Blog

বিএসএফ ক্যাম্প ও মিলিটারি এলাকার চুরির মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার, গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার

বিএসএফ ক্যাম্প ও মিলিটারি এলাকার চুরির মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার, গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার

ভোট পর্ব শেষ হতেই ফের অপরাধ দমনে সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ।শনিবার সাংবাদিক বৈঠক করে ডিসিপি রানা মুখার্জি একাধিক মামলায় গ্রেফতারি ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে,চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুটি বড় চুরির ঘটনা সামনে আসে। একটি ঘটনায় বিএসএফের একটি ক্যাম্প থেকে কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সেবক রোডের মিলিটারি স্টেশন এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়ে যায়। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ ভক্তিনগর থানার কুখ্যাত…
Read More
বড় রকম ধাক্কা খেলো ব্যবসা

বড় রকম ধাক্কা খেলো ব্যবসা

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে, যার সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহণ প্রায় থমকে গেছে। এর ফলে মাছের আমদানি ও রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়েছে, এবং ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত ক্ষতির অঙ্ক প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বহু মালবাহী জাহাজ মাঝপথে আটকে রয়েছে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, কলকাতার সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, জাহাজে হামলার…
Read More
এবার মেট্রো পরিষেবা মিলবে আরও দ্রুত গতিতে

এবার মেট্রো পরিষেবা মিলবে আরও দ্রুত গতিতে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। যাত্রীদের কথা মাথায় রেখে, কলকাতা মেট্রো পরিষেবা, উন্নত করার জন্য এবার বুঝটার প্যাকেজ দিল ভারতীয় রেল। সূত্রের খবর, উত্তর-দক্ষিণ করিডোরে ক্ষমতা বাড়াতে মোট ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ভারতীয় রেল। কলকাতা মেট্রো পরিষেবা, উন্নত করার জন্য এবার বুঝটার প্যাকেজ দিল ভারতীয় রেল। সূত্রের খবর, উত্তর-দক্ষিণ করিডোরে ক্ষমতা বাড়াতে মোট ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ভারতীয় রেল। এছাড়াও, নেতাজি মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত উঁচু লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি করা হবে। বর্তমান ১১ কেভি…
Read More
পর্দার ‘সৌরভ’ রাজকুমারের ‘ডোনা’ কে?

পর্দার ‘সৌরভ’ রাজকুমারের ‘ডোনা’ কে?

মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিং চলছে জোরকদমে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? এই নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। খবর, পর্দায় ডোনার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলা। ইতিমধ্যেই রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু হয়ে গিয়েছে। সৌরভ-ডোনার অংশের শুটিংয়ের জন্য ১০-১২ দিন বরাদ্দ করা হয়েছে। এপ্রিল থেকেই মুম্বইয়ে শুটিং চলছে। সেখানে ইডেন গার্ডেনের রেপ্লিকা তৈরি করা হয়েছে।  কলকাতাতেও শুটিং হবে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে  কলকাতায় শুটিং শুরু করতে পারেন টিম ‘দাদা’। এ ছাড়া, দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং করার কথা। শুটিং শেষ হতে প্রায় ছ’মাস…
Read More
হরমুজ প্রণালীর কাছে সংঘর্ষের পর ভারতীয় পণ্যবাহী জাহাজ ডুবে গেছে

হরমুজ প্রণালীর কাছে সংঘর্ষের পর ভারতীয় পণ্যবাহী জাহাজ ডুবে গেছে

চলতি সপ্তাহের শুরুতে ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘হাজি আলি’ হামলায় ডুবে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা সংকট তীব্রতর হচ্ছে। জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে গবাদি পশু পরিবহন করছিল। জানা গেছে, জাহাজটি একটি অজ্ঞাত বিস্ফোরকের—যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র বলে সন্দেহ করা হচ্ছে—আঘাতে বিধ্বস্ত হয়। এর ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিণতিতে কৌশলগত হরমুজ প্রণালীর কাছে জাহাজটি ডুবে যায়। সৌভাগ্যবশত, ওমানের কোস্টগার্ড সফলভাবে জাহাজের ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে, যাদের নিরাপদে দিব্বা বন্দরে পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনাটি এক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে গুজরাট-সংলগ্ন দ্বিতীয় জাহাজডুবির ঘটনা, যা বর্তমানে বাণিজ্যিক জাহাজ চলাচলের চরম ঝুঁকিকে তুলে ধরে। ইরান, যুক্তরাষ্ট্র এবং…
Read More
ডিএসএ জমি ভাড়া ও পার্কিং আয়ের হিসাব না রাখার অভিযোগে বিতর্কে মালদা জেলা ক্রীড়া সংস্থা

ডিএসএ জমি ভাড়া ও পার্কিং আয়ের হিসাব না রাখার অভিযোগে বিতর্কে মালদা জেলা ক্রীড়া সংস্থা

মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর বিরুদ্ধে এবারে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বর্তমানে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি আবার ২০২১ সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। দীর্ঘদিন ধরে এই সংস্থা দায়িত্ব রয়েছেন তিন। এবারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে জেলা শাসকের দারস্ত হলেন প্রাক্তন খেলোয়ারদের…
Read More
গোপন সূত্রে পুলিশের অভিযান, বিহার থেকে আনা আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

গোপন সূত্রে পুলিশের অভিযান, বিহার থেকে আনা আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

মালদহে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার। পৃথক দুইটি অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র এবং  ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরাকারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।  পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কালিয়াচক থানার পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটরবাইকে থাকা একটি ব্যাগে থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়। বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত মঙ্গল মণ্ডল ইংরেজবাজারের গৌড় এলাকার বাসিন্দা। সুজন মন্ডলের…
Read More
উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, বইবে ঝোড়ো হাওয়াও

উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, বইবে ঝোড়ো হাওয়াও

বৈশাখের শেষ পর্যায়ে ইতিমধ্যে গরমের দাপটও বাড়ছে। কালবৈশাখীর জেরে রাজ্যজুড়ে বৈশাখের দীর্ঘ সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে ছিল। এর মধ্যেই নতুন নির্দেশিকা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭–১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী ১৯ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
Read More
মন্ত্রী অগ্নিমিত্র পলের নির্দেশে মালদায় সংঘাত: অস্বস্তিতে ইংরেজবাজার, সমর্থনে ওল্ড মালদা

মন্ত্রী অগ্নিমিত্র পলের নির্দেশে মালদায় সংঘাত: অস্বস্তিতে ইংরেজবাজার, সমর্থনে ওল্ড মালদা

মালদা জেলার দুই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার মধ্যে রাজ্য নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্র পলের একটি নির্দেশকে কেন্দ্র করে ভিন্নমত তৈরি হয়েছে। মন্ত্রীর সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী পৌরসভার সমস্ত বকেয়া মেটানো আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। এই নির্দেশ ঘিরেই ইংরেজবাজার এবং ওল্ড মালদা পৌরসভার অন্দরে দেখা দিয়েছে বিপরীত প্রতিক্রিয়া। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই নির্দেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, যদিও এই নির্দেশ মৌখিকভাবে এসেছে, তবুও এর ফলে প্রশাসনিক কাজে স্থবিরতা আসতে পারে। বুধবার তিনি কাউন্সিলরদের নিয়ে একটি জরুরি সভা করেন। কৃষ্ণেন্দুবাবু আশঙ্কা প্রকাশ করেছেন যে, পেমেন্ট বন্ধ থাকলে চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলি এবং…
Read More
সীমিত সামর্থ্যেও সাফল্য, ৪৮৯ নম্বর পেয়ে নজির শ্রেয়সীর

সীমিত সামর্থ্যেও সাফল্য, ৪৮৯ নম্বর পেয়ে নজির শ্রেয়সীর

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিলিগুড়ি জুড়ে খুশির আবহ। শহরের একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার মানুষজনও শ্রেয়সীর এই সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন। শ্রেয়সীর পরিবার অত্যন্ত সাধারণ। বাড়ির সামনেই রয়েছে তার বাবার একটি ছোট মুদিখানা দোকান। মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা সবসময় মেয়ের পড়াশোনার পাশে…
Read More