শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পুলিশি তল্লাশি। বৃহস্পতিবার প্রধাননগর থানা ও শিলিগুড়ি থানার পুলিশ যৌথভাবে পৌর কর্পোরেশনের দফতরে অভিযান চালায়।পুলিশ সূত্রে খবর, জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি কম্পিউটারে সংরক্ষিত নথি ও ডিজিটাল রেকর্ডও পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশির কারণ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে ঘিরে পৌর কর্পোরেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
