Blog

যানজট কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে নতুন পার্কিং উদ্যোগ

যানজট কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে নতুন পার্কিং উদ্যোগ

শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক, রাজের মন্ত্রী Shankar Ghosh। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরি কাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
Read More
পুলিশের বাধায় ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট সিজন ২’-এর শুটিংয়ে বিস্মিত সময় রায়না

পুলিশের বাধায় ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট সিজন ২’-এর শুটিংয়ে বিস্মিত সময় রায়না

কমেডিয়ান ও কন্টেন্ট ক্রিয়েটর সময় রায়না 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' সিজন ২-এর সর্বশেষ পর্বে দৃশ্যত অবাক হয়ে যান, যখন একজন পুলিশ অফিসার অপ্রত্যাশিতভাবে সেটে উপস্থিত হন। এই ঘটনাটি একটি হালকা মেজাজের মুহূর্ত তৈরি করে যা দ্রুত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। নিজের স্বভাবসুলভ রসিকতার সাথে প্রতিক্রিয়া জানিয়ে রায়না মজা করে মন্তব্য করেন, "ওটা তো আগের সিজন ছিল," যা দর্শকদের মধ্যে হাসির উদ্রেক করে এবং উত্তেজনা কমিয়ে দেয়। এই অপ্রত্যাশিত বাধাটি শীঘ্রই পর্বটির অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয় এবং এই কথোপকথনের ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও অফিসারের উপস্থিতি প্রথমে উপস্থিতদের মধ্যে কৌতূহল জাগিয়েছিল, পরিস্থিতিটি বন্ধুত্বপূর্ণ ছিল এবং হাস্যরসের সাথে সামাল দেওয়া…
Read More
নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এর জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায়ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চল…
Read More
ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় প্রেয়সী

ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় প্রেয়সী

আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে ইসলামপুরের মুখ উজ্জ্বল করলেন শহরের কন্যা প্রেয়সী ঘোষ। প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেপাল- সহ একাধিক দেশের প্রতিযোগীদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও অসাধারণ দক্ষতা প্রদর্শন করে দ্বিতীয় স্থান দখল করে প্রেয়সী। নিজের সাফল্য প্রসঙ্গে প্রেয়সী জানান, যোগাসনের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জন করাই তার লক্ষ্য। প্রেয়সীর এই কৃতিত্বে আনন্দে উচ্ছ্বসিত তার পরিবার, পাড়া- প্রতিবেশী, শিক্ষক-শিক্ষিকা সহ শুভানুধ্যায়ীরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।…
Read More
বাঁকুড়ায় ফের শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

বাঁকুড়ায় ফের শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে ফের শুরু হল ১২৫ দিনের কাজের প্রকল্প। বাঁকুড়া জেলার ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় জলাধার খনন, পুকুর সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার-সহ একাধিক জনমুখী উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক…
Read More
সুপারি ব্যবসায়ীর বাড়ি-গুদামে ইডির হা*না

সুপারি ব্যবসায়ীর বাড়ি-গুদামে ইডির হা*না

ভোরের আলো ফোটার আগেই নদিয়ার নবদ্বীপে এক সুপারি ব্যবসায়ীর বাড়ি ও গুদামে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল প্রায় ৫টা নাগাদ নবদ্বীপের মনিপুর এলাকায় ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে পৌঁছায় ইডির দুইটি তদন্তকারী দল। জানা গেছে, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ব্যাঙ্কের প্রতিনিধিরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানি লন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ইডি আধিকারিকরা বাড়ি ও গুদামের বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, অশোক অধিকারী সুপারি ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আসাম, গুয়াহাটি ও ত্রিপুরা সহ…
Read More
উত্তরবঙ্গে ব্যস্ত সূচি, প্রশাসনিক বৈঠক থেকে জল্পেশে পুজো মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে ব্যস্ত সূচি, প্রশাসনিক বৈঠক থেকে জল্পেশে পুজো মুখ্যমন্ত্রীর

আজ, শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত রাজনৈতিক সৌজন্য এবং প্রশাসনিক কর্মসূচির এক ঠাসা সূচি নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায়…
Read More
আর্জেন্টিনার হয়ে মায়ামিতে ফিরলেন লিওনেল মেসি, ভক্তরা বীরোচিত অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছেন

আর্জেন্টিনার হয়ে মায়ামিতে ফিরলেন লিওনেল মেসি, ভক্তরা বীরোচিত অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছেন

লিওনেল মেসি মিয়ামিতে এক আবেগঘন প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত, যেখানে তিনি আর্জেন্টিনাকে একটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেবেন। এই শহরটিকেই তিনি এখন নিজের ঘর বলে মনে করেন। ভক্ত ও কর্মকর্তারা এই উপলক্ষটিকে ফুটবলের অন্যতম সেরা আইকনকে উদযাপন করার একটি সুযোগ হিসেবে বর্ণনা করছেন। ইন্টার মিয়ামি সিএফ-এ যোগ দেওয়ার পর থেকে মেসি ক্লাবটির বিশ্বব্যাপী পরিচিতি বদলে দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র জুড়ে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তাদের অনেকেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং একই সাথে সেই অধিনায়ককে শ্রদ্ধা জানাতে চান, যিনি আর্জেন্টিনাকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছিলেন। আয়োজকরা…
Read More
নিম্নচাপ সক্রিয়, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

নিম্নচাপ সক্রিয়, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, যার প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই ধরনের পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া…
Read More
বর্ষায় সাপের কামড়ের ঝুঁকি মোকাবিলায় বিএসভি নিয়ে এলো ‘ফোর-এ’ কৌশল

বর্ষায় সাপের কামড়ের ঝুঁকি মোকাবিলায় বিএসভি নিয়ে এলো ‘ফোর-এ’ কৌশল

ভারতজুড়ে বর্ষার আসার সঙ্গে সঙ্গেই গ্রামীণ এলাকাগুলোতে সর্পাঘাতের বা সাপের কামড়ের মতো ঘটনা মারাত্মকভাবে বেড়ে যায়, যা একটি অন্যতম উপেক্ষিত অথচ গুরুতর জনস্বাস্থ্য বিপর্যয়। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে উচ্চমানের অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং 'ম্যানকাইন্ড গ্রুপ'-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান 'বিএসভি’, এই পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে একটি সমন্বিত ‘ফোর-এ’ ফ্রেমওয়ার্ক চালু করেছে।এই ফ্রেমওয়ার্কটি মূলত চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি অ্যাওয়ারনেস (সচেতনতা), অ্যাক্সেস (সহজলভ্যতা), অ্যাভেলেবিলিটি (প্রাপ্যতা) এবং অ্যাকশন (তাৎক্ষণিক পদক্ষেপ); যার উদ্দেশ্য হলো সর্পাঘাত প্রতিরোধ করা এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা।সেক্ষেত্রে গ্রামীণ মানুষের মন থেকে কুসংস্কার দূর করা এবং বিজ্ঞানসম্মত প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন…
Read More