সিমেন্স লিমিটেড ‘সিমেন্স স্কলারশিপ প্রোগ্রাম’-এর ১৪তম সংস্করণ চালু করেছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহায়তা করাই এই কর্মসূচির লক্ষ্য। জার্মানির ‘ডুয়াল এডুকেশন’ মডেলের ভিত্তিতে পড়ুয়াদের শিল্পক্ষেত্রের উপযোগী করে তোলার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন ক্ষেত্রে কেরিয়ারের সুযোগ তৈরি করা হয়।
চার বছরের স্নাতক পড়াশোনার জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। মোট স্কলারশিপের ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত। ২০২৬ সাল পর্যন্ত দেশের ২৮টি রাজ্যের ১৭৬টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২,৩০০-র বেশি পড়ুয়া এই কর্মসূচির আওতায় এসেছেন।
সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের মেকানিক্যাল/প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার/আইটি বিভাগের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে। SSC-তে ন্যূনতম ৬০ শতাংশ, এইচএসসি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ এবং পিসিএম-এ ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১০ই অক্টোবর, ২০২৬ পর্যন্ত।
