বন্ধন ব্যাংক চালু করেছে “সাইবার কপ” সিএসআর ক্যাম্পেইন

বন্ধন ব্যাংক আজ তাদের সিএসআর কার্যক্রমের অধীনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির সহযোগিতায় দেশব্যাপী সাইবার সচেতনতা অভিযান “সাইবার কপ” চালু করার কথা ঘোষণা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো নিরাপদ ডিজিটাল আচরণকে উৎসাহিত করা এবং নাগরিকদের বাড়তে থাকা সাইবার জালিয়াতির বিরুদ্ধে নিরাপত্তা দিতে সাহায্য করা। সমগ্র ভারত জুড়ে সাইবার অপরাধ ক্রমশ বেড়েই চলেছে, তার প্রেক্ষাপটে এই ক্যাম্পেইনটি নিয়ে আসা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে রিপোর্ট করা ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২২,৪৯৫ কোটি টাকা, এবং ওই বছর ২৪ লক্ষেরও বেশি অভিযোগ রেকর্ড করা হয়েছিল।

“সাইবার কপ”-এর লক্ষ্য হলো চলচ্চিত্র, সচেতনতামূলক বার্তা এবং গণসংযোগের মাধ্যমে সাইবার নিরাপত্তাকে সহজভাবে তুলে ধরা, যা মানুষকে একটি সাধারণ রুটিন অনুসরণে উৎসাহিত করবে— “থামুন, যাচাই করুন, রিপোর্ট করুন।” এটি নাগরিকদের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এবং ১৯৩০ হেল্পলাইনের মাধ্যমে ঘটনার রিপোর্ট করার বিষয়েও নির্দেশনা দেয়। চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টি এই ক্যাম্পেইনের পরিধি বাড়াতে এতে যুক্ত হয়েছেন। তিনি তাঁর সুপরিচিত ‘কপ ইউনিভার্স’-এর মাধ্যমে এর সঙ্গে একটি মজবুত সাংস্কৃতিক সংযোগ তৈরি করেছেন এবং এই ধারণাকে পুনরায় নিয়ে এসেছেন যে সাইবার থ্রেট এখন আমাদের দৈনন্দিন ডিজিটাল জীবনের অংশ। বন্ধন ব্যাংকের মুখপাত্র বলেন, “ভারতের ডিজিটাল ইকোসিস্টেমে সাইবার জালিয়াতি অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। ‘সাইবার কপ’-এর মাধ্যমে আমাদের লক্ষ্য এমন সচেতনতা তৈরি করা যা মানুষকে যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে থামতে, বিশ্বাস করার আগে যাচাই করতে এবং অবিলম্বে রিপোর্ট করতে সাহায্য করবে।”

এই উদ্যোগের মাধ্যমে বন্ধন ব্যাংকের লক্ষ্য হলো ব্যাপক জনসচেতনতামূলক প্রচেষ্টাকে সমর্থন করা এবং ডিজিটাল আর্থিক পরিষেবা ব্যবহারের সময় সাধারণ মানুষকে নিরাপদ সিদ্ধান্ত নিতে ক্ষমতায়িত করা।  ‘সাইবার কপ’ হলো বন্ধন ব্যাঙ্কের একটি সিএসআর উদ্যোগ, যা হিন্দুস্তান টাইমস দ্বারা উপস্থাপিত এবং এইডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন দ্বারা বাস্তবের রূপ দেওয়া হয়েছে। এই উদ্যোগটি মূলত সচেতনতা, নিরাপদ ডিজিটাল আচরণ এবং সময়মতো সাইবার জালিয়াতির রিপোর্ট করার ওপর আলোকপাত করে।