কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গণেশ ঘোষ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। ধৃতের বাড়ি ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছটপুকুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ এপ্রিল কাওয়াখালি এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। এ ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিশ।
বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ এবং তদন্তের ভিত্তিতে মঙ্গলবার এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয় এবং ওই ব্যক্তিকে আটক করা হয়। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
