এবার মেট্রো পরিষেবা মিলবে আরও দ্রুত গতিতে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। যাত্রীদের কথা মাথায় রেখে, কলকাতা মেট্রো পরিষেবা, উন্নত করার জন্য এবার বুঝটার প্যাকেজ দিল ভারতীয় রেল।

সূত্রের খবর, উত্তর-দক্ষিণ করিডোরে ক্ষমতা বাড়াতে মোট ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ভারতীয় রেল। কলকাতা মেট্রো পরিষেবা, উন্নত করার জন্য এবার বুঝটার প্যাকেজ দিল ভারতীয় রেল। সূত্রের খবর, উত্তর-দক্ষিণ করিডোরে ক্ষমতা বাড়াতে মোট ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ভারতীয় রেল।

এছাড়াও, নেতাজি মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত উঁচু লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি করা হবে। বর্তমান ১১ কেভি সিস্টেমকে আপগ্রেড করে ৩৩ কেভি সিস্টেমে বদলে ফেলা হবে। পাশাপাশি উল্লেখ্য, ১৯৮০-র দশকে তৈরি কলকাতা মেট্রো মূলত ৫ মিনিট অন্তর ট্রেন চালানোর জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে অফিস টাইমে ৫ মিনিট অন্তর ট্রেন চালায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।