Blog

সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরতে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ উদ্যোগ

সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরতে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ উদ্যোগ

জলপাইগুড়ির ধোলাবাড়ির রাজাডাঙ্গা গ্রাম। চারপাশে সবুজে ঘেরা ছোট্ট গ্রামীণ পরিবেশ। সেই শান্ত আঙিনাতেই দাঁড়িয়ে রয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের বাড়ি। দুর্গোৎসবের কয়েকদিন আগেই সেই বাড়ি হয়ে উঠল এক অন্য রকম উৎসবের ঠিকানা। কারণ, এদিন সেখানে অনুষ্ঠিত হলো “ইচ্ছে ডানা ২০২৫”— শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক উদ্যোগ।শুরু থেকেই আকাশে যেন উৎসবের সুর। রঙিন জামাকাপড় হাতে নিয়ে শিশুদের মুখে ফুটে উঠল আনন্দের হাসি। মহিলারা পেলেন স্যানিটারি ন্যাপকিন ও সাজসজ্জার সামগ্রী। দুপুরে ছোট্ট ছোট্ট টেবিলে বসে সবাই মিলে খেল ভরপেট খাবার। একটা গ্রামের প্রাঙ্গণ যেন এক মুহূর্তে বদলে গেল আনন্দের মেলায়। কিন্তু এই আয়োজন কেবল উৎসবেই সীমাবদ্ধ থাকেনি। সমাজের…
Read More
পুজোর আগে বড় সাফল্য : মালদার হরিশ্চন্দ্রপুরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা ভেস্তে, বিহারের দুই অপরাধী গ্রেফতার

পুজোর আগে বড় সাফল্য : মালদার হরিশ্চন্দ্রপুরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা ভেস্তে, বিহারের দুই অপরাধী গ্রেফতার

ব্যাংক ডাকাতির ছক বানচাল। গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী। উদ্ধার জাল আধার কার্ড। জাল নাম্বার প্লেট সহ চুরির মোটর বাইক। আন্ত:রাজ্য অপরাধে যোগ ধৃতদের। শুরু হয়েছে তদন্ত। স্বস্তি এলাকাবাসীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে পাঁচ দুষ্কৃতী জড়ো হয়ে ছিল ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে। চলছিল রেকি। ব্যাংকে সেই সময় বহু মানুষ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের অপরাধ দমন বাহিনী প্রত্যেক দিনের মতই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখতে বেরিয়ে ছিল টহলে। সেই বাহিনীতে ছিলেন কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জাকির হোসেন। তারা ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও যান নিরাপত্তা খতিয়ে দেখতে। সেই সময় দুইজনকে ব্যাংকের মধ্যেই ব্যাগ কাঁধে সন্দেহজনক…
Read More
জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল দূর্গা পূজার গাইড ম্যাপ

জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল দূর্গা পূজার গাইড ম্যাপ

জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে জেলা পরিষদের হল ঘরে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা ২০২৫ গাইড ম্যাপ উদ্বোধন হলো। সুষ্ঠুভাবে মানুষ জন যাতে পূজা মন্ডপ গুলোতে পুজোর আনন্দ উপভোগ করতে পারে এবং কোন  কোন রাস্তা দিয়ে কিভাবে যান চলাচল হবে তা সবই এই গাইড ম্যাপ এর মধ্য দিয়ে সহজে জানতে পারা যাবে। এই গাইড ম্যাপে রয়েছে হেল্প লাইন নাম্বার। রয়েছে স্বাস্থ্য দপ্তরের হেল্প লাইন নাম্বারও। যেকোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশ সদা তৎপর। পাশাপাশি যেকোনো প্রয়োজনে মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশের ডিআইজি,  পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা।
Read More
শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ

শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ

খবর ছিল খালপাড়ার একটি বাড়ির  গোডাউনে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসা চালাচ্ছে অরুন কুমার গোয়েল নামে এক ব্যক্তি। সেই মতো পুরসভার কর্মীকে নজরদারি করার জন্য পাঠানো হয় খালপাড়া এলাকায়। সেখানে গত সোমবার গোডাউন থেকে  ভ্যানে করে প্লাস্টিক ক্যারিব্যাগ বোঝাই করে অন্যত্র পাচার করছিলেন ওই ব্যবসায়ী। তৎক্ষনাৎ হাতেনাতে সেই প্লাস্টিক বোঝাই ভ্যানটিকে আটক করে শিলিগুড়ি পুরসভার কর্মীরা। ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ। তবে সেখানে থাকা ব্যবসায়ী সম্পূর্ণভাবে অসহযোগিতা করে পুরসভার কর্মীদের সাথে। অন্যদিকে খালপাড়ার সেই প্লাস্টিক বোঝায় গোডাউন সেদিন চাবির অভাবে খুলতে পারেনি পুরসভা। তবে গোডাউনে থাকা সমস্ত অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ সরকারি নিয়ম মেনে নিজেদের অধীনে…
Read More
সোনার পাচার কাণ্ডে আটক চার, দিল্লি যাওয়ার পথে ধরা পড়ল বিপুল পরিমাণ সোনা

সোনার পাচার কাণ্ডে আটক চার, দিল্লি যাওয়ার পথে ধরা পড়ল বিপুল পরিমাণ সোনা

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিরাট চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। বিশেষ অভিযানে ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, প্রথমে বিহারের কিষানগঞ্জ থেকে দু’জনকে আটক করে DRI। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা, আর বাকি দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। জেরা করে ধৃতদের কাছ থেকে মোট ৪৮ পিস সোনার বাট উদ্ধার হয়। প্রতিটি বাটের ওজন ১১০ থেকে ১১২ গ্রাম। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্যে প্রায় ৬ কোটি ২৯ লক্ষ…
Read More
বলিউডের সুপারস্টার কার্তিক আরিয়ান কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে শ্যাম স্টিল লঞ্চ করল ম্যাকাও পেইন্টস

বলিউডের সুপারস্টার কার্তিক আরিয়ান কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে শ্যাম স্টিল লঞ্চ করল ম্যাকাও পেইন্টস

শ্যাম স্টিল, ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য স্টিল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি, যার ঐতিহ্য ৭৯ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, গর্বের সঙ্গে ঘোষণা করল যে তারা নতুন প্রাণবন্ত ব্র্যান্ড ম্যাকাও পেইন্টস-এর মাধ্যমে সাজসজ্জার পেইন্ট শিল্পে প্রবেশ করতে যাচ্ছে। যুবসম্ভাবনা এবং তারকা শক্তি যোগ করতে, বলিউডের সবচেয়ে কম বয়সী সুপারস্টার কার্তিক আরিয়ানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। তার মূল দর্শন “ম্যাকাও-এর রঙ, ম্যাজিক-এর সঙ্গে” অনুযায়ী, ম্যাকাও পেইন্টস ভারতের প্রতিটি বাড়িতে সাহসী, প্রাণবন্ত এবং প্রিমিয়াম মানের পেইন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কোম্পানির মতে, এগুলো সত্যিই “ভরসা, ঐতিহ্য এবং আশীর্বাদের পেইন্ট”। পরিবার এবং যুবসমাজের প্রিয় কার্তিক আরিয়ান-এর সঙ্গে, ম্যাকাও পেইন্টস শুধুমাত্র রঙ নয়, বরং…
Read More
মুর্শিদাবাদে অবৈধ অস্ত্র সহ দুইজন গ্রেফতার

মুর্শিদাবাদে অবৈধ অস্ত্র সহ দুইজন গ্রেফতার

রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি পিস্তল, একটি দেশি পাইপ গান এবং মোট চারটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাগরপাড়া থানার সাব-ইনস্পেক্টর সিরাজুস সালেহিন তাঁর দল নিয়ে বাসুদেবপুর শিব মন্দিরের কাছে পিচ রাস্তায় অভিযান চালান। রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ওই এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতদের নাম মানিক শেখ (৩৪), বাড়ি রানিনগর থানার জাগিরপাড়া…
Read More
পুজোর আগে বোনাসের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ, ২০% বোনাসের দাবিতে গেট মিটিং

পুজোর আগে বোনাসের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ, ২০% বোনাসের দাবিতে গেট মিটিং

হাতে গোনা কয়েকদিন পরেই পুজো। এখনো বোনাস নিয়ে আন্দোলন করতে হচ্ছে শ্রমিকদের। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা। আজ সকালে চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে শ্রমিকরা জমায়েত হয়ে গেট মিটিং করে। গেট মিটিংয়ের পর একটি দাবীপত্র বাগান ম্যানেজারকে দেওয়া হয়। এই চা বাগান সম্মেলন টি অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর অন্তর্গত। ২০ সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষের তরফে পুজোর আগে ১০ শতাংশ, ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ শতাংশ ও বাকি ৫ শতাংশ ফাগুয়া উৎসবের সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই হারে বোনাস নিতে নারাজ শ্রমিকেরা।তবে এদিন নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং হয়নি। বাগানের…
Read More
বদলে গেল নিয়ম, সুখবর রেল কতৃপক্ষের তরফে

বদলে গেল নিয়ম, সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রী সুবিধার্থে বড় ঘোষণা রেলের পক্ষ থেকে। ওয়েটিং লিস্টের সিট মিলবে কিনা তার খবর এতোদিনে সেই খবর মিলত ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে। রেলে তরফ থেকে ঘোষণা করা হয়েছে, টিকিটের কনফার্মেশন শেষ মুহূর্ত পাওয়া না গেলে রেল যাত্রীদের একটি বড় অংশকে সমস্যার মুখে পড়তে হয়। সে কথাকে মাথায় দেখি যাত্রা শুরু হওয়ার একদিন আগে ‘চার্ট’ তৈরীর পরিকল্পনা করেছিল রেল দফতর। এমনকি, রাজস্থানের বিকানির রেল শাখায় পরীক্ষামূলকভাবে তা চালু করা হয়। এবার থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগে তৈরি করা হবে। রেলের…
Read More
আসছে বড় কর্মসংস্থানের সুযোগ

আসছে বড় কর্মসংস্থানের সুযোগ

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার যোগীরাজ্যে মিলবে হাজার হাজার চাকরির সুযোগ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরপ্রদেশে চালু হয়েছে নয়া প্রকল্প ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’। লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে চলবে এই মেগা ইভেন্ট। তিনদিনের নয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতীরা বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সরাসরিভাবে যুক্ত হতে পারবে। এই মহাকুম্ভে অংশ নিচ্ছে দেশের ও বিদেশের নামী-দামী ১০০ টিরও বেশি কোম্পানি। আয়োজকরা জানিয়েছেন, অন্তত ৫০,০০০ তরুণ-তরুণী এই আয়োজনের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন। প্রযুক্তি ক্ষেত্র থেকে শুরু করে ই-কমার্স, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি গাড়ি নির্মাণ…
Read More