Blog

নারীদের ফুসফুসে বেশি প্রভাব ফেলছে ক্লিনিং কেমিক্যাল : গবেষণা বলছে

নারীদের ফুসফুসে বেশি প্রভাব ফেলছে ক্লিনিং কেমিক্যাল : গবেষণা বলছে

প্রতিদিন ঘরদোর পরিষ্কার রাখলে শরীর-মন ভাল থাকে—এই ধারণা বহুদিনের। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য, যা সচেতন গৃহস্থদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে। গবেষণা বলছে, যাঁরা প্রতিদিন ঘর পরিষ্কার করেন, বিশেষ করে রাসায়নিক ক্লিনার ব্যবহার করে, তাঁদের ফুসফুসের উপর দীর্ঘমেয়াদে এমন প্রভাব পড়ে, যা ২০ বছর ধরে প্রতিদিন একটি প্যাকেট সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। এই গবেষণাটি করেছে নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়, এবং তা প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এ। গবেষণায় অংশ নিয়েছিলেন ৬ হাজারেরও বেশি মানুষ। দীর্ঘ সময় ধরে তাঁদের শ্বাসপ্রশ্বাস ও ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষণা অনুযায়ী, নিয়মিত ঘর পরিষ্কার…
Read More
টানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতা, ব্যাহত স্বাভাবিক জনজীবন

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতা, ব্যাহত স্বাভাবিক জনজীবন

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন হল কলকাতা। মঙ্গলবার ভোর থেকেই প্রবল বর্ষণে শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের বিস্তীর্ণ এলাকা হাঁটুসমান জলে ডুবে যায়। ব্যস্ততম রাস্তা, বাজার, এমনকি হাসপাতালের সামনেও জমে যায় জল। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শ্যামবাজার, ঠনঠনিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, টালিগঞ্জ, কালীঘাট, চেতলা, বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বেলঘরিয়া, ট্যাংরা— শহরের প্রায় প্রতিটি অংশেই রাস্তাঘাটে জল জমে যায়। অনেক জায়গায় ছোট গাড়ি ও বাইক বিকল হয়ে পড়ে। অফিস টাইমে বৃষ্টির জেরে হাজার হাজার মানুষকে নাজেহাল হতে হয়। স্কুলপড়ুয়া ও সাধারণ পথচারীরাও চরম সমস্যার মধ্যে…
Read More
ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে রাজ্যের ইতিহাসে একটি মাইলফলক বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি ত্রিপুরাসুন্দরী মন্দিরকে বিশ্বের দরবারে তুলে ধরার ফলে রাজ্যে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। ব্যস্ততার মধ্যেও দেশের প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের জনগণের প্রতি তাঁর আন্তরিকতা, আস্থা ও বিশ্বাস প্রতিফলিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে ত্রিপুরাসুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৩৬.৪৩ কোটি…
Read More
প্লাটিনাম জুবিলিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল শিলিগুড়ি কলেজ

প্লাটিনাম জুবিলিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল শিলিগুড়ি কলেজ

প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার শহরে আয়োজিত হল শিলিগুড়ি কলেজের বর্ণাঢ্য পদযাত্রা। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে জড়ো হন বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তনী, শিক্ষক ও বিশিষ্ট অতিথিরা। গান, বাদ্যযন্ত্রের সুর ও নানা সাংস্কৃতিক ট্যাবলোকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা শহরে। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফের কলেজ মাঠেই শেষ হয়। পথে পথে শহরবাসীকে আকৃষ্ট করে নানা থিমভিত্তিক ট্যাবলো—যেখানে স্থান পেয়েছে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বার্তা। শোভাযাত্রায় কলেজের প্রাক্তনীদের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে। অনেকেই স্মৃতিচারণ করে জানান, কলেজের প্লাটিনাম জুবিলি শুধু একটি উদ্‌যাপন নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে একসূত্রে বাঁধার এক বিশেষ মুহূর্ত।…
Read More
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলিগুড়িতে বিজেপির দৌড় উৎসব

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলিগুড়িতে বিজেপির দৌড় উৎসব

এবছর ৭৫ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি—কোথাও বসে আঁকো প্রতিযোগিতা, কোথাও স্বচ্ছ ভারত অভিযান, আবার কোথাও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল এক দৌড় প্রতিযোগিতা। শিলিগুড়ি হনুমান মন্দির থেকে শুরু হয়ে হিলকার্ট রোড পেরিয়ে শহরের প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্কে এসে শেষ হয় এই দৌড়। প্রতিযোগিতায় অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন ফুটবলার ভারত ছেত্রী সহ বহু প্রতিযোগী। সাংসদ নিজেও প্রতিযোগীদের সঙ্গে দৌড়ে অংশ নেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে…
Read More
টাটা টি গোল্ড উন্মোচন করেছে বাংলার শিল্পী সজ্জিত পুজো

টাটা টি গোল্ড উন্মোচন করেছে বাংলার শিল্পী সজ্জিত পুজো

সমৃদ্ধ শিল্পকলা, দক্ষ কারিগর এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পশ্চিমবঙ্গ সুপরিচিত। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড টাটা টি গোল্ড আবারও ফিরে এসেছে তার দুর্গাপূজো ক্যাম্পেইন নিয়ে। এ বছর, ব্র্যান্ডটি রাজ্যের স্থানীয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে লঞ্চ করেছে বিশেষ লিমিটেড এডিশন ফেস্টিভ প্যাক, যা তৈরি হয়েছে বাঙালি শিল্পীদের সহযোগিতায়। এই শিল্পীরা অ্যাক্রিলিক পেইন্টিং, অয়েল পেইন্টিং, ড্রাই প্যাস্টেল, ওয়াটারকালার এবং ডিজিটাল আর্টের মতো বিভিন্ন শিল্পরীতির মাধ্যমে প্যাকের গায়ে ফুটিয়ে তুলেছেন পূজোর অনন্য রূপ ও আবেগ। এই বিশেষ প্যাকগুলির নকশা করেছেন খ্যাতনামা শিল্পীরা— গৌতম সরকার, যিনি অ্যাক্রিলিক পেইন্টে তাঁর বিস্ময়কর বাস্তবধর্মী সৃষ্টির জন্য পরিচিত; গোপাল নস্কর, যিনি ড্রাই প্যাস্টেলের মাধ্যমে ভারতীয় পৌরাণিক শিল্পকে আধুনিক বাস্তববাদের…
Read More
ম্যাচ হারলেও ‘বন্দুক সেলিব্রেশন’ নিয়ে নির্লজ্জ ব্যাখ্যা পাক ব্যাটার ফারহানের—‘বেশ করেছি’

ম্যাচ হারলেও ‘বন্দুক সেলিব্রেশন’ নিয়ে নির্লজ্জ ব্যাখ্যা পাক ব্যাটার ফারহানের—‘বেশ করেছি’

ম্যাচে পরাজয়, সমালোচনার ঝড়, তবু নিজের আচরণে অনড় পাকিস্তানের ব্যাটার ফারহান। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পরও ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়ান তিনি। সমালোচনার মুখে দাঁড়িয়েও ফারহান বলেন, “বেশ করেছি, আবারও করব।” ম্যাচ চলাকালীন একটি চার মারার পর ফারহান বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেন। সেই মুহূর্তে পাকিস্তান দল চাপে থাকলেও তাঁর এই ‘সেলিব্রেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই একে ‘অপরিণত’ এবং ‘উসকানিমূলক’ বলে আখ্যা দেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফারহান বলেন, “এটা আমার স্টাইল। আমি আগেও করেছি, ভবিষ্যতেও করব। কে কী ভাবল, তাতে আমার কিছু যায় আসে না।”তাঁর এই মন্তব্যকে ‘নির্লজ্জ’ ও ‘অসাংগঠনিক’…
Read More
মানিকচকে জাল সই–সিল কেলেঙ্কারিতে প্রধান শিক্ষিকার গ্রেফতার, তদন্তে নেমেছে প্রশাসন

মানিকচকে জাল সই–সিল কেলেঙ্কারিতে প্রধান শিক্ষিকার গ্রেফতার, তদন্তে নেমেছে প্রশাসন

মানিকচকের একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সই ও সিল ব্যবহারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা দপ্তর ও প্রশাসন। সূত্রের খবর, বিদ্যালয়ের একাধিক নথিতে প্রধান শিক্ষিকার স্বাক্ষর ও বিদ্যালয়ের সরকারি সিল জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রথমে নজরে আসে বিদ্যালয় পরিদর্শনের সময়। পরে জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জেলা শিক্ষা আধিকারিক বলেন, “শিক্ষা…
Read More
দুর্গাপূজা উপলক্ষে মালদার ১২ নম্বর ওয়ার্ডে পোশাক বিতরণের আয়োজন

দুর্গাপূজা উপলক্ষে মালদার ১২ নম্বর ওয়ার্ডে পোশাক বিতরণের আয়োজন

দুর্গাপূজা উপলক্ষে, পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি এলাকার দরিদ্রদের জন্য একটি পোশাক দান অভিযানের আয়োজন করেছে। রবিবার সন্ধ্যায় মঙ্গলবাড়ির কাউন্সিলর বিভূতি ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবঙ্কর ভট্টাচার্য, মঙ্গলবাড়ি গুরুদ্বারার সেবাদার গুরমত সিং, বিখ্যাত ডাক্তার সুমন ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি জয়ন্ত হালদার এবং অন্যান্যদের সহযোগিতায় প্রায় শতাধিক লোককে নতুন পোশাক বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন যে এই পোশাক দান অভিযানের লক্ষ্য হল বাংলার সবচেয়ে বড় উৎসবে প্রতিটি ঘরে হাসি ফোটানো।
Read More
পুজোর আগে জিএসটি ছাড়, শুরু ‘সাশ্রয় উৎসব’

পুজোর আগে জিএসটি ছাড়, শুরু ‘সাশ্রয় উৎসব’

দুর্গা পুজোর আগে শহরের বাজার যেন উৎসবমুখর। তবে এবারের ভিড়ের বড় কারণ শুধু পুজো নয়, সরকারের ঘোষিত জিএসটি হ্রাসও। সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নতুন হারে কর আদায়—যেখানে ১৮% জিএসটির পরিবর্তে মাত্র ৫% নেওয়া হচ্ছে। আর তাতেই জমে উঠেছে পুজোর কেনাকাটার বাজার। শহরের ব্যবসায়ীরা জানাচ্ছে, জিএসটি ছাড়কে কেন্দ্র করে তাঁরা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ইলেকট্রনিক্স— সবেতেই ‘সাশ্রয় অফার’ চালু করেছে। ফলে একদিকে যেমন ক্রেতাদের মুখে হাসি ফুটেছে, অন্যদিকে বিক্রেতারাও পাচ্ছেন বাড়তি আশ্বাস।  এক শপিং মলের ম্যানেজার জানালেন, "গত বছরের তুলনায় এবার ভিড় দ্বিগুণ। ক্রেতারা অনেক বেশি করে কেনাকাটা করছে। জিএসটি কমায় দামের ব্যবধান স্পষ্ট।" অন্যদিকে, এক ক্রেতার কথায়, "আগে যেখানে একসঙ্গে…
Read More