তানায়রার বিশেষ সেল শুরু

টাটা-র একটি নির্ভরযোগ্য ও প্রিমিয়াম ব্র্যান্ড তানায়রা, তাদের বিশেষ ‘সেল’ শুরুর ঘোষণা করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা অত্যন্ত আকর্ষণীয় মূল্যে ভারতের ঐতিহ্যবাহী ও নিখুঁত হাতে বোনা শাড়ি এবং এথনিক পোশাক সংগ্রহের সুযোগ পাবেন। ১লা জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এই সেলের আওতায়, তানায়রা-র দেশজোড়া সমস্ত আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু শাড়ির ওপর ৪০% পর্যন্ত এবং কুর্তা ও কুর্তা সেটের ওপর ৫০% পর্যন্ত বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া, ‘এনসার্কেল’ মেম্বারদের জন্য সেলের প্রথম পাঁচ দিন অতিরিক্ত ৫% ছাড়ের বিশেষ সুবিধাও থাকছে। আসন্ন বিয়ের মরসুম, উৎসব-পার্বণ এবং যেকোনো ঘরোয়া উদযাপনে চিরন্তন ও আভিজাত্যপূর্ণ পোশাকের সম্ভার গড়ে তোলার জন্য এই সেল গ্রাহকদের কাছে একটি আদর্শ সুযোগ।
ভারতের সমৃদ্ধ বস্ত্রঐতিহ্যকে উদযাপন করার জন্য পরিচিত তানায়রা দেশের বিভিন্ন খ্যাতনামা তাঁতশিল্প কেন্দ্র থেকে সংগ্রহ করা হাতে বোনা নানান ধরনের ঐতিহ্যবাহী বস্ত্রের এক সমৃদ্ধ সম্ভার তুলে ধরে। এই বিশেষ সেলে ব্র্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় শাড়ির সংগ্রহগুলির মধ্যে রয়েছে কাঞ্জিভরম, বেনারসি, সাউথ সিল্ক, তসর, জামদানি, সম্বলপুরী, ইকত, চান্দেরি, মহেশ্বরী, কোটা ডোরিয়া-সহ আরও বহু ঐতিহ্যবাহী শাড়ি। প্রতিটি সংগ্রহই ভারতের স্বতন্ত্র তাঁতশিল্প কেন্দ্রগুলির সমৃদ্ধ ঐতিহ্য ও অনন্য কারুশিল্পের প্রতিনিধিত্ব করে।
আগামী কয়েক মাসে বিয়ে, উৎসব এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, তানায়রার এই বিশেষ সেল, গ্রাহকদের জন্য হাতে বাছাই করা হাতে বোনা শাড়ির সমৃদ্ধ সম্ভার ঘুরে দেখার এক আদর্শ সুযোগ নিয়ে এসেছে। পাশাপাশি, খাঁটি ও প্রাকৃতিক কাপড়ে তৈরি আকর্ষণীয় কুর্তা, কুর্তা সেট, ব্লাউজ এবং আনস্টিচড পোশাকেরও বিস্তৃত সংগ্রহ রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণযোগ্য কালজয়ী শাড়ি হোক বা প্রতিটি উৎসব ও বিশেষ মুহূর্তের জন্য সমসাময়িক নান্দনিক এথনিক পোশাক—গ্রাহকেরা এমন সব সংগ্রহের সন্ধান পাবেন, যা ভারতের সমৃদ্ধ বস্ত্রঐতিহ্য এবং অনন্য কারুশিল্পকে সুন্দরভাবে তুলে ধরে। তানায়রার মূল দর্শনের কেন্দ্রে রয়েছে বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতার প্রতি অটল অঙ্গীকার। ব্র্যান্ডটির প্রতিটি পিওর সিল্ক শাড়ি ‘সিল্ক মার্ক’ দ্বারা প্রত্যয়িত এবং বিশেষ কিছু কালেকশনে রয়েছে ‘জরি সার্টিফিকেশন’, যা ব্র্যান্ডের আসল গুণমান ও বিশ্বাসযোগ্যতার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। আস্থা, বিশুদ্ধতা এবং ঐতিহ্যের মূল্যবোধকে সামনে রেখে তানায়রা দেশের শতাব্দীপ্রাচীন তাঁতশিল্প ও বয়ন-ঐতিহ্যকে সংরক্ষণ ও উদযাপন করে চলেছে। একই সঙ্গে, হাতে তৈরি উৎকৃষ্ট মানের বস্ত্রশিল্পকে রুচিশীল ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করে তুলতেও ব্র্যান্ডটি প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিশেষ সেল সম্পর্কে সোমপ্রভ কুমার সিং, চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, তানায়রা বলেন, “তানায়রার প্রতিটি সৃষ্টি ভারতের সমৃদ্ধ বস্ত্রঐতিহ্য থেকে অনুপ্রাণিত এবং বিশুদ্ধতা ও কারুশিল্পের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে নির্মিত। এই সিজন সেলের মাধ্যমে আমরা গ্রাহকদের এমন এক যত্নসহকারে নির্বাচিত হাতে বোনা শাড়ি ও বিভিন্ন পোশাকের সম্ভার উপহার দিচ্ছি, যা ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প এবং কালজয়ী নান্দনিকতাকে উদযাপন করে।”