বৈশাখের শেষ পর্যায়ে ইতিমধ্যে গরমের দাপটও বাড়ছে। কালবৈশাখীর জেরে রাজ্যজুড়ে বৈশাখের দীর্ঘ সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে ছিল। এর মধ্যেই নতুন নির্দেশিকা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭–১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী ১৯ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
