Blog

স্পিকার ওম বিড়লাকে চিঠি, শিবসেনায় তীব্র সংকট

স্পিকার ওম বিড়লাকে চিঠি, শিবসেনায় তীব্র সংকট

উদ্ধব ঠাকরের শিবসেনায় বড় ভাঙন। একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার গভীর রাতে তাঁরা দিল্লিতে পৌঁছে শিণ্ডে শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর ও সঞ্জয় যাদব—এই ছয়জন সাংসদ দলবদলের প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে সূত্রের খবর। এর ফলে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে উদ্ধব শিবির। অন্যদিকে, উদ্ধব শিবির বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে সাংসদ পদ বাতিলের আবেদন জানানো হতে পারে। বিষয়টি বর্তমানে স্পিকারের সিদ্ধান্তাধীন।
Read More
বেআইনি কফ সিরাপ দুই জনকে আটক করলেন পুলিশ

বেআইনি কফ সিরাপ দুই জনকে আটক করলেন পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনবত্তি মোড় এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ওসমান গনি এবং জাহিদ আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ৭২ বোতল কফ সিরাপ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি বিক্রির উদ্দেশ্যেই সেখানে নিয়ে আসা হয়েছিল। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
শিলিগুড়িতে টোটো চালকদের বিক্ষোভ, নিয়ম শিথিলের দাবিতে উত্তাল এয়ারভিউ মোড়

শিলিগুড়িতে টোটো চালকদের বিক্ষোভ, নিয়ম শিথিলের দাবিতে উত্তাল এয়ারভিউ মোড়

শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে আজ অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AIUTUC) সমর্থিত টোটো চালক সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী টোটো চালকরা প্রশাসনের কাছে দাবি জানান, শহরে টোটো চলাচলকে আগের মতো পুরনো নিয়ম ও ব্যবস্থার অধীনে পরিচালনার অনুমতি দিতে হবে। বিক্ষোভ চলাকালীন সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, বর্তমানে শহরের প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যার ফলে হাজার হাজার টোটো চালকের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংগঠনের নেতারা জানান, দ্রুত তাঁদের দাবির…
Read More
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলিগুড়িতে RAF ব্যাটালিয়নের যোগ শিবির ও সচেতনতা র‌্যালি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলিগুড়িতে RAF ব্যাটালিয়নের যোগ শিবির ও সচেতনতা র‌্যালি

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকায় RAF ব্যাটালিয়নের উদ্যোগে এক যোগ শিবির ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RAF ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া,একাধিক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট,রিজার্ভ ইন্সপেক্টর সহ রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মীরা।যোগ শিবিরে অংশগ্রহণ করেন RAF ও রাজ্য পুলিশের সদস্যরা।পাশাপাশি যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালিরও আয়োজন করা হয় বিস্তীর্ণ এলাকায়। সচেতনতা কর্মসূচির সূচনা করেন RAF ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া।তিনি জানান,আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ বছর কলকাতায় অনুষ্ঠিত যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন,সাধারণ মানুষের কাছে যোগব্যায়ামের…
Read More
স্ক্রিপ্ট বিতর্ক সাফ: রাকেশ বেদী দাবি প্রত্যাখ্যান করেছেন যে ‘ধুরন্ধর’ PMO দ্বারা লেখা হয়েছিল

স্ক্রিপ্ট বিতর্ক সাফ: রাকেশ বেদী দাবি প্রত্যাখ্যান করেছেন যে ‘ধুরন্ধর’ PMO দ্বারা লেখা হয়েছিল

প্রবীণ অভিনেতা রাকেশ বেদি ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই গুজবকে দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন, যেখানে বলা হচ্ছিল যে আদিত্য ধরের আসন্ন উত্তেজনাপূর্ণ রাজনৈতিক থ্রিলার ‘ধুরান্ধর’-এর চিত্রনাট্য সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে সরবরাহ করা হয়েছিল। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে বেদি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট করে বলেন যে, ছবিটির জটিল কাহিনি সম্পূর্ণ মৌলিক এবং ব্যাপক গবেষণা ও সৃজনশীল চিত্রনাট্য রচনার ফসল। রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো তারকাদের নিয়ে নির্মিত ‘ধুরান্ধর’ ছবিটি এর অত্যন্ত সংবেদনশীল ভূ-রাজনৈতিক বিষয়বস্তুর কারণে তীব্র জনসমালোচনার মুখে পড়েছে, যার ফলে কিছু সমালোচক অভিযোগ করেছেন…
Read More
মুম্বইয়ের বিকেসি-তে নতুন কর্পোরেট ব্যাংকিং শাখা চালু করল

মুম্বইয়ের বিকেসি-তে নতুন কর্পোরেট ব্যাংকিং শাখা চালু করল

বন্ধন ব্যাংক আজ ঘোষণা করেছে যে, ভারতের আর্থিক রাজধানী মুম্বইয়ে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে একটি নতুন কর্পোরেট ব্যাংকিং শাখা চালু করা হয়েছে। মুম্বইয়ের আইএনএস টাওয়ার, বিকেসি (BKC)-তে অবস্থিত এই শাখার উদ্বোধন করেন বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) পার্থ প্রতিম সেনগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার রতন কুমার কেশ, হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান সতীশ কুমার এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই নতুন শাখাটি বিশেষভাবে কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। এখানে তাদের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের ব্যাংকিং ও আর্থিক…
Read More
মিললো কয়েক লক্ষ ভূয়ো অ্যাকাউন্টের খোজ

মিললো কয়েক লক্ষ ভূয়ো অ্যাকাউন্টের খোজ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এনে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার নামে বহু ভুয়ো অ্যাকাউন্টে সরকারি অর্থ পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সন্দেহজনক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশের ডিজিপিকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রকৃত মহিলা উপভোক্তার পরিবর্তে অনেক ক্ষেত্রে অন্য ব্যক্তিরা এই প্রকল্পের টাকা তুলেছেন। ভুয়ো অ্যাকাউন্ট প্রসঙ্গে…
Read More
আসছে একাধিক প্রকল্প

আসছে একাধিক প্রকল্প

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবার পৌঁছনো আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র। নদিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে শুরু হল সরকারি প্রকল্প ‘জন ভাগিদারি সবসে দূর, সবসে পেহলে’ কর্মসূচি। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকা আদিবাসী পরিবারগুলির কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুলে চাঁদপুর জুনিয়র হাই স্কুলে এই কর্মসূচির সূচনা করা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী,…
Read More
ডিগ্রির চেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত দিশা: জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার

ডিগ্রির চেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত দিশা: জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার

জীবনে স্বাচ্ছল্য ও সম্মান অর্জনের জন্য প্রয়োজন সঠিক শিক্ষা, গবেষণার মানসিকতা এবং কর্মজীবনের জন্য যথাযথ প্রস্তুতি। আর সেই লক্ষ্য পূরণে প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজেকে গড়ে তোলার মানসিকতা। সম্প্রতি এক বিশেষ আলোচনায় এমনই গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার। তিনি বলেন, দশম ও দ্বাদশ শ্রেণির বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। কেউ উচ্চশিক্ষার জগতে প্রবেশ করতে চলেছে, আবার কেউ ভবিষ্যৎ কর্মজীবনের লক্ষ্য নির্ধারণে ব্যস্ত। প্রায় সকল শিক্ষার্থীরই লক্ষ্য থাকে আরও জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং পরবর্তীতে একটি সম্মানজনক ও স্বচ্ছল জীবন গড়ে…
Read More
চম্পাসারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুর্গোৎসবের সূচনা, ৪৪তম বর্ষে ক্লাবের বড় প্রস্তুতি

চম্পাসারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুর্গোৎসবের সূচনা, ৪৪তম বর্ষে ক্লাবের বড় প্রস্তুতি

আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা করে শহর শিলিগুড়িতে সর্বপ্রথম খুঁটি পুজো সম্পন্ন করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। বুধবার আষাঢ় মাসের ২ তারিখে শুভ তিথি মেনে চম্পাসারি এলাকার শ্রীগুরু স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত শহরের অন্য কোনও পুজো কমিটি খুঁটি পুজো না করায় কার্যত দুর্গোৎসবের ঢাকে প্রথম কাঠি পড়ল এই ক্লাবের হাত ধরেই। এবার ক্লাবটি তাদের ৪৪তম বর্ষে পদার্পণ করছে। শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত এই ক্লাব প্রতি বছরই অভিনব থিম, আকর্ষণীয় মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের মন জয় করে আসছে। উদ্যোক্তারা জানান, এবারও বিশেষ চমক নিয়ে হাজির হতে…
Read More