নাগরিক পরিষেবা উন্নতিতে জোর, পানীয় জল-রাস্তা নিয়ে দ্রুত সমাধানের নির্দেশ

গারুলিয়া পৌরসভায় পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অর্জুন সিং বৈঠকের পর তিনি পৌরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। নাগরিক পরিষেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের উপর জোর দেন তিনি।

অর্জুন সিং জানান, পৌরসভার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পরিষেবা নিশ্চিত করা। পানীয় জল, রাস্তা, নিকাশি ও অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে যাতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়েও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।