স্টাভ্রোউলা সোলাকিডু হাতে উঠল জাওয়া অল স্টারস ৪২ সিলভার নাইট

এফআইডিই খেতাবপ্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার এবং উইম্যান গ্র্যান্ডমাস্টার গ্রিক দাবা চ্যাম্পিয়ন স্টাভ্রোউলা সোলাকিডু চতুর্থ এডিশনের গ্লোবাল চেস লিগ ২০২৬-এ ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়ে জিতে নিয়েছেন ‘জাওয়া অল স্টারস ৪২ ববার – সিলভার নাইট’ মোটরসাইকেল। ‘গ্যাঞ্জেস গ্র্যান্ডমাস্টার্স’-এর প্রতিনিধিত্ব করে স্টাভ্রোউলা সোলাকিডু তাঁর দলের প্রথম গ্লোবাল চেস লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং প্রতিযোগিতার অন্যতম সেরা পারফর্মার হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
নিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘গ্রিক দেবী’ নামে পরিচিত স্টাভ্রোউলা সোলাকিডু এই সম্মান এবং মোটরসাইকেলটি অর্জন করেছেন এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে। শুরুর দিকে কঠিন চ্যালেঞ্জের মুখে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিযোগিতায় নিজের জায়গা ফিরে পেয়েছিলেন, তা তাঁর এই অর্জনকে আরও বেশি বিশেষ করে তুলেছে।
ক্লাসিক লিজেন্ডসের সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা বলেন, “স্টাভ্রোউলা সোলাকিডুর এই পথচলা নিছক জয় নয়; এটি প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানো, আত্মসংকল্প এবং দলগত চেতনার এক অনন্য উদাহরণ। তাঁর এই লড়াই ‘অল স্টারস’ অধ্যায়ের মূল চেতনাকেই মূর্ত করে তুলেছে।”
বেঙ্গালুরুতে চতুর্থ গ্লোবাল চেস লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ‘জাওয়া অল স্টারস ৪২ ববার – সিলভার নাইট’ মোটরসাইকেলটি লঞ্চ করেন। যেসব মানুষ নিজের ওপর বিশ্বাস রেখে চারপাশের মানুষের প্রতি অনুগত থাকেন, তাঁদের সম্মান জানাতেই এই বাইকটি তৈরি করা হয়েছে। স্টাভ্রোউলা সোলাকিডু এর প্রথম উপযুক্ত বিজয়ী।
তাঁর এই জয় এবং সিলভার নাইট ববার প্রমাণ করে যে, একজন চ্যাম্পিয়নের সাফল্যের নেপথ্যে থাকে অধ্যবসায়, সাহস এবং চ্যালেঞ্জ জয় করার ক্ষমতা। স্টাভ্রোউলা সোলাকিডু প্রকৃত অর্থেই একজন অল স্টার—যিনি নিজের চাল নিজে দেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করেন।