শিলিগুড়ি

নামাজ শেষে ভ্রাতৃত্বের আলিঙ্গন, শুভেচ্ছা জানালেন গৌতম দেব

নামাজ শেষে ভ্রাতৃত্বের আলিঙ্গন, শুভেচ্ছা জানালেন গৌতম দেব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি।শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন সংখ্যালঘু ভাইয়েরা। নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজে শামিল হন।নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে তৈরি হয় এক মানবিক মিলনমেলা।এই উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব এছাড়াও বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দেন। এদিন নামাজ পাঠিয়ে অংশ নেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী…
Read More
শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে তৃণমূল প্রার্থী গৌতম দেব

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই শিলিগুড়ির রাজনৈতিক ময়দানে বাড়ছে উত্তাপ। শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের জনসংযোগ কর্মসূচি ঘিরে একদিকে যেমন প্রচারের জোরদার চিত্র দেখা গেল, তেমনি সামনে উঠে এল সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগও। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। তবে শুধুমাত্র উন্নয়নের বার্তা দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্থানীয়দের কাছ থেকে একাধিক সমস্যার কথাও উঠে আসে। কোথাও পানীয় জলের সংকট, কোথাও আবার ভাঙাচোরা রাস্তা এই সমস্ত বিষয় নিয়ে সরব হন বাসিন্দারা। এই পরিস্থিতিতে প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিলেও, ভোটারদের একাংশের প্রশ্ন আগের প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন কতটা হয়েছে?…
Read More
গুরুমা বনাম শিষ্য: আবেগঘন লড়াইয়ে সরগরম ডাবগ্রাম ফুলবাড়ী আসন

গুরুমা বনাম শিষ্য: আবেগঘন লড়াইয়ে সরগরম ডাবগ্রাম ফুলবাড়ী আসন

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার ও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চ্যাটার্জী। এবার গৌতম বাবু শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা দেবী রঞ্জনশীল শর্মা কে আঙুল ধরে রাজনৈতিক পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী চলে যান বিজেপিতে। জীবনের রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন। শিখা দেবী বিজেপির বিধায়ক হন। পুত্র…
Read More
নির্বাচনের ময়দানে গুরু-শিষ্যের লড়াই!

নির্বাচনের ময়দানে গুরু-শিষ্যের লড়াই!

নির্বাচনের ময়দানে এক বিরল ও আবেগঘন লড়াইয়ের সাক্ষী হতে চলেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। একদিকে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি, অন্যদিকে তাঁরই রাজনৈতিক শিষ্য ও ‘পুত্রসম’ তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। বৃহস্পতিবার সকালে এক মানবিক মুহূর্তের সৃষ্টি হয়, যখন রঞ্জন শীল শর্মা নির্বাচনী প্রচার শুরুর আগে শিখা চ্যাটার্জির বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করেন ও প্রথম দিনেই দেয়াল লিখনের মাধ্যমে ভোটের লড়াইয়ে নামেন। রাজনৈতিক মহলে জানা যায়, শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে পথচলা শুরু করেছিলেন রঞ্জন। দীর্ঘদিন তাঁর কাছেই রাজনৈতিক শিক্ষা নিয়েছেন তিনি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে…
Read More
পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, গ্রে*প্তার দুই যুবক

পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, গ্রে*প্তার দুই যুবক

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাগডোগরা এলাকায় নির্বাচনের আগে কড়া নজরদারির মধ্যে বড়সড় সাফল্য পেল পুলিশ। আপার বাগডোগরা পানিঘাটা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন এসএসটি ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে দুই যুবক গ্রেপ্তার। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় দুটি কালো ব্যাগ, যার ভিতরে প্রায় এক কেজি করে মোট দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক তন্ময় বর্মন ও বিশ্বজিৎ বর্মন পানিটাঙ্কি এলাকার বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো খবর, প্রাথমিক তদন্তে পুলিশ উঠে আসে তারা পানিটাঙ্কি থেকে শিলিগুড়ি পর্যন্ত ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা করছিল। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের…
Read More
গীতা বিলিয়ে ভোট প্রচার, গৌতম দেবের সম্ভাব্য প্রার্থিতায় বাড়ছে লড়াই

গীতা বিলিয়ে ভোট প্রচার, গৌতম দেবের সম্ভাব্য প্রার্থিতায় বাড়ছে লড়াই

গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শিলিগুড়ির সদ্য প্রাক্তন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আজ সকালে পুজো দিয়ে নেমে পড়েন ভোট প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি শংকর বাবু প্রচার চালান বিভিন্ন বাজারে। এবং শিলিগুড়ি মহাবীর স্থান এর ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শিলিগুড়িতে ইতিমধ্যেই বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। আজ দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা হবে তৃণমূলের। প্রাথমিকভাবে তৃণমূলের ধারণা শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে এবার লড়াই শক্ত শংকর এবং গৌতমের। তাই প্রার্থী তালিকা…
Read More
ঝড়ের দাপটে বিদ্যুৎহীন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

ঝড়ের দাপটে বিদ্যুৎহীন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

কয়েক মিনিটের প্রবল ঝড়েই তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের একাধিক এলাকা। পাশাপাশি নকশালবাড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ ও শিলিগুড়িতে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। শতাধিক গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু গ্রাম। নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানিমোড়, রথখোলা সহ একাধিক এলাকায় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৫ মিনিটের ঝড়েই একাধিক গাছ উপড়ে পড়ে। নকশালবাড়ি বেঙ্গাইজোতের ফুটানিমোড় এলাকায় গাছ ভেঙে অন্তত ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, আবার কোথাও টিনের ছাউনি উড়ে গিয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এদিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা…
Read More
১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড একাধিক ওয়ার্ড, দ্রুত উদ্ধারকাজে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড একাধিক ওয়ার্ড, দ্রুত উদ্ধারকাজে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র

গতকাল রাত ৯টা নাগাদ ১০ মিনিটের কালবৈশাখীর তান্ডবে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওর্য়াডের গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।রাত থেকে রাস্তায় থেকে সব ওর্য়াড ঘুরে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দের আস্বস্ত করেন।মঙ্গলবার সকাল হতেই মেয়র গৌতম দেব সব স্থানে আবার গিয়ে গাছ ঠিকঠাক ভাবে সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে কিনা তা দেখতে বেরিয়ে পরেন। একি সাথে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন পুরনিগম তাদের পাশে রয়েছে।প্রথমে খালপাড়র গান্ধী ময়দানের পাশে থাকা একটি ছোট পানের দোকানের মালিক কৈলাশ রায়ের সঙ্গে কথা বলেন। এরপর।বহু পুরোনো বটগাছ পরে খাল পাড়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি ৩১,২৮,২২ নম্বর ওর্য়াডের ক্ষতিগ্রস্ত স্থানে যান। মেয়র গৌতম দেব জানান আপদকালীন পরিস্থিতিতে ঝড়…
Read More
হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃতি মালিকদের হাতে তুলে দিলেন শিলিগুড়ি পুলিশ

হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃতি মালিকদের হাতে তুলে দিলেন শিলিগুড়ি পুলিশ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃতি মালিকদের হাতে ফিরিয়ে দিলেন শিলিগুড়ির থানার পুলিশ। বিগত কয়েক মাস ধরে শিলিগুড়ির থানার অধিনে প্রায় ৫০ টি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মোবাইল নাম্বার ওয়ার্ডের আই এম এ ট্রেক করে মোবাইল ফোন গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আজ মোবাইল মালিক দের ডেকে তাদের হাতে মোবাইল ফোন গুলি তুলে দেন শিলিগুড়ির থানার আই সি প্রসেনজিত বিশ্বাস সহ পানিটেংকি ওসি নির্মল দাস ও খালপাড়া ওসি প্রসেনজিত দে সরকারের উপস্থিতিতে মোবাইল ফোন গুলি দেওয়া হয়।
Read More
শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান, সকাল থেকেই হাকিমপাড়ায় চাঞ্চল্য

শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান, সকাল থেকেই হাকিমপাড়ায় চাঞ্চল্য

সোমবার সকালে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে চাঞ্চল্য ছড়ায়। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের অতুলপ্রসাদ সরণি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। হঠাৎ এই অভিযানের জেরে এলাকাজুড়ে কৌতূহল তৈরি হয় ও বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, দুধমোড় এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতেই এই তল্লাশি চালানো হয়। সকাল থেকেই বাড়ির সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। স্থানীয় সূত্রে খবর, স্বপন ঘোষের ক্ষুদিরামপল্লি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কিছু আর্থিক লেনদেন ও…
Read More