শিলিগুড়ি

জরিমানা আর নিষিদ্ধতার বিরুদ্ধে হকারদের আন্দোলন, সাত দিনের আলটিমেটাম রেল দপ্তরে

জরিমানা আর নিষিদ্ধতার বিরুদ্ধে হকারদের আন্দোলন, সাত দিনের আলটিমেটাম রেল দপ্তরে

কেউ চা বিক্রি করে, কেউ ঘুঘনি, আবার কেউ রুটি - সবজি বিক্রি করে কোনওমতে সংসারের হাল ধরেছেন। সেই রুজি - রুটিতেই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে রেল দপ্তর - এই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন এনজেপি স্টেশনের হকাররা। রেলের ভিতরে বা স্টেশন চত্বরে ছোটখাটো ব্যবসা করলেই জরিমানা করা হচ্ছে, যার অঙ্ক হাজার টাকারও বেশি। ফলে চরম সংকটে পড়েছেন বহু হকার। অনেকেই রেলকর্মীদের চোখ এড়িয়ে ব্যবসা চালালেও, অনেকে জরিমানার ভয়ে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে বহু হকারের। রেলের এই দমন - পীড়নমূলক নীতির প্রতিবাদে ব্যবসার সামগ্রী নিয়েই রেল আধিকারিকের দপ্তরের সামনে হাজির হন হকাররা। এডিআরএম অফিসের…
Read More
শিলিগুড়িতে ফ্লাইওভার থেকে যানজট কমাতে আধুনিক পরিকল্পনা

শিলিগুড়িতে ফ্লাইওভার থেকে যানজট কমাতে আধুনিক পরিকল্পনা

শহরের যানজট সমস্যা মেটাতে ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড় পরিকল্পনার কথা জানাল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। শুক্রবার মেয়র গৌতম দেব জানান, ফ্লাইওভারের শুধু উপরের অংশ নয়, নিচের অব্যবহৃত জায়গাকেও সাধারণ মানুষের জন্য ব্যবহারোপযোগী করে তোলা হবে। মেয়রের বক্তব্য অনুযায়ী, ফ্লাইওভারের নিচে গড়ে তোলা হবে আধুনিক পার্কিং জোন, যা এলাকায় যানজট কমাতে সাহায্য করবে। পাশাপাশি শিশুদের জন্য থাকবে আলাদা প্লে-জোন। সবুজায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগানো হবে এবং ফ্লাইওভারের পিলারগুলিতে করা হবে শিল্পকর্ম ও চিত্রাঙ্কন। এছাড়াও বিবেকানন্দ রোডে যেসব দোকান পূর্বে উঠে গিয়েছিল, সেখানে ফ্লাইওভারের দু’পাশে প্রায় দেড়শ দোকান বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। এ…
Read More
শিক্ষামূলক ভ্রমণে প্রকৃতির পাঠ নিল শিলিগুড়ির খুদে ছাত্রীরা

শিক্ষামূলক ভ্রমণে প্রকৃতির পাঠ নিল শিলিগুড়ির খুদে ছাত্রীরা

শিক্ষা যে শুধুই শ্রেণিকক্ষ আর পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়  সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল। পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর লক্ষ্যে মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস ফাইভের প্রায় ১৫০ জন ছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য ছিল বেঙ্গল সাফারি পার্ক। প্রকৃতি ও বন্যপ্রাণের সঙ্গে সরাসরি পরিচয়ের মাধ্যমে পড়ুয়াদের শেখার পরিধি বাড়ানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সবুজ পরিবেশে পশু-পাখির জীবনযাপন, খাদ্যাভ্যাস ও জীবনচক্র সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায় ছাত্রীরা। এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত থেকে ছাত্রীদের শুভেচ্ছা ও উৎসাহ জানান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন অভিজ্ঞতা শিশুদের…
Read More
৩ হাজার টবের ফুলে সাজবে শিলিগুড়ির বর্ণাঢ্য ফুল উৎসব

৩ হাজার টবের ফুলে সাজবে শিলিগুড়ির বর্ণাঢ্য ফুল উৎসব

উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুল উৎসব—৪২তম নর্থ বেঙ্গল ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি। শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে এই উৎসব উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর প্রায় ৩ হাজার টবের ফুল নিয়ে এক বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উৎসব চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ফুল চাষ ও বিপণন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক…
Read More
শিলিগুড়িতে বিএলও’র মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য!

শিলিগুড়িতে বিএলও’র মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য!

কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এক বিএলও কর্মী এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মর্মান্তিক ঘটনাটি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রাবণ কুমার কাহার। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক ও পাশাপাশি বিএলও কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চাপ ও দায়িত্বের ভার ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে দাবি। ঘটনার দিন শ্রাবণ কুমার তিস্তার পাহাড়ি এলাকায় গিয়ে নদীতে ঝাঁপ দেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল…
Read More
গোসাইপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মী সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

গোসাইপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মী সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়াতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন কর্মী সভাকে ঘিরে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির। দলের অন্দরে এই সভাকে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। শিলিগুড়ি শহর লাগোয়া গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হতে চলেছে। সভার প্রস্তুতি কতদূর এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছান মাটিগাড়া - নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, এই সভার মাধ্যমে উত্তরবঙ্গে কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বুথস্তর পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হবে। বিশেষ করে ২০২৬ সালের…
Read More
অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাবের অভিযোগে শিলিগুড়িতে সিআইটিইউর বিক্ষোভ

অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাবের অভিযোগে শিলিগুড়িতে সিআইটিইউর বিক্ষোভ

গৌতম ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনও রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্ক এলাকার একটি মোমো দোকানে ডেপুটেশন প্রদান করা হয়। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে শামিল হবে সিআইটিইউ। তাঁদের দাবি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ,দুর্ঘটনার জন্য দায়ী কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি,মালিকদের দ্রুত গ্রেফতার এবং মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এই দাবিগুলি মানা না হলে…
Read More
বিভিন্ন দাবিতে আশা কর্মীদের বি*ক্ষোভ মিছিল, শিলিগুড়িতে পুলিশের দমন-পীড়নের অভিযোগে নাগরিক কনভেনশন

বিভিন্ন দাবিতে আশা কর্মীদের বি*ক্ষোভ মিছিল, শিলিগুড়িতে পুলিশের দমন-পীড়নের অভিযোগে নাগরিক কনভেনশন

ন্যায্য দাবির ভিত্তিতে ইসলামপুর শহরজুড়ে বিক্ষোভ মিছিল করলেন আশা কর্মীরা। কয়েক শতাধিক আশা কর্মী এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। শহর পরিক্রমা শেষে পুনরায় বাস টার্মিনাসে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে আশা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন পর্যন্ত তাঁদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণ না হবে, ততদিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে। কম ভাতা, অনিয়মিত ইনসেনটিভ ও কর্মক্ষেত্রে নানা সমস্যার প্রতিবাদেই এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা। অন্যদিকে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ হয়। আশা কর্মীদের আন্দোলনে পুলিশের দমন- পীড়নের অভিযোগ তুলে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এক নাগরিক…
Read More
রোগীদের অধিকার লঙ্ঘনের অভিযোগে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও

রোগীদের অধিকার লঙ্ঘনের অভিযোগে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট ও দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে, যা কোনো মেডিসিন শপেই বুঝতে বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা পেতে বিলম্ব ঘটছে। এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাঁদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও…
Read More
যানজটের লাগাম টানতে কড়া ট্রাফিক বিধি জারি

যানজটের লাগাম টানতে কড়া ট্রাফিক বিধি জারি

দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে কড়া অবস্থান নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।  নাগরিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী ও মালবাহী যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশিকায় ইস্টার্ন বাইপাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও হায়দরপাড়া, বাবুপাড়া, হাকিমপাড়া, দেশবন্ধুপাড়া, সুভাষপল্লী, পাঞ্জাবিপাড়া, অরবিন্দপল্লী, কাছারি রোড ও হিলকার্ট রোডে ভারী ও অতিভারী যান প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নতুন ট্রাফিক ব্যবস্থার বাস্তব প্রভাব খতিয়ে দেখতে এদিন সরেজমিনে শহর পরিদর্শনে বের হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিএসপি শামসুদ্দিন আহমেদ। শালুগাড়া থেকে ইস্টার্ন…
Read More