স্পিকার ওম বিড়লাকে চিঠি, শিবসেনায় তীব্র সংকট

উদ্ধব ঠাকরের শিবসেনায় বড় ভাঙন। একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার গভীর রাতে তাঁরা দিল্লিতে পৌঁছে শিণ্ডে শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর ও সঞ্জয় যাদব—এই ছয়জন সাংসদ দলবদলের প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে সূত্রের খবর। এর ফলে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে উদ্ধব শিবির।

অন্যদিকে, উদ্ধব শিবির বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে সাংসদ পদ বাতিলের আবেদন জানানো হতে পারে। বিষয়টি বর্তমানে স্পিকারের সিদ্ধান্তাধীন।