অরণ্য সপ্তাহ উপলক্ষে সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে সুসজ্জিত ট্যাবলো ঘুরবে শহর এবং শহর সংলগ্ন জেলার বিভিন্ন প্রান্তে। একটাই বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান। বেশি বেশি করে গাছ লাগানো বার্তা প্রশাসন বনদপ্তর এবং পরিবেশ প্রেমিক কর্মীদের।
জলপাইগুড়িতে ও অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। সবুজানের লক্ষ্যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানকে মাথায় রেখে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে দিকে দিকে। সাংসদ ডা. জয়ন্ত কুমার রায় বলেন,”পরিবর্তিত সরকারে অরণ্য রক্ষা করা হবে। প্রতিদিন অরণ্যে কর্মী সংখ্যা নামমাত্র।
কর্মী নিয়োগ করে রক্ষা করা হবে অরণ্য ও পরিবেশ।” উপস্থিত সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন,”আজকের এই অরণ্য সপ্তাহে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি একটি গাছ কাটলে অন্তত আরও নতুন পাঁচটি গাছ লাগাতে পারি।”
