প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয়েছে কটাক্ষ, ট্রোল ও মিমের বন্যা। এমন পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কে জড়ালেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিথি বলেন, কার কী খাবার পছন্দ, তা একান্তই ব্যক্তিগত বিষয়। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির বহু মানুষ গোমাংস খান এবং খাদ্যাভ্যাসের কারণে কাউকে হেনস্থা করা উচিত নয়।
তিথির এই মন্তব্য ঘিরেই ফের সরগরম নেটপাড়া। একাংশের নেটিজেন তাঁর বক্তব্যের সমালোচনা করে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস বিতর্কে তিথি বসুর মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
