বাজাজ লাইফ ইনশিওরেন্স ও আইসিআইসিআই লোম্বার্ড তার ৮ম SLIC সভায় ত্রিপুরা জুড়ে বিমার আরও বেশি প্রবেশের জন্য উদ্যোগ নিয়েছে

ভারতের অন্যতম অগ্রগণ্য বেসরকারি জীবন বিমাকারী বাজাজ লাইফ ইনশিওরেন্স, এবং ভারতের অগ্রগণ্য সাধারণ বিমাকারী আইসিআইসিআই লোম্বার্ড, ত্রিপুরায় অষ্টম স্টেট লেভেল ইনশিওরেন্স কমিটি (SLIC) সভার আয়োজন করেছিল। এই সভা হয় আগরতলায় ১০ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে। ত্রিপুরা সরকারের সেক্রেটারি (ফাইন্যান্স) ডঃ প্রশান্ত কুমার গোয়েলের (IAS) সভাপতিত্বে হওয়া এই সভায় রাজ্য সরকার, IRDAI, বিমাকারী, ব্যাংক ও অন্যান্য অংশীদাররা একত্রে উপস্থিত ছিলেন। তাঁরা অগ্রগতির হিসাব নেন এবং রাজ্যের জন্যে পরবর্তী অগ্রাধিকারগুলি নিয়ে আলোচনা করেন। বাজাজ লাইফ ইনশিওরেন্স আর আইসিআইসিআই লোম্বার্ডকে IRDAI ত্রিপুরার শীর্ষস্থানীয় জীবন বিমাকারী এবং শীর্ষস্থানীয় সাধারণ বিমাকারীর স্বীকৃতি দিয়েছে। এই ভূমিকায় তারা ত্রিপুরা সরকার, IRDAI এবং রাজ্যের সমস্ত বিমাকারীর সঙ্গে কো-অর্ডিনেট করেছে ‘ইনশিওরেন্স ফর অল বাই ২০৪৭’ ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে। এই সভায় তারা জুন মাসে হওয়া আগের SLIC সভায় নেওয়া উদ্যোগগুলি সম্পর্কে খবরাখবর ভাগ করে নেন এবং আসন্ন ত্রৈমাসিকের পরিকল্পনার মৌলিক দিকগুলি ঠিক করেন।

স্টেট ইনশিওরেন্স প্ল্যান রাজ্য স্তরে SLIC-র মাধ্যমে আর জেলা স্তরে ডিস্ট্রিক্ট লেভেল ইনশিওরেন্স কমিটির (DLICs) মাধ্যমে। একত্রে এই ফোরামগুলি সরকারি দফতর, নিয়ামক, বিমাকারী এবং ব্যাংকগুলির অগ্রগতি তদারক করে, জমিতে চ্যালেঞ্জের মোকাবিলা করে এবং এমন কৌশল তৈরি করে যা বিমাকে নাগরিকদের আরও নাগালে নিয়ে আসে। আগামীদিনের জন্যে কমিটির ফোকাসের এলাকাগুলির মধ্যে আছে জীবন, স্বাস্থ্য ও সাধারণ বিমা জুড়ে আরও গভীরে প্রবেশ, বিমাহীন ও পর্যাপ্ত পরিষেবা না পাওয়া মানুষকে চিহ্নিত করা, লাস্ট মাইল ডেলিভারির ব্যবস্থা করা এবং সরকারি দফতর ও সামাজিক সুরক্ষা স্কিমগুলির সঙ্গে নিকটতর সঙ্গতির প্রচার করা। এই উদ্যোগগুলির লক্ষ্য নাগরিকদের মধ্যে আর্থিক দৃঢ়তা জোরদার করা এবং পরিবারগুলিকে মৃত্যু, অসুস্থতা, প্রতিবন্ধকতা, দুর্ঘটনা, ফসলের ক্ষতি এবং সম্পত্তির ক্ষতির ফলে হওয়া আর্থিক আঘাত থেকে রক্ষা করা। এই সভায় ত্রিপুরা সরকারের সেক্রেটারি (ফাইন্যান্স) ডঃ প্রশান্ত কুমার গোয়েল (IAS), বললেন “ত্রিপুরা সরকার এখনো ‘ইনশিওরেন্স ফর অল বাই ২০৪৭’ ভাবনায় মদত দিতে কঠোরভাবে দায়বদ্ধ। স্টেট ইনশিওরেন্স প্ল্যান সরকারি দফতর, IRDAI, বিমাকারী, ব্যাংক ও অন্যান্য অংশীদারদের একসাথে কাজ করার পক্ষে এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এই মঞ্চ বিমা সম্পর্কে সচেতনতা বাড়ায়, আর্থিক দৃঢ়তার উন্নতি ঘটায় এবং রাজ্যজুড়ে সুরক্ষার খামতি পূরণ করে। সুসংহত প্রচেষ্টা আর লাগাতার জনসংযোগ ও প্রচারের মাধ্যমে আমাদের লক্ষ্য হল বিমা ও আর্থিক সুরক্ষার সুবিধা প্রত্যেক উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে সমাজের বিপন্ন ও পর্যাপ্ত পরিষেবা না পাওয়া ব্যক্তিদের কাছে।”

অনিল পিএম, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট – লিগাল অ্যান্ড চিফ কমপ্লেন্ট অফিসার, বাজাজ লাইফ ইনশিওরেন্স, বললেন “বিমা কভারেজ আরও শক্তিশালী করতে গেলে সরকার, IRDAI, বিমাকারী ও অন্যান্য অংশীদারদের মধ্যে লাগাতার যৌথ কর্মকাণ্ড প্রয়োজন। আমাদের বিশ্বাস, সচেতনতা তৈরি করা এবং আর্থিক সাক্ষরতার উন্নতি করা দীর্ঘমেয়াদি আর্থিক দৃঢ়তা লালন করার দিকে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ত্রিপুরার শীর্ষস্থানীয় জীবন বিমাকারী হিসাবে আমাদের ফোকাস আর্থিক শিক্ষাকে সমাজের, বিশেষ করে পর্যাপ্ত পরিষেবা না পাওয়া সেগমেন্টের আরও কাছাকাছি নিয়ে যাওয়া। এই কাজ করা হবে স্থানীয় প্রতিষ্ঠান আর তৃণমূল স্তরের সংগঠনগুলির মাধ্যমে। এই প্রয়াসগুলির মাধ্যমে আমাদের লক্ষ্য আরও বেশি পরিবারকে তাদের সুরক্ষার প্রয়োজন বুঝতে এবং বিমা সম্পর্কে অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করা।”