল্পসজ্জার অধিকাংশ কাজই করবেন শিলিগুড়ির স্থানীয় শিল্পীরা। স্থানীয় প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি তাঁদের কাজের মাধ্যমে পুজোকে…
Read More
৭৩তম বর্ষে চমকের প্রস্তুতিতে উজ্জ্বল সংঘ

৭৩তম বর্ষে চমকের প্রস্তুতিতে উজ্জ্বল সংঘ

উল্টোরথের পুণ্য তিথিতে শুক্রবার সকালে নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির উজ্জ্বল সংঘ। এবছর তাদের দুর্গাপুজোর ৭৩তম বর্ষ, আর সেই উপলক্ষে দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি বিশাল মণ্ডপ। এই মণ্ডপ নির্মাণে ঝাড়খণ্ড থেকে দক্ষ শিল্পীদের আনা হচ্ছে। মণ্ডপের সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোর জন্য এ বছর প্রায় ৩৮ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা এবং বিভিন্ন আয়োজন মিলিয়ে দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি পুজো…
Read More
শিলিগুড়ি পুরসভায় নথি যাচাই পুলিশের

শিলিগুড়ি পুরসভায় নথি যাচাই পুলিশের

শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পুলিশি তল্লাশি। বৃহস্পতিবার প্রধাননগর থানা ও শিলিগুড়ি থানার পুলিশ যৌথভাবে পৌর কর্পোরেশনের দফতরে অভিযান চালায়।পুলিশ সূত্রে খবর, জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কম্পিউটারে সংরক্ষিত নথি ও ডিজিটাল রেকর্ডও পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশির কারণ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে পৌর কর্পোরেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Read More
ইস্টার্ন বাইপাসে হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ইস্টার্ন বাইপাসে হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ট্রাফিক আইন কার্যকর করতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার আশিঘর ট্রাফিক গার্ডের উদ্যোগে ঢাকেশ্বরী মোড়ে পরিচালিত অভিযানে একাধিক নিয়মভঙ্গকারী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালীন বহু বাইকচালককে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেখা যায়। পুলিশ আটকালে কেউ নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন, আবার কেউ স্কুল থেকে সন্তানকে আনতে যাওয়ার অজুহাত দেন। তবে কোনও অজুহাতই গ্রহণ না করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় কয়েকজন চালক পুলিশের নজর এড়াতে ইস্টার্ন বাইপাসের পকেট রোড ব্যবহার করে পালানোরও চেষ্টা করেন। ট্রাফিক পুলিশের দাবি, ধারাবাহিক সচেতনতামূলক…
Read More
মতামত না নিয়েই টাওয়ার স্থাপনের অভিযোগ, আশিঘর সংলগ্ন এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ

মতামত না নিয়েই টাওয়ার স্থাপনের অভিযোগ, আশিঘর সংলগ্ন এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ

শিলিগুড়ি সংলগ্ন আশিঘর মোড়ের কাছে নরেশ মোড়ের পাপিয়া পাড়ায় একটি মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বুধবার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁদের মতামত না নিয়েই টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। এর জেরে ক্ষুব্ধ বাসিন্দারা কাজের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হন।ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, টাওয়ার বসানোর আগে সমস্ত নিয়মকানুন মেনে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হোক। খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে টাওয়ার বসানো নিয়ে প্রশাসন বা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
শিক্ষার অধিকার ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে শিলিগুড়িতে DYFI–AIDWA-র প্রতীকী অনশন

শিক্ষার অধিকার ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে শিলিগুড়িতে DYFI–AIDWA-র প্রতীকী অনশন

শিলিগুড়ির ডাব গ্রামের ভক্তিনগর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন দাবিকে সামনে রেখে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করল ডাবগ্রাম নর্থ লোকাল কমিটির উদ্যোগে ডি ওয়াই এফ আই (DYFI) এবং এ আই ডি ডাবলু এ (AIDWA)। আন্দোলনকারীরা দিল্লিতে চলা ছাত্র আন্দোলন এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম সামনে আসছে। “Education is a Right, Not a Scam” স্লোগান তুলে তাঁরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার, বিশেষ করে NEET-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়।আন্দোলনরত নেতা…
Read More
রেল জমিতে বসবাসকারী পরিবারকে পুনর্বাসনের দাবিতে পথে বাম সংগঠন, আন্দোলনের হুঁশিয়ারি

রেল জমিতে বসবাসকারী পরিবারকে পুনর্বাসনের দাবিতে পথে বাম সংগঠন, আন্দোলনের হুঁশিয়ারি

বস্তি উচ্ছেদের প্রতিবাদে লড়াইয়ে বাম,রেলের বিঞ্জপ্তির প্রতিবাদে পূর্ণবাসনের ব‍্যবস্থা না করে উচ্ছেদ নয়।উচ্ছেদের বিরুদ্ধে রেলের IW অফিসে ঘেরাও অভিযান সিপিআইএম এর নেতৃত্বরা। রাজ‍্যে বিজেপি সরকার আসন জমাতেই দীর্ঘ বছর ধরে রেলের জমিতে বসবাস গরীব মানুষকে উচ্ছেদ করবার পরিকল্পনা নিয়েছে এমন অভিযোগ এনে সিপিআইএম এর সকল সংইঠন একত্রে রাস্তায় নামে।তার প্রতিবাদে সোমবার টিকিয়া পাড়ার মাঠ থেকে গরীব খেটে খাওয়া মহিলা পুরুষ মিছিলে পা মিলিয়ে উত্তর পূর্ব সীমান্তের বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করেন।জমায়েতে অংশ নেয় জয় চক্রবর্তী ,তুফান ডট্টাচার্য,সৌরভ সরকার, সঞ্জীব সরকার সহ সিপিআইএম এর জেলার নেতৃত্বরা।সঞ্জীব সরকার এক বক্তব্যে জানান এই গরীব মানুষ গুলো দীর্ঘ কয়েক যুগ থেকে…
Read More