মাস্টারকার্ড-এর হাত ধরে চার নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল বন্ধন ব্যাংক

মাস্টারকার্ড-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল বন্ধন ব্যাংক। ব্যাংকের লোগোর থেকে অনুপ্রাণিত হয়ে এই কার্ডটি স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার এবং লুমিনা, এই চারটি ভিন্ন ভেরিয়েন্ট আনা হয়েছে।  পার্থ প্রতিম সেনগুপ্ত, গৌতম আগরওয়াল, রাজিন্দর কুমার বব্বার এবং পিয়ূষ ঝা সহ ব্যাংক ও মাস্টারকার্ডের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই কার্ডগুলি লঞ্চ করা হয়। বিভিন্ন গ্রাহকদের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিওটি তৈরি করা হয়েছে। বন্ধন ব্যাংকের এই নতুন চার ধরনের ক্রেডিট কার্ডে রয়েছে আলাদা আলাদা সুযোগ-সুবিধা। স্পার্কস কার্ডটি দৈনন্দিন কেনাকাটা যেমন গ্রোসারি ও জামাকাপড়ের জন্য রিওয়ার্ড, লাউঞ্জ অ্যাক্সেস এবং ইএমআই ক্যাশব্যাক দেয়। ইগনাইট কার্ডটিতে গ্রোসারি ও ভ্রমণের খরচে রিওয়ার্ডের পাশাপাশি আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস মেলে। ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি ফ্লেয়ার কার্ডে অ্যামাজন পে ভাউচার, লাউঞ্জ ও গলফ খেলার সুযোগ রয়েছে।

আর প্রিমিয়াম বা বিলাসবহুল জীবনযাত্রার জন্য লুমিনা কার্ডে আন্তর্জাতিক খরচে রিওয়ার্ড, ওবেরয় গিফট ভাউচার, কনসিয়ার্জ এবং মিট-অ্যান্ড-গ্রিট পরিষেবার মতো বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এই লঞ্চ সম্পর্কে বন্ধন ব্যাংকের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, মাস্টারকার্ডের সঙ্গে এই ক্রেডিট কার্ড পোর্টফোলিও চালু করা ডিজিটাল-ভারতের আকাঙ্ক্ষাকে পূরণ করার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। জেন জি থেকে শুরু করে প্রিমিয়াম জীবনযাত্রার সন্ধানকারী— সকলের জন্যই এতে অর্থপূর্ণ রিওয়ার্ড ও সুবিধা রাখা হয়েছে। এছাড়া ইডি ও সিবিও রাজিন্দর কুমার বব্বার বলেন, “গ্রাহক-কেন্দ্রিক এই পোর্টফোলিওর মাধ্যমে ডিজিটাল সুবিধা ও জীবনযাত্রার নানা সুযোগকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য তৈরি করবে।

“মাস্টারকার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল জানান, ভারতের দ্রুত বিকশিত ক্রেডিট মার্কেটে গ্রাহকদের চাহিদা মেটাতে মাস্টারকার্ড সুরক্ষিত পেমেন্ট সলিউশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধন ব্যাংকের বিশাল গ্রাহক পরিসর এবং মাস্টারকার্ডের বিশ্বব্যাপী দক্ষতাকে একত্রিত করে এই কার্ডটি তৈরি করা হয়েছে। দৈনন্দিন কেনাকাটা, ভ্রমণ ও বিনোদনের বিভিন্ন চাহিদা পূরণে তৈরি এই কার্ডগুলির জন্য গ্রাহকরা https://applycc.bandhan.bank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বা কাছের কোনও ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে পারেন।