নদিয়া

ফেলে দেওয়া জিনিসেই দিয়েই অভিনব রাখি তৈরি স্বনির্ভর গোষ্ঠীর

ফেলে দেওয়া জিনিসেই দিয়েই অভিনব রাখি তৈরি স্বনির্ভর গোষ্ঠীর

গাছের পাতা ও কাণ্ড, কচুরিপানা, ধানের শিষ থেকে শুরু করে কুমড়োর বীজ, শসার বীজ ও পেস্তার খোসা—ফেলে দেওয়া কিংবা সহজলভ্য এসব উপকরণ দিয়েই তৈরি হচ্ছে অভিনব রাখি। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি এই পরিবেশবান্ধব রাখি এবারও নজর কাড়ছে। কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রতিবছরের মতো এবারও রাখির সম্ভার নিয়ে বাজারে এসেছেন। প্রকৃতিকে সুরক্ষিত রাখার বার্তা দিতেই এবারের রাখিতে ব্যবহার করা হয়েছে কলাগাছ, বট ও অশ্বত্থের পাতা ও কাণ্ডের মতো প্রাকৃতিক উপকরণ। পাশাপাশি রয়েছে উলের তৈরি রাখিও। এই রাখিগুলির দাম রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে—৫, ১০ ও ২০ টাকা। আগের বছরগুলিতে তৈরি রাখির বিভিন্ন নকশাও…
Read More
নদী বাঁচাতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

নদী বাঁচাতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধুনী ও হরিনদীকে পুনরুজ্জীবিত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, পরিবেশ ও বিজ্ঞানকর্মীদের যৌথ মঞ্চ ‘পরিবেশ ভাবনা মঞ্চ’। সম্প্রতি আয়োজিত এক গণসমাবেশ থেকে নদী দুটির অস্তিত্ব রক্ষায় ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, একসময় সুরধুনী ও হরিনদীকে ঘিরে শান্তিপুরের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও মৎস্যচাষ গড়ে উঠেছিল। বর্তমানে দখল, পলি জমা ও দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নদীগুলো সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে সেচ, মাছ চাষ, পরিবেশ ও স্থানীয় পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। নদী দুটিকে বাঁচাতে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে মঞ্চ। দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন করে স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা, নদীর অববাহিকা…
Read More
হাঁসখালিতে নি*য়ন্ত্রণ হারিয়ে উ*ল্টে গেল বাস!

হাঁসখালিতে নি*য়ন্ত্রণ হারিয়ে উ*ল্টে গেল বাস!

নদীয়ার হাঁসখালির কাটাখালি এলাকায় বুধবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। কৃষ্ণনগর-রানাঘাট রুটের একটি যাত্রীবাহী লোকাল বাস রাত প্রায় ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসটি রাস্তা থেকে ছিটকে নিচে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা বহু যাত্রী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাঁসখালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।   প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন,…
Read More
চুরি করা গয়নার একাংশ ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’!

চুরি করা গয়নার একাংশ ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’!

প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গয়না এবং নগদ টাকা ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে গত সোমবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চোরেরা প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় একটি কালো প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেট খুলে তাঁরা…
Read More
রাজস্থানে কর্তব্যরত অবস্থায় প্র*য়াত শান্তিপুরের সেনা কর্মকর্তা কানাই সরকার

রাজস্থানে কর্তব্যরত অবস্থায় প্র*য়াত শান্তিপুরের সেনা কর্মকর্তা কানাই সরকার

রাজস্থানের যোধপুরে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কানাই সরকার (৪৫)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী এবং গোটা শান্তিপুর জুড়ে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে তাঁর স্বাভাবিকভাবে কথা হয়েছিল। কিন্তু পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ পরিবারের কাছে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর প্রায় ৪টা নাগাদ যোধপুরে নিজস্ব কোয়ার্টারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের দুই সদস্য যোধপুরে পৌঁছান। পরে কফিনবন্দি মরদেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাসভবনে আনা হলে শেষ…
Read More
সুপারি ব্যবসায়ীর বাড়ি-গুদামে ইডির হা*না

সুপারি ব্যবসায়ীর বাড়ি-গুদামে ইডির হা*না

ভোরের আলো ফোটার আগেই নদিয়ার নবদ্বীপে এক সুপারি ব্যবসায়ীর বাড়ি ও গুদামে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল প্রায় ৫টা নাগাদ নবদ্বীপের মনিপুর এলাকায় ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে পৌঁছায় ইডির দুইটি তদন্তকারী দল। জানা গেছে, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ব্যাঙ্কের প্রতিনিধিরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানি লন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ইডি আধিকারিকরা বাড়ি ও গুদামের বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, অশোক অধিকারী সুপারি ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আসাম, গুয়াহাটি ও ত্রিপুরা সহ…
Read More
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গো-সেবা ও বিশেষ যজ্ঞে শামিল মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গো-সেবা ও বিশেষ যজ্ঞে শামিল মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে গেলেন শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্যে সরকার গড়ার পর তাঁর এই প্রথম মায়াপুর সফরকে কেন্দ্র করে স্বভাবতই ভক্ত এবং সাধুসন্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। গত মঙ্গলবারই নদীয়ার কল্যাণীতে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তার ঠিক দু'দিন পর, বৃহস্পতিবার সকালে তিনি মায়াপুরে পৌঁছান। ইস্কন কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন সকাল ১১টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে মায়াপুর হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছানোর পর ইস্কনের সাধুসন্তরা কীর্তনের সুরে ও উৎসবের মেজাজে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। হেলিপ্যাড থেকে নেমে মুখ্যমন্ত্রী সোজা চলে যান ইস্কনের ঐতিহ্যবাহী গোশালায়। সেখানে…
Read More