বিমা অ্যাডভাইজারদের পলিসি নির্বাচন, কোটেশন তৈরি, কাগজপত্র এবং গ্রাহক পরিষেবার কাজ সহজ করতে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স এনেছে আপগ্রেডেড ‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০’। প্ল্যাটফর্মটিতে এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিমা ডিস্ট্রিবিউশন আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর eQuote App গ্রাহকের প্রয়োজন ও জীবনপর্যায় অনুযায়ী পণ্য সুপারিশ করে এবং ব্যক্তিগতকৃত কোটেশন তৈরির সুবিধা দেয়। এ আই-চালিত চ্যাটবট এলআইভিএ (LIVA )পণ্যের তথ্য ও কোটেশন সংক্রান্ত সহায়তা করে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ-এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার আমীশ ব্যাঙ্কার বলেন, “‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০ -এর লক্ষ্য হল এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অ্যাডভাইজারদের কাজ সহজ করা এবং গ্রাহকদের জন্য বিমা পরিষেবা আরও দ্রুত ও সহজলভ্য করা।”
ইউআইডিএআই (UIDAI), সিইআরএসএআই (CERSAI), ভাহান (Vahan), জিএসটিএন (GSTN), ইপিএফও (EPFO), সিএএস (CAS) ও পারফিয়স (Perfios)-এর সঙ্গে ইন্টিগ্রেশনের ফলে আবেদনপত্রের ৭০% পর্যন্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা সম্ভব। বর্তমানে ২০০-র বেশি পার্টনার-সিস্টেম ইন্টিগ্রেশন রয়েছে এবং ৯৯% আবেদন ডিজিটাল মাধ্যমে জমা পড়ে।
২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ২.৭ কোটি ডিজিটাল সার্ভিস ইন্টারঅ্যাকশন রেকর্ড করেছে কোম্পানি। একই দিনে ইস্যু হয়েছে ৫৪% সেভিংস পলিসি। এছাড়া এএসবিএ ওহোয়াটসঅ্যাপ -এর মাধ্যমে প্রিমিয়াম পেমেন্ট এবং এ আই-নির্ভর ভিডিও ভেরিফিকেশনের সুবিধাও রয়েছে। এই সময়ে কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল ৯৯.৩%।
