শিলিগুড়ি

এনজেপি স্টেশনে সাড়ে ৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

এনজেপি স্টেশনে সাড়ে ৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭কিলো গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল NJP জিআরপির সাদা পোশাকের পুলিশ।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। জিআরপি সূত্রে খবর,ডাউন সরাইঘাট এক্সপ্রেসে এসি টু-টায়ার কামরায় করে গাঁজা পাচার করা হচ্ছে বলে আগে থেকেই তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকের জিআরপি পুলিশ নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের অপেক্ষায় ওত পেতে থাকে।ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছতেই এসি টু-টায়ার কোচে তল্লাশি চালিয়ে কৈলাস রায় (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তার বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম দায়পুমারি এলাকায়।প্রাথমিক তদন্তে জানা গেছে,তিনি ধূপগুড়ি স্টেশন থেকে…
Read More
কলেজ ক্যাম্পাসে নেশার বিরুদ্ধে সরব ABVP, মাদকমুক্ত সমাজের ডাক

কলেজ ক্যাম্পাসে নেশার বিরুদ্ধে সরব ABVP, মাদকমুক্ত সমাজের ডাক

কলেজ ক্যাম্পাস ও সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আজ শিলিগুড়িতে মাদকবিরোধী র‍্যালির আয়োজন করে ABVP শিলিগুড়ি। শিলিগুড়ি কলেজের প্রথম গেট থেকে র‍্যালিটি শুরু হয়। সংগঠনের সদস্য, ছাত্র-ছাত্রী এবং সমর্থকেরা এতে অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রীদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের সহজলভ্যতা এবং মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে নেশার কুফল সম্পর্কে অবহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। র‍্যালি চলাকালীন অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের সকল স্তরের মানুষকে এই সামাজিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের…
Read More
বিহার থেকে অসমে পাচারের পথে ৩৮ মোষ উদ্ধার, আটক কন্টেনার

বিহার থেকে অসমে পাচারের পথে ৩৮ মোষ উদ্ধার, আটক কন্টেনার

বিহার থেকে অসমে পাচারের সন্দেহে ৩৮টি মোষ-সহ একটি কন্টেনার আটক করল শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে AS17C8117 নম্বরের একটি কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে মোট ৩৮টি মোষ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোষগুলো বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পাড়ায় পুলিশ কন্টেনারটি বাজেয়াপ্ত করে। ঘটনায় কন্টেনারের চালক সাহিদুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি অসমের বঙাইগাঁও। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য গবাদি পশু পাচার চক্র জড়িত…
Read More
শিলিগুড়ি টেবিল টেনিসে প্রশাসনিক স্বচ্ছতার দাবি

শিলিগুড়ি টেবিল টেনিসে প্রশাসনিক স্বচ্ছতার দাবি

শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের অধিকার নিয়ে একাধিক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন সংস্থার একাংশের খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীরা। আজ শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা একাধিক দাবি ও প্রশ্ন তুলে ধরেন।সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একসময় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ টেবিল টেনিস কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শিলিগুড়ি। কিন্তু বর্তমানে সংস্থার প্রশাসনিক কার্যকলাপ, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের স্বার্থরক্ষার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকা, ভোটাধিকার এবং নির্বাচন কমিটি গঠনের বিষয়েও পূর্ণাঙ্গ তথ্য…
Read More
টোটো নিয়ন্ত্রণের দাবিতে উত্তাল ফুলবাড়ি, সড়কে অটোচালকদের প্রতিবাদ

টোটো নিয়ন্ত্রণের দাবিতে উত্তাল ফুলবাড়ি, সড়কে অটোচালকদের প্রতিবাদ

টোটো চলাচল বন্ধের দাবিতে ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অটোচালকরা। তাদের অভিযোগ, নিয়ম না মেনে টোটো চলাচলের ফলে অটোচালকদের যাত্রী কমে যাচ্ছে এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। অটোচালকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
Read More
হিলকার্ট রোডে আবগারি অভিযান, উদ্ধার ৫০ লিটার অবৈধ মদ

হিলকার্ট রোডে আবগারি অভিযান, উদ্ধার ৫০ লিটার অবৈধ মদ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল প্রধাননগর আবগারি সার্কেল। শিলিগুড়ি জংশন সংলগ্ন হিলকার্ট রোডে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার শুল্ক ফাঁকি দেওয়া সিকিমের মদ উদ্ধার করা হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় অবৈধ মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। প্রধাননগর আবগারি সার্কেলের আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হচ্ছিল এবং কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ পাচারের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে।
Read More
যানজট কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে নতুন পার্কিং উদ্যোগ

যানজট কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে নতুন পার্কিং উদ্যোগ

শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক, রাজের মন্ত্রী Shankar Ghosh। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরি কাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
Read More
উত্তরবঙ্গে ব্যস্ত সূচি, প্রশাসনিক বৈঠক থেকে জল্পেশে পুজো মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে ব্যস্ত সূচি, প্রশাসনিক বৈঠক থেকে জল্পেশে পুজো মুখ্যমন্ত্রীর

আজ, শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত রাজনৈতিক সৌজন্য এবং প্রশাসনিক কর্মসূচির এক ঠাসা সূচি নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায়…
Read More
এক গাড়িতে তিন রাজ্যের নম্বর প্লেট! গ্রে*ফতার ২

এক গাড়িতে তিন রাজ্যের নম্বর প্লেট! গ্রে*ফতার ২

এক গাড়ি, কিন্তু তিনটি আলাদা রাজ্যের নম্বর প্লেট। তার ওপর গাড়ির ছাদের ভিতরে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। সেই চেম্বার থেকেই উদ্ধার হল প্রায় ৪২ কিলোগ্রাম গাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ এশিয়ান হাইওয়ে-২-এর কেষ্টপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহভাজন চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ছাদের ভিতরে তৈরি গোপন চেম্বার থেকে ৪২ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা অসম থেকে এনজেপি হয়ে বিহারের পাটনায় পাচার করা হচ্ছিল। পাশাপাশি তল্লাশিতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। একই…
Read More
শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের দাবিতে স্মারকলিপি ই-রিক্সা ইউনিয়নের

শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের দাবিতে স্মারকলিপি ই-রিক্সা ইউনিয়নের

কোচবিহারের আদলে শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি- সহ তিন দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল CITU দার্জিলিং জেলা ই-রিক্সা চালক ইউনিয়ন। বৃহস্পতিবার এই দাবিকে সামনে রেখে শিলিগুড়ির কোর্টমোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিপুল সংখ্যক টোটো চালক অংশ নেন। পরে মিছিলটি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীদের তিন দফা দাবির মধ্যে ছিল শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি প্রদান, টোটোর জন্য টোটোর নম্বর প্লেটের ব্যবস্থা সহ চালকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান। ই-রিক্সা চালক ইউনিয়নের নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ…
Read More