বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে।
পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের। তার মধ্যে মূল সমস্যা জায়গার। তবে তিনি আশ্বাস দেন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
