সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয়। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, এক্সপোর্ট সেক্টরে ভারত সুখবর পেয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দেশের মার্চেন্ডাইজ এক্সপোর্ট গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫.২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, আমদানি বেড়ে ৭৩.৪১ বিলিয়ন ডলার হয়েছে। পাশাপাশি, বাণিজ্য ঘাটতি কমেছে। মে মাসে ঘাটতির পরিমাণ ছিল ২৮.২১ বিলিয়ন ডলার। যেখানে এপ্রিল মাসে এই পরিমাণ ছিল ২৮.৩৮ বিলিয়ন ডলার।
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন যে, মাসিক এক্সপোর্ট গ্রোথের ক্ষেত্রে সর্বোচ্চ মাসগুলির মধ্যে মে মাস অন্যতম ছিল। তিনি ব্যাখ্যা করেন যে, মধ্যপ্রাচ্যের সঙ্কটের কারণে পূর্বে ক্ষতিগ্রস্ত রফতানি এখন পুনরুদ্ধার হচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান এবং ইয়েমেনে রফতানির ক্ষেত্রে উন্নতি দেখা গেছে।
