Blog

নাগরিক পরিষেবা উন্নতিতে জোর, পানীয় জল-রাস্তা নিয়ে দ্রুত সমাধানের নির্দেশ

নাগরিক পরিষেবা উন্নতিতে জোর, পানীয় জল-রাস্তা নিয়ে দ্রুত সমাধানের নির্দেশ

গারুলিয়া পৌরসভায় পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অর্জুন সিং বৈঠকের পর তিনি পৌরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। নাগরিক পরিষেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের উপর জোর দেন তিনি। অর্জুন সিং জানান, পৌরসভার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পরিষেবা নিশ্চিত করা। পানীয় জল, রাস্তা, নিকাশি ও অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে যাতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়েও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
Read More
ইটবৃষ্টি-ভাঙচুরে রণক্ষেত্র পার্ক সার্কাস, আহত একাধিক পুলিশকর্মী

ইটবৃষ্টি-ভাঙচুরে রণক্ষেত্র পার্ক সার্কাস, আহত একাধিক পুলিশকর্মী

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট! উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাস, জখম হন একাধিক পুলিশকর্মী। ঘটনার পর কড়া অ্যাকশনে কলকাতা পুলিশ, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস জানিয়েছেন, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল তুলকালাম কাণ্ডের পর আজ সকাল থেকেই থমথমে পার্ক সার্কাস এলাকা। রাস্তাঘাট প্রায় শুনশান। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন রয়েছে কলকাতা পুলিশও। পরিস্থিতি এখন থিতু…
Read More
সরকার বদলাতেই করা হলো বাধ্যতামূলক

সরকার বদলাতেই করা হলো বাধ্যতামূলক

দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। আর এবার এই রেশ ধরেই ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত ‘বন্দেমাতরম’ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’র সমমর্যাদা ‘বন্দেমাতরম’কে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার। ন্যাশনাল অনার অ্যাক্ট অনুযায়ী, এতদিন জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে আর্থিক জরিমানা সহ কারাবাসের আইনি নিয়ম ছিল। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই আইনের সেকশন ৩ সংশোধন করে বন্দেমাতরমকেও সমমর্যাদায় উন্নীত করা হতে চলেছে। এর অর্থ, জাতীয় সঙ্গীতের মতোই এবার বন্দেমাতরম গাওয়ার ক্ষেত্রে কোনোরকম অনীহা বা অসম্মান প্রদর্শন করলে হতে পারে আর্থিক জরিমানা…
Read More
পুরসভা গেটে টানা বিক্ষোভে উত্তেজনা, পরিষেবা ব্যাহত রানাঘাটে

পুরসভা গেটে টানা বিক্ষোভে উত্তেজনা, পরিষেবা ব্যাহত রানাঘাটে

এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকাল থেকে রানাঘাট পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে পার্থসারথি চট্টোপাধ্যায় এসে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এদিকে কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তহবিলের অভাব এবং রাজ্য থেকে অর্থ আসতে দেরি হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
Read More
প্রাথমিকে ৩২ হাজার চাকরি মামলার নোটিস জারি করল শীর্ষ আদালত

প্রাথমিকে ৩২ হাজার চাকরি মামলার নোটিস জারি করল শীর্ষ আদালত

পশ্চিমবঙ্গের ২০১৪ সালের প্রাথমিক টেট প্রক্রিয়ায় নিযুক্ত ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, এবার তাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলায় নোটিস জারি করেছে। আগামী অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মূল মামলাকারী তথা চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে দীর্ঘ আইনি টানাপোড়েন এবং সুপ্রিম কোর্টের…
Read More
বাসের সং*ঘর্ষে নি*হত ১, আ*হত ২

বাসের সং*ঘর্ষে নি*হত ১, আ*হত ২

সোমবার সকালে শহরের তপসিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তিন জনকে  ধাক্কা দেয় একটি অ্যাপ-ভিত্তিক শাটল বাস। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়, আহত আরও দু’জনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, দ্রুত গতিতে চার নম্বর সেতু থেকে সায়েন্স সিটির দিকে অ্যাপ বাসটি যাচ্ছিল। আচমকাই প্রথমে এক পথচারীকে ধাক্কা দেয় বাসটি, পরে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে বাইক আরোহীরা ছিটকে পড়েন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
শিলিগুড়িতে ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করল পলিক্যাব

শিলিগুড়িতে ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করল পলিক্যাব

পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের এক নম্বর ওয়্যারস ও কেবলস কোম্পানি। তারা সম্প্রতি শিলিগুড়িতে তাদের নতুন ‘কুইক সার্ভিস ডিপো’ চালু করার কথা ঘোষণা করেছে। এই কৌশলগত উদ্যোগটি একটি মজবুত ও গতিশীল সাপ্লাই চেইন গড়ে তোলার ক্ষেত্রে পলিক্যাবের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে; যা উত্তরবঙ্গ জুড়ে দ্রুত পণ্য সরবরাহ, উন্নত পরিষেবা এবং বাজারের গভীরে পৌঁছাতে সহায়তা করবে। ৯,২৫০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই ‘কুইক সার্ভিস ডিপো’ পলিক্যাবের বিচিত্র পণ্য সম্ভার যার মধ্যে রয়েছে তার, আলোকসজ্জার সামগ্রী, পাখা, সুইচ, সুইচগিয়ার, কনডুইট ও পাইপ এবং আরও অনেক কিছুর বিতরণ ব্যবস্থাকে উন্নত করবে। এই উদ্যোগটি…
Read More
ফলতায় মুখ্যমন্ত্রীর জনসভার আগে জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সাইদুল খান গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

ফলতায় মুখ্যমন্ত্রীর জনসভার আগে জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সাইদুল খান গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

ফলতা বিধানসভা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে পরিচিত  ভাইরা ভাই সাইদুল খানকে।গত কয়েকদিন আগেই তার নামে অভিযোগ করা হয়েছিল।  তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে সাইদুল খান একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় তাঁকে জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ‘ডান হাত’…
Read More
গোলমাল ৫-এর নির্মাতারা অক্ষয় কুমারের বিশাল ৩৫ কোটি টাকার পারিশ্রমিকের গুজব উড়িয়ে দিয়েছেন

গোলমাল ৫-এর নির্মাতারা অক্ষয় কুমারের বিশাল ৩৫ কোটি টাকার পারিশ্রমিকের গুজব উড়িয়ে দিয়েছেন

বহু প্রতীক্ষিত কমেডি ছবি ‘গোলমাল ৫’-এর নির্মাতারা সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত সেইসব প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছেন, যেখানে দাবি করা হয়েছিল যে বলিউড তারকা অক্ষয় কুমার এই ছবিতে অভিনয়ের জন্য ৩৫ থেকে ৪০ কোটি টাকার বিশাল অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। এই গুজবটি প্রথমে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয় যে মাত্র ১৮ থেকে ২২ দিনের একটি সংক্ষিপ্ত শুটিং শিডিউলের জন্য অভিনেতার অগ্রিম পারিশ্রমিক এই ফ্র্যাঞ্চাইজির প্রধান অভিনেতা অজয় ​​দেবগনের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এই ভাইরাল জল্পনার দ্রুত প্রতিক্রিয়ায়, প্রযোজনা সংস্থা রোহিত শেঠি পিকচারজ একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে আর্থিক অঙ্কের এই দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে। স্টুডিওর একজন মুখপাত্র জানিয়েছেন যে…
Read More
রাজনৈতিক উত্তাপের মাঝেই স্পিকারের মন্তব্যে শুরু নতুন আলোচনার ঝড়

রাজনৈতিক উত্তাপের মাঝেই স্পিকারের মন্তব্যে শুরু নতুন আলোচনার ঝড়

দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে বিধানসভা নির্বাচনের পর ফলাহারি অমাবস্য পুজো দিতে আসলে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। দক্ষিণেশ্বর থানার নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন স্পিকার। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখ্যমন্ত্রীকে বললেন রাজ্যবাসী মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন। তিনি ও বললেন যখন বিধানসভায় তৃণমূলের বিধায় বিধায়ক এবং বিরোধী নেতা তৃণমূল কর্মীরা ঘর ছাড়া প্রশ্ন ছুড়েছিলেন বিধানসভা হলে তখন দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে এসে স্পিকার রবীন্দ্র বোস বললেন যখন পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ছিল তখন প্রচুর বিজেবি কর্মী ঘরছাড়া আজকে দাঁড়িয়ে আমরা বিরোধীদের বলছি তাদের কর্মীদের ঘরে ফিরে আনা হোক। এখন দেখার বিষয় স্পিকার রবীন্দ্র বোস বিরোধীদের নিয়ে  মান্যতা দিয়ে কতটা কাজ…
Read More