শিলিগুড়ি

পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

১৩, ১৪ এবং ১৬ই এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকার ভোটকর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোটকর্মীরা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তাঁরা। ভোটকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা…
Read More
ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে সিন্ডিকেটের অভিযোগ! বি*ক্ষোভ

ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে সিন্ডিকেটের অভিযোগ! বি*ক্ষোভ

ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আড়ালে সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ তুলে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় বিক্ষোভে সামিল হল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অবৈধ কাগজ দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি চালানো হচ্ছে। বিজেপি নেতৃত্বদের দাবি, রাজ্যে পরিবর্তনের পর আর কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না। “তোলাবাজি মুক্ত সমাজ গড়াই লক্ষ্য,” বলে জানান বিজেপি নেতারা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে ভোটের কারণে কিছু নথির রিনিউয়াল সময়মতো করা সম্ভব হয়নি। এছাড়াও তারা জানান, কোনও তোলাবাজি নয়, ব্যবসায়িক নিয়ম…
Read More
পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণে উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ শিলিগুড়িতে

পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণে উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ শিলিগুড়িতে

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা গেল শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় শক্তিকেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় ঝালমুড়ি বিতরণের। কলকাতায় মূল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিলিগুড়িতেও। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝালমুড়ির প্যাকেট। অনেককেই রাস্তার ধারে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায়। কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। আয়োজকদের বক্তব্য, নতুন সরকারের শপথ গ্রহণকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
Read More
সিন্ডিকেট প্রভাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে বিজেপির প্রচার অভিযান

সিন্ডিকেট প্রভাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে বিজেপির প্রচার অভিযান

নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সিন্ডিকেট রাজ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভের অভিযোগ উঠছে। আর সেই অভিযোগকে সামনে রেখেই আজ বিজেপির পক্ষ থেকে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিজেপি কর্মী ও সমর্থকেরা উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন পরিষেবা ও ব্যবসার ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব বেড়ে চলেছে, যার ফলে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিন কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্ব জানান, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে এবং অনেক ক্ষেত্রে জোর করে নির্দিষ্ট গোষ্ঠীর কাছ থেকেই পরিষেবা…
Read More
শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করল Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ দত্ত। শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে এবং সেই জায়গা থেকে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা প্রয়োজন। সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতেই…
Read More
ভোট পরবর্তী হিং*সা রুখতে ক*ড়া বার্তা শিলিগুড়ি পুলিশের

ভোট পরবর্তী হিং*সা রুখতে ক*ড়া বার্তা শিলিগুড়ি পুলিশের

ভোট পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে কঠোর অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ। যেকোনো ধরনের হিংসা বা অশান্তির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি স্পষ্ট করে দেন, বিজয় উল্লাসের নামে কোনোরকম হিংসা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ও পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্যদিকে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন।…
Read More
উন্নয়নই প্রধান লক্ষ্য, শিলিগুড়িতে জয়ের পর বার্তা শংকর ঘোষের

উন্নয়নই প্রধান লক্ষ্য, শিলিগুড়িতে জয়ের পর বার্তা শংকর ঘোষের

সোমবারের ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শংকর ঘোষ। এদিন তিনি বলেন, এই জয় তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিলিগুড়ির সাধারণ মানুষের আস্থা ও রায়ের প্রতিফলন। বিপুল সমর্থনের জন্য এলাকার প্রতিটি ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শংকর ঘোষ জানান, আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যে স্পষ্ট, শিলিগুড়ির সার্বিক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান তিনি। শহরের উন্নয়নকে আরও গতিশীল করতে তিনি শীঘ্রই একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও ইঙ্গিত…
Read More
রেজাল্টের আগেই উত্তেজনা তুঙ্গে, শিলিগুড়িতে গেরুয়া উচ্ছ্বাস

রেজাল্টের আগেই উত্তেজনা তুঙ্গে, শিলিগুড়িতে গেরুয়া উচ্ছ্বাস

ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই জোরালো আত্মবিশ্বাসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন গণনার মাঝেই বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি পৌরনিগম চত্বরে জমায়েত হন। সেখানে পৌরনিগমের গেটে দলীয় পতাকা লাগিয়ে কার্যত আগাম জয়ের বার্তা দিতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবিরে মেতে ওঠেন অনেকে, শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন, আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে চলেছে বিজেপি—আর সেই অভিযানের সূচনা হয়ে গেল আজ থেকেই। এদিন আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে কর্মীদের একাংশ বলেন, শহরের যেসব নীল-সাদা রঙের সরকারি বিল্ডিং রয়েছে, সেগুলির…
Read More
গণনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে বিজেপির বিশেষ কর্মশালা

গণনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে বিজেপির বিশেষ কর্মশালা

ভোট গণনাকে সামনে রেখে সংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শিবিরে গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও মঙ্গল পাণ্ডে। এদিনের বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা…
Read More
শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, রাত জেগে পাহারায় কর্মীরা

শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, রাত জেগে পাহারায় কর্মীরা

গণনা পর্বের আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও সংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কলেজ মাঠে কাউন্টিং হল ও স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা দ্রুত ঠিক করানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই কারণেই কর্মীরা রাত জেগে স্ট্রং রুম পাহারার কাজে যুক্ত রয়েছে। গৌতম দেব আরও জানান, শুধু পাহারা নয়, সংগঠনিকভাবে কর্মীদের প্রশিক্ষণও বাড়ানো হচ্ছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের…
Read More