06
Jul
টাটা-র একটি নির্ভরযোগ্য ও প্রিমিয়াম ব্র্যান্ড তানায়রা, তাদের বিশেষ ‘সেল’ শুরুর ঘোষণা করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা অত্যন্ত আকর্ষণীয় মূল্যে ভারতের ঐতিহ্যবাহী ও নিখুঁত হাতে বোনা শাড়ি এবং এথনিক পোশাক সংগ্রহের সুযোগ পাবেন। ১লা জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এই সেলের আওতায়, তানায়রা-র দেশজোড়া সমস্ত আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু শাড়ির ওপর ৪০% পর্যন্ত এবং কুর্তা ও কুর্তা সেটের ওপর ৫০% পর্যন্ত বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া, ‘এনসার্কেল’ মেম্বারদের জন্য সেলের প্রথম পাঁচ দিন অতিরিক্ত ৫% ছাড়ের বিশেষ সুবিধাও থাকছে। আসন্ন বিয়ের মরসুম, উৎসব-পার্বণ এবং যেকোনো ঘরোয়া উদযাপনে চিরন্তন ও আভিজাত্যপূর্ণ পোশাকের সম্ভার গড়ে তোলার জন্য এই সেল গ্রাহকদের কাছে…
