নিম্নমুখী গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দু’মাস নিম্নমুখী গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম কত সেই বিষয় বিস্তারিত তথ্য।

যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী ছিল এতদিন। সেখানে পয়লা জুলাই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। তবে আগস্ট মাস পড়তে না পড়তে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কম মূল্য ২০৯ টাকা।

কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৮৭২ টাকা ৫০ পয়সা। অপরদিকে দিল্লিতে আজ ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৭২৮ টাকা। মুম্বইয়ে আজ ১৪.২ কেজির সিলিন্ডার মিলছে ৯৪১ টাকা ৫০ পয়সায়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর ২,৬৯১ টাকা ৫০ পয়সা৷চেন্নাইয়ে আজ ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৫৭ টাকা ৫০ পয়সা। চার শহরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি, ২,৯০৬ টাকা।